
কঙ্গোতে ইবোলার সংক্রমণে বাড়ছে মৃত্যুহার; জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ক্রমে ভয়াবহ হয়ে উঠছে। দেশটিতে এ ভাইরাসের সংক্রমণে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৩১ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী স্যামুয়েল রজার কাম্বা। এর আগে ৩৫০ জন সন্দেহভাজন রোগীর মধ্যে ৯১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল, যা এখন বেড়ে ৫১৩ জন সন্দেহভাজনের মধ্যে ১৩১ জনে পৌঁছেছে।

কঙ্গোতে ইবোলায় ১৩১ জনের মৃত্যু; আন্তর্জাতিক জরুরি অবস্থা জারি
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। দেশটিতে এই সংক্রমণে এখন পর্যন্ত অন্তত ১৩১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ৫১৩ জনেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের যুদ্ধ পরিস্থিতি: জ্বালানি খাতে ফিলিপিন্সের জরুরি অবস্থা ঘোষণা
ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে জ্বালানি খাতের জন্য জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে ফিলিপিন্স। মূলত যুদ্ধের কারণে দেশটির জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এমন শঙ্কায় এ ঘোষণা দেয়া হয়েছে। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে লণ্ডভণ্ড জনজীবন: নিহত ১১, বিদ্যুৎহীন ১০ লাখ মানুষ
গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ শীতকালীন তুষারঝড় ও ‘ক্যাটাস্ট্রফিক’ আইস স্টর্ম বা বিপর্যয়কর বরফ বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি অংশ। টেক্সাস থেকে শুরু করে উত্তর-পূর্বাঞ্চলীয় নিউ ইংল্যান্ড পর্যন্ত প্রায় দুই হাজার মাইল এলাকা জুড়ে প্রকৃতি ধারণ করেছে রুদ্রমূর্তি। স্থানীয় সময় (রোববার, ২৫ জানুয়ারি) বিকাল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, নিউ ইয়র্ক ও লুইজিয়ানাসহ বিভিন্ন রাজ্যে এই হাড়কাঁপানো ঠাণ্ডায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। ২১টি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

যুক্তরাষ্ট্রে তুষারপাত ও বৈরি আবহাওয়ায় ১৫ হাজার ফ্লাইট বাতিল
ভয়াবহ শীতকালীন ঝড় ও তীব্র তুষারপাতের কবলে যুক্তরাষ্ট্র। ২০ অঙ্গরাজ্যে জারি হয়েছে জরুরি অবস্থা। দুর্যোগপূর্ণ আবহাওয়া সতর্কতার আওতায় ৩৭ অঙ্গরাজ্য। বৈরি আবহাওয়ার জেরে বাতিল হয়েছে প্রায় ১৫ হাজার ফ্লাইট। টেক্সাস-লুইজিয়ানায়সহ বেশ কয়েকটি এলাকায় প্রায় ১ লাখ ৬০ হাজার গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। এদিকে, তীব্র শৈত্যপ্রবাহে কানাডায়ও বাতিল হয়েছে বেশ কিছু ফ্লাইট। আর ভারতের হিমাচল প্রদেশের মানালিতে তুষারপাতে ব্যাহত যানচলাচল, আটকা পড়েছেন বহু পর্যটক।

সরকারবিরোধী আন্দোলনের জেরে পেরুতে জরুরি অবস্থা জারি
ব্যাপক সরকারবিরোধী আন্দোলনের জেরে জরুরি অবস্থা জারি করা হয়েছে পেরুর রাজধানী লিমায়। বিক্ষোভ দমনে সাংবিধানিক অধিকার স্থগিত করা হয়েছে জরুরি অবস্থার মাধ্যমে।

ইন্দোনেশিয়ার লাকি-লাকি আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্নুৎপাত
ইন্দোনেশিয়ায় পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশে অবস্থিত মাউন্ট লেওটোবি লাকি-লাকি আগ্নেয়গিরিতে দেখা দিয়েছে ভয়াবহ অগ্নুৎপাতের।

জরুরি অবস্থা ঘোষণায় একমত রাজনৈতিক দলগুলো
জরুরি অবস্থা ঘোষণা নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে রাজনৈতিক দলগুলো একমত পোষণ করেছে। আজ (রোববার, ১৩ জুলাই) সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১২তম দিনে ঐকমত্যে পৌঁছায় দলগুলো।

আংশিক ঐকমত্যে প্রধান বিচারপতি নিয়োগ ও জরুরি অবস্থা বিষয়ে অগ্রগতি: আলী রিয়াজ
প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার এবং জরুরি অবস্থা সংক্রান্ত বিষয়সহ নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) এসব বিষয়ে অগ্রগতি জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঐকমত্য কমিশনের সহ সভাপতি ড. আলী রিয়াজ।

আদালত বিকেন্দ্রীকরণ ও রাষ্ট্রপতির জরুরি অবস্থা জারির বিধান পরিবর্তনে দলগুলো একমত
রাজনৈতিক উদ্দেশ্যে রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা ব্যবহৃত হতে পারে, তাই সংবিধানের ১৪১ অনুচ্ছেদে পরিবর্তন আনার বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। এছাড়া প্রান্তিক পর্যায়ে বিচারপ্রত্যাশীদের ভোগান্তি কমিয়ে আনতে আদালত বিকেন্দ্রীকরণের মাধ্যমে উপজেলা পর্যায়ে নিম্ন আদালতের সম্প্রসারণ নিয়ে সংবিধান সংশোধনের বিষয়েও একমত হয়েছে রাজনৈতিক দলগুলো।

সান্তোরিনি দ্বীপ ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা, জরুরি অবস্থা জারি
ভূমিকম্পের তাণ্ডবে গ্রিসের সান্তোরিনি দ্বীপ ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। দ্বীপ জুড়ে জারি আছে জরুরি অবস্থা। সপ্তাহের ব্যবধানে অনুভূত হয়েছে কয়েক হাজার শক্তিশালী ভূকম্পন। যা দ্বীপের ঘরবাড়ি ও স্থাপনাকে ফেলেছে হুমকির মুখে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই অঞ্চলে দীর্ঘ সময় ধরে ভূমিকম্পের প্রবণতা অব্যাহত থাকবে।

লস অ্যাঞ্জেলেসে দাবানল: নয় ঘণ্টায় পুড়েছে তিন হাজার একর
হঠাৎ ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য, চলতি মৌসুমে দ্বিতীয়বার। ঘণ্টায় ৮০ কিলোমিটার বাতাসের বেগে মাত্র নয় ঘণ্টায় তিন হাজার একর এলাকা পুড়েছে আগুনে। বাতাসের গতি দ্বিগুণ হতে পারে বলে শঙ্কা আবহাওয়াবিদদের। লস অ্যাঞ্জেলেস শহরে জারি করা হয়েছে জরুরি অবস্থা। নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে ৩০ হাজার মানুষকে।