
লা লিগা: জিরোনার বিপক্ষে আজ মাঠে নামবে রিয়াল মাদ্রিদ
চ্যাম্পিয়নস লিগের ব্যস্ততা কাটিয়ে লা লিগায় ফিরছে রিয়াল মাদ্রিদ। আজ (শুক্রবার, ১০ এপ্রিল) রাতে জিরোনার বিপক্ষে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্টরা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

আর্নে স্লটকে সরিয়ে জাবি আলোনসোকে কোচ করার গুঞ্জন
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজির বিপক্ষে ২-০ গোলে হারার পর লিভারপুলের ম্যানেজার আর্নে স্লটকে বরখাস্ত করার জোর গুঞ্জন উঠেছে। তার জায়গায় ক্লাবটির দায়িত্ব নিতে পারেন জাবি আলোনসো।

চ্যাম্পিয়নস লিগ: কোয়ার্টার ফাইনালে রিয়াল-বায়ার্ন দৈরথ আজ
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল শুরু আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) দিবাগত রাতে । প্রথম দিনের দুই ম্যাচে একটিতে মুখোমুখি দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। অন্য ম্যাচে ইংলিশ ক্লাব আর্সেনালকে আতিথেয়তা দেবে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপি।

চ্যাম্পিয়নস লিগ: কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা বার্সেলোনায়
চ্যাম্পিয়নস লিগে অ্যাতেলেটিকো মাদ্রিদের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা খেলো ফুটবল ক্লাব বার্সেলোনা। হ্যামস্ট্রিং চোটে পাঁচ সপ্তাহের জন্য ছিটকে গেছেন দলটির আক্রমণ ভাগের অন্যতম সেরা তারকা রাফিনহা।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগ আজ
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগ আজ (মঙ্গলবার, ১৭ মার্চ)। কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে রাত ২টায় মাঠে নামবে আর্সেনাল, চেলসি, পিএসজি, ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদের মতো হট ফেভারিট দলগুলো।

ইউরোপিয়ান লিগগুলোতে আজ যেসব ম্যাচ রয়েছে
ইউরোপিয়ান প্রথম সারির লিগগুলোতে আজ (শুক্রবার, ১৩ মার্চ) রয়েছে বেশ কিছু ম্যাচ। নিজ নিজ লিগে খেলতে নামবে ভিয়ারিয়াল, পার্মা, মনশেনগ্লাডবাখ ও মার্শেইয়ের মতো দলগুলো।

চোট নিয়ে বিশ্বকাপে খেলতে যাবেন এমবাপ্পে!
ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখনো মাস চারেক বাকি থাকলেও টুর্নামেন্টে শতভাগ ফিট কিলিয়ান এমবাপ্পেকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ফরাসি গণমাধ্যমের দাবি, হাঁটুর চোট নিয়েই বিশ্বকাপে খেলতে যেতে পারেন এই তারকা ফরোয়ার্ড।

শেষ ষোলোর লড়াই: ইন্টার–বোদো ম্যাচে চোখ, মাঠে নামছে নিউক্যাসল-লেভারকুসেন
উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্লে অফ পর্বের দ্বিতীয় লেগে আজ রাতে রয়েছে চার ম্যাচ। যেখানে মাঠে নামছে ইন্টার মিলান, নিউক্যাসল ও বায়ার লেভারকুসেনের মতো দল।

ভিনিসিয়াস জুনিয়র: আট বছরে ২০ বার বর্ণবাদের শিকার
রিয়াল মাদ্রিদের হয়ে আট বছর খেলার সময়কালে ২০ বার বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ করেছেন ভিনিসিয়াস জুনিয়র। যার সবশেষ উদাহরণ চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিরুদ্ধে ম্যাচ। এদিনও সবাইকে পাশে পাননি তিনি। দিনের পর দিন বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করতে থাকা এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ঘৃণ্য আচরণের শিকার হওয়া ঘটনাপ্রবাহের বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে।

বেনফিকার বিপক্ষে অঘটনে প্লে-অফে রিয়াল, শেষ আটে বার্সা
ইউসিএল লিগ পর্বের শেষ দিন
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (ইউসিএল) ‘লিগ পর্বের’ শেষ দিনে বড় ধাক্কা খেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। টেবিলের তিনে থেকে খেলতে নামা দলটি বেনফিকার বিপক্ষে এ হারের কারণে খেলতে হবে প্লে-অফ পর্বে। আরেক ম্যাচে শুরুতে গোল হজম করেও দারুণ কামব্যাকে শেষ আটে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। অন্য ম্যাচগুলোতেও প্রায় সব বড় দলগুলো জয়ের দেখা পেলেও ড্র করেছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ও নিউক্যাসল ইউনাইটেড।

ইউসিএল: রাতে মাঠে নামছে বার্সেলোনাসহ বড় দলগুলো
উয়েফা চ্যাম্পিয়নস লিগের (ইউসেএল) ম্যাচে ঘরের মাঠে গ্রীসের ক্লাব অলিম্পিয়াকোসকে আতিথ্য দেবে বার্সেলোনা। এছাড়া রাতে পিএসজি, আর্সেনালের মতো বড় দলগুলোও মাঠে নামছে। ম্যাচ শুরু বাংলাদেশ সময় আজ (মঙ্গলবার, ২১ অক্টোবর) রাত ১০টা ৪৫ মিনিটে।

ফেনেরবাচের দায়িত্ব থেকে মরিনহোকে অব্যাহতি দিয়েছে
হোসে মরিনহোকে ফেনেরবাচের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। চ্যাম্পিয়নস লিগে জায়গা করতে ব্যর্থ হওয়ায় ক্লাব কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।