বিশ্বকাপ বিরতির পরে মায়ামি ছেড়ে নিজ দেশে গিয়ে পরিবারকে সময় দিয়েছিলেন তিনি। এর মধ্যে ইন্টার মায়ামি দুটি ম্যাচ খেললেও তিনি ছিলেন না দলের সঙ্গে। তবে মেসিকে ছাড়াই টানা ছয় ম্যাচে জয়ের ধারা ধরে রেখেছে তার দল। রেকর্ড ৬ষ্ঠ বিশ্বকাপে ৮ গোল আর ৪ অ্যাসিস্ট করে নতুন ইতিহাসও গড়েছেন ৩৯ বছর বয়সি এই তারকা।
বিশ্বকাপের পর মেসির অবসর নিয়ে নান গুঞ্জন শুনা গেলেও আপাতত তার সব নজর ইন্টার মায়ামির দিকে। ৩৭ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের টেবিলের শীর্ষে থাকা ন্যাশভিলের ঠিক পেছনেই আছে মায়ামি। আর মায়ামির পরবর্তী ম্যাচ আগামী শনিবার কলাম্বাস ক্রু-এর বিপক্ষে হোম ম্যাচে মেসি খেলবেন কি না তা এখনো নিশ্চিত নয়।





