
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ধাপ শেষেও ৭০৪ আসন এখনো ফাঁকা: সশরীর উপস্থিত হয়ে আবেদনের ডাক
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (JU) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তিপ্রক্রিয়ার দ্বিতীয় ধাপ শেষ হলেও এখনো বিপুল সংখ্যক আসন শূন্য রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, বিভিন্ন ইউনিটে বর্তমানে মোট ৭০৪টি আসন ফাঁকা (Vacant seats) রয়েছে। এই শূন্য আসনগুলো পূরণের লক্ষ্যে অপেক্ষমাণ তালিকায় (Waiting list) থাকা আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৩০ মার্চ সশরীরে উপস্থিত হয়ে আবেদন করার জন্য জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

‘জ্যাবস’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা
সম্প্রতি ঘোষণা করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনের (জ্যাবস) নতুন কার্যনির্বাহী কমিটি। এসময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইবিএর পরিচালক প্রফেসর ড. আইরিন আখতার।

জাবি ভর্তি ২০২৫-২৬: বিষয় পছন্দক্রম ফরম পূরণ শুরু ১৮ জানুয়ারি, কারা পাবেন সুযোগ?
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (JU) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বিষয় পছন্দক্রম ফরম (Subject Choice Form) পূরণ কার্যক্রম আগামীকাল ১৮ জানুয়ারি (রবিবার) থেকে শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঘোষণা অনুযায়ী, এই অনলাইন প্রক্রিয়াটি চলবে আগামী ২৭ জানুয়ারি পর্যন্ত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ফল প্রকাশ, পাশের হার ৩৯.১০ শতাংশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (Jahangirnagar University - JU) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের (D Unit - Faculty of Biological Sciences) ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবারের পরীক্ষায় সব মিলিয়ে পাশের হার ৩৯.১০ শতাংশ। আজ (শনিবার, ২৭ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভর্তি ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়।

৪৭তম বিসিএস লিখিত পেছানোর দাবিতে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনের মতো আজ (মঙ্গলবার, ২৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে জাবি প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক করে অবরোধ করে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করে।

জাবি নিয়ে আমির হামজার কোনো দাবিই সত্য নয়, মনগড়া ও উদ্দেশ্যমূলক: প্রশাসন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামিক বক্তা আমির হামজার দেয়া বিভিন্ন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আমির হামজার করা কোনো দাবিই সত্য নয় এবং সেগুলো সম্পূর্ণ মনগড়া ও উদ্দেশ্যমূলক। আজ (রোববার, ২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

জাকসুর কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। হল সংসদের ভোট গণনা শেষে শুরু হয়েছে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা।

জাকুসর ভোট গণনা শেষে পদ্ধতি নিয়ে জরুরি বৈঠকে কমিশন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা পদ্ধতি বিষয়ে অর্থাৎ, ওএমআরে গণনা হবে কি না— এ বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। হাতে ২০টি হলের ভোট গণনা শেষে এ সিদ্ধান্ত নিলো কমিশন।

পঞ্চম দিনের মতো চলছে জাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা
পঞ্চম দিনের মতো চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। প্রতিদিনের মতো আজ (মঙ্গলবার, ২ সেপ্টেম্বর) সকাল থেকে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি, প্রার্থীরা শুনছেন ভোটারদের প্রত্যাশার কথা।

নুরের ওপর হামলার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন কর্মসূচি
গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।

বি ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া মৌসুমী জাকসুর প্রার্থী
আসন্ন জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ‘বি ইউনিট’ এর ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করা শিক্ষার্থী কাজী মৌসুমী আফরোজ। তিনি ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী) পদে লড়বেন।

জাবিতে হল সংসদ নির্বাচন নিয়ে অনীহা, প্রার্থী নেই ৬৪ পদে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে কিছুটা উত্তাপ দেখা গেলেও বিপরীত চিত্র হল সংসদ নির্বাচনে। ২১টি হল সংসদে ৩১৫টি পদের বিপরীতে ১৩০টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন প্রার্থীরা। আর ৬৪টি পদ শূন্য থাকবে। এর মধ্যে কোরাম পূর্ণ না হওয়ায় অকার্যকর থাকতে পারে ১৩ নম্বর ছাত্রী হল সংসদ। এ বিমুখতা বিশ্ববিদ্যালয় ও জাতীয় রাজনীতিতে সংকট তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।