
বিপিএল দ্বাদশ আসরের চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স
চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে বিপিএলের দ্বাদশ আসরের শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে এটি রাজশাহীর দ্বিতীয় শিরোপা।

বিপিএলের মুকুট উঠবে কার হাতে? দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
অবশেষে পর্দা নামছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL 2026) টি-টোয়েন্টির দ্বাদশ আসরের। আজ (শুক্রবার, ২৩ জানুয়ারি) মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী লড়াইয়ে মুখোমুখি হচ্ছে চট্টগ্রাম রয়্যালস (Chattogram Royals) এবং রাজশাহী ওয়ারিয়র্স (Rajshahi Warriors)। দেশের ক্রিকেট ভক্তদের মাঝে এখন একটাই প্রশ্ন—কার মাথায় উঠবে এবারের বিপিএল মুকুট?

বিপিএলের শিরোপা জেতার দ্বারপ্রান্তে রাজশাহী-চট্টগ্রাম
বিপিএল
প্রায় এক মাসের লম্বা ক্রিকেটীয় লড়াই আর নানা নাটকীয়তার পর শেষ প্রান্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ফাইনালের বড় মঞ্চে মুখোমুখি রাজশাহী ওয়ারিয়র্স এবং চট্টগ্রাম রয়্যালস। রাজশাহীর সামনে পাঁচ বছর পর শিরোপা উঁচিয়ে ধরার সুযোগ। আর চট্টগ্রাম দাঁড়িয়ে আছে প্রথম শিরোপার দ্বারপ্রান্তে। দুই দলেরই লক্ষ্য বিপিএলের নতুন শিরোপায় হাত রাখা।

কাল বিপিএলের ফাইনালে মুখোমুখি রাজশাহী ও চট্টগ্রাম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের ফাইনালে মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। আগামীকাল (শুক্রবার, ২৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারনী ম্যাচ শুরু হবে।

বিপিএল: সিলেটকে হারিয়ে ফাইনালে চট্টগ্রামের সঙ্গী রাজশাহী
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের ২য় কোয়ালিফায়ারে সিলেট টাইটান্সকে ১২ রানে হারিয়ে ফাইনালে উঠেছে রাজশাহী ওয়ারিয়র্স। আগামীকাল (শুক্রবার, ২৩ জানুয়ারি) শিরোপার লড়াইয়ে রাজশাহীর প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস।

রাজশাহীকে হারিয়ে ফাইনালের টিকিট কাটলো চট্টগ্রাম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে ফাইনালের টিকিট কেটে নিলো চট্টগ্রাম রয়্যালস।

বিপিএল প্লে-অফ শুরু আজ: রাজশাহী না চট্টগ্রাম— ফাইনালে যাবে কোন দল?
এলিমিনেটরে রংপুর-সিলেটের ‘ডু অর ডাই’ ম্যাচ
দীর্ঘ লিগ পর্বের উত্তেজনা শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL 2026) এখন চূড়ান্ত রোমাঞ্চের অপেক্ষায়। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে প্লে-অফ পর্ব (BPL Play-offs)। শিরোপা জয়ের লড়াইয়ে টিকে আছে মাত্র চারটি দল: রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স এবং সিলেট টাইটানস। আজ প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হচ্ছে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস (Rajshahi Warriors vs Chattogram Royals)।

বিপিএল প্লে-অফ ২০২৬: ফাইনালে ওঠার লড়াইয়ে কে কার মুখোমুখি?
রুদ্ধশ্বাস উত্তেজনা আর মাঠের লড়াই শেষে পর্দা নামল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (BPL 2026) দ্বাদশ আসরের লিগ পর্বের। এখন অপেক্ষা প্লে-অফ পর্বের (BPL Play-off), যেখানে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল লড়বে শিরোপার জয়ের লক্ষ্য। আগামী ২০ জানুয়ারি থেকে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে এই মহারণ।

বিপিএল: চট্টগ্রামের বিপক্ষে হারে প্লে-অফের স্বপ্ন শেষ নোয়াখালীর
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ৫ উইকেটে জয় পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। এ হারে প্লে-অফে যাওয়ার সমীকরণ থেকে ছিটকে গেল নোয়াখালী।

ঢাকায় শুরু বিপিএলের শেষ ধাপ, মাঠে আজ দুই ম্যাচ
শুরু হচ্ছে বিপিএলের ঢাকা পর্ব। বেলা ১টায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস। অন্যদিকে দিনের দ্বিতীয় খেলায় সন্ধ্যা ৬টায় রাজশাহী ওয়ারিয়র্স মুখোমুখি হবে সিলেট টাইটান্সের বিপক্ষে।

বিপিএল ২০২৬: ঢাকা পর্বে কবে কখন কার খেলা দেখে নিন পূর্ণাঙ্গ সূচি একনজরে
সিলেট পর্বের রোমাঞ্চকর লড়াই শেষে আবারও ঢাকায় ফিরছে বিপিএল ২০২৬ (BPL 2026)। দেশের ক্রিকেটের এই মেগা আসরের শুরুটা তিন ভেন্যুতে হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে চট্টগ্রাম পর্ব বাদ পড়ায় লিগ পর্বের বাকি সব ম্যাচ এখন শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সিলেটে উদ্বোধনী ম্যাচসহ মোট ২৪টি ম্যাচ সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনিশ্চিত যাত্রা থেকে দুর্দান্ত পারফরম্যান্সে পয়েন্ট টেবিলের শীর্ষে চট্টগ্রাম রয়্যালস
ফ্র্যাঞ্চাইজি হাল ছেড়ে দেয়ায় বিপিএল শুরুর আগেই যাত্রা শেষ হওয়ার শঙ্কায় ছিলো চট্টগ্রাম রয়্যালস। এমনকি বিদেশি ক্রিকেটারের কোটাও পূরণ করতে পারেনি তারা। টুর্নামেন্ট শুরুর মাত্র একদিন আগে মালিকানা বদল হবার পর কোচ মিজানুর রহমান বাবু্লের সান্নিধ্যে দুর্দান্ত পারফরম্যান্সে ঘুরে দাঁড়িয়েছে তারা। এছাড়াও আকসুর তদারকি বিষয়েও নিজের অভিমত তুলে ধরেছেন তিনি।