আরব আমিরাতের ফুজাইরাহ উপকূলে জাহাজ জব্দ, ইরানের দিকে নেওয়ার দাবি

দুবাই উপকূলে একটি বাণিজ্যিক জাহাজ
দুবাই উপকূলে একটি বাণিজ্যিক জাহাজ | ছবি: সংগৃহীত
0

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ উপকূলে ‘অননুমোদিত ব্যক্তিদের’ মাধ্যমে একটি জাহাজ জব্দ হওয়ার খবর পাওয়া গেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সেন্টার জানিয়েছে, জাহাজটিকে এখন ইরানের জলসীমার দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইউকেএমটিও-র প্রতিবেদন অনুযায়ী, জাহাজটি ফুজাইরাহ থেকে প্রায় ৩৮ নটিক্যাল মাইল (৭০ কিলোমিটার) দূরে নোঙর করা অবস্থায় ছিল। ওই সময় কিছু ব্যক্তি জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। বর্তমানে জাহাজটি গতি পরিবর্তন করে ইরানের সীমানার দিকে অগ্রসর হচ্ছে।

ঠিক কারা এই জাহাজটি জব্দ করেছে বা জাহাজে কতজন আরোহী আছেন, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি এলাকায় চলমান উত্তেজনার মধ্যে এই ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

এএম