Recent event
জাতিসংঘের মহাসচিব
চারদিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব

চারদিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব

চারদিনের সফর শেষে আজ (রোববার, ১ মার্চ) ঢাকা ছাড়লেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। আজ সকাল ৯টা ৫৫ মিনিটে শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

জাতিসংঘ মহাসচিবের সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

জাতিসংঘ মহাসচিবের সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে আজ (শনিবার, ১৫ মার্চ) সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি সৌজন্য সাক্ষাৎ করেন।

জাতিসংঘ মহাসচিবের সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন রোহিঙ্গারা

জাতিসংঘ মহাসচিবের সফরকে ইতিবাচক হিসেবে দেখছেন রোহিঙ্গারা

আগামীকাল (শুক্রবার, ১৪ মার্চ) উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস। ক্যাম্প পরিদর্শন এবং একাধিক বৈঠক শেষে রোহিঙ্গাদের সাথে নিয়ে ইফতার ও মতবিনিময় করবেন তারা। এই সফরকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন রোহিঙ্গারা। দ্রুত প্রত্যাবাসনে জাতিসংঘের তত্ত্বাবধানে রাখাইনে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা এবং বর্তমানে খাদ্য সহায়তা স্বাভাবিক রাখাসহ নানা দাবি জানাবেন রোহিঙ্গা নেতারা।

বিকেলে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব

বিকেলে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে ঢাকায় আসছেন। আজ (বৃহস্পতিবার, ১৩ মার্চ) বিকেল ৫টায় গুতেরেসকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট (ইকে-৫৮৬) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

রোহিঙ্গা সংকট নিয়ে সহযোগিতার আশ্বাস জাতিসংঘ মহাসচিব ও শরণার্থী বিষয়ক হাইকমিশনারের

রোহিঙ্গা সংকট নিয়ে সহযোগিতার আশ্বাস জাতিসংঘ মহাসচিব ও শরণার্থী বিষয়ক হাইকমিশনারের

রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করতে চান বিশ্বনেতারা। এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাতিসংঘের মহাসচিব এবং শরণার্থী বিষয়ক হাইকমিশনার। সুইজারল্যান্ড সফরের দ্বিতীয় দিনেও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও মন্ত্রীদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে দেশগুলোকে তিনি জানান, বাংলাদেশ রাজনৈতিক অবস্থা স্থিতিশীল হয়েছে। বিদেশি বিনিয়োগের জন্য এখন বাংলাদেশ প্রস্তুত।

নতুন বছর বরণে দেশে দেশে শেষ মুহূর্তের প্রস্তুতি

নতুন বছর বরণে দেশে দেশে শেষ মুহূর্তের প্রস্তুতি

২০২৫ সালকে বরণ করে নিতে বাকি আর মাত্র কয়েক ঘণ্টা। তাই দেশে দেশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ঐতিহাসিক টাইমস স্কয়ারে প্রতিবারের মতো এবারও নেয়া হয়েছে ঐতিহ্যবাহী বল ড্রপের প্রস্তুতি। ক্রিস্টাল বলে স্থাপন করা হয়েছে হয়েছে ৩২ হাজারের বেশি এলইডি বাতি। এছাড়াও বিশ্বের সবচেয়ে বড় বর্ষবরণ উৎসবের জন্য প্রস্তুত ব্রাজিলের রিও ডি জেনিরোর কোপাকাবানা সমুদ্র সৈকত। যেখানে নতুন বছরকে একসঙ্গে স্বাগত জানাবেন কয়েক লাখ দেশি বিদেশি পর্যটক। এছাড়াও নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত চীনের রাজধানী বেইজিং, সাংহাইসহ প্রধান শহরগুলো।

গাজায় জাতিসংঘ কর্মীদের ওপর হামলায় গুতেরেসের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

গাজায় জাতিসংঘ কর্মীদের ওপর হামলায় গুতেরেসের ক্ষুব্ধ প্রতিক্রিয়া

গাজার নুসেইরাতে জাতিসংঘের স্কুলে হামলায় কমপক্ষে ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছে। হতাহতের তালিকায় রয়েছে জাতিসংঘের কর্মীরাও। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানিয়েছেন, গাজায় যা চলছে তা মেনে নেয়া যায় না। পশ্চিমতীরে ১৬ দিনের ইসরাইলি অভিযানে নিহতের সংখ্যা ছাড়িয়েছে অর্ধশত। এদিকে নতুন শর্ত যুক্ত না করলে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরে প্রস্তুত রয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে হামাস।