
ব্যয় সংকোচনে আরও ৫০ হাজার কর্মী ছাঁটাই করছে ফক্সওয়াগেন
ব্যয় সংকোচনের অংশ হিসেবে আবারও ৫০ হাজার কর্মী ছাঁটায়ের ঘোষণা দিয়েছে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সওয়াগেন। এর ফলে ২০৩০ সালের মধ্যে কোম্পানিটি মোট এক লাখ পদ বিলুপ্ত করার পরিকল্পনা করছে এ প্রতিষ্ঠানটি।

খুলশীতে পুলিশের ওপর হামলা; গোপন সুড়ঙ্গে পালালেন সন্ত্রাসী ‘বগা’
চট্টগ্রামের খুলশীতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ওয়াকিব হোসেন ওরফে বগাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এতে আহত হয়েছেন ওসিসহ ৪ পুলিশ সদস্য। ভাঙচুর করা হয়েছে ওসির গাড়িও।

পার্টসের আড়ালে আস্ত বিএমডব্লিউ; পুরোনো নম্বরে চলছিলো সড়কে
চট্টগ্রামে যন্ত্রাংশ হিসেবে আমদানি করে স্থানীয়ভাবে জোড়া লাগিয়ে তৈরি করা একটি বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। প্রাথমিকভাবে জানা গেছে, গাড়িটি সম্পূর্ণ অবস্থায় দেশে না এনে বিভিন্ন যন্ত্রাংশ হিসেবে দুবাই থেকে আমদানি করা হয়। পরে চট্টগ্রামে এনে সেগুলো জোড়া দিয়ে পূর্ণাঙ্গ গাড়িতে রূপ দেয়া হয়।

নারায়ণগঞ্জে সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ চোরাই গাড়ি
নারায়ণগঞ্জের আদালত চত্বর থেকে চুরি হওয়া একটি প্রাইভেট কার উদ্ধারের ঘটনায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার নাঙ্গলকোট থেকে চুরি হওয়া একটি গাড়িসহ মোট তিনটি চোরাই গাড়ি উদ্ধার করা হয়েছে।

পুলিশ প্রটোকল ছাড়াই আমিনবাজার-আশুলিয়া রাজস্ব সার্কেল পরিদর্শনে ভূমি প্রতিমন্ত্রী
সাভারের আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয়ে আজ (সোমবার, ৮ জুন) আকস্মিক পরিদর্শন করেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল। কোনো সরকারি পতাকা, পুলিশ প্রটোকল কিংবা সরকারি দেহরক্ষী ছাড়াই ব্যক্তিগত গাড়িতে তিনি এ পরিদর্শনে অংশ নেন।

রাজধানীর যে ৬৮ ফিলিং স্টেশনে মোটরসাইকেল ও গাড়িতে ‘ফুয়েল পাশ’ বাধ্যতামূলক
জ্বালানি সংকট (Fuel crisis) মোকাবিলা এবং ফিলিং স্টেশনগুলোতে তেল সংগ্রহের দীর্ঘ লাইন কমাতে বড় পদক্ষেপ নিয়েছে সরকার। গত মাসে পরীক্ষামূলকভাবে চালু হওয়া ফুয়েল পাশ (Fuel Pass) পদ্ধতি এখন থেকে ঢাকার প্রধান ৬৮টি ফিলিং স্টেশনে (Filling stations in Dhaka) বাধ্যতামূলক করা হয়েছে। আজ (সোমবার, ৪ মে) এক সরকারি বিজ্ঞপ্তিতে এই হালনাগাদ তথ্য জানানো হয়েছে।

নেত্রকোণায় সংসদ সদস্যের গাড়িতে হামলা ও ভাঙচুর
নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামী নেতা মাছুম মোস্তফার ব্যক্তিগত গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল (শুক্রবার, ২৫ এপ্রিল) সন্ধ্যায় পূর্বধলা উপজেলার গিরিপথ ফিলিং স্টেশনে এ হামলার ঘটনা ঘটে। তবে ঘটনার সময় সংসদ সদস্য গাড়িতে ছিলেন না বলে নিশ্চিত হওয়া গেছে।

বেনাপোল বন্দরে খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে কোটি টাকার গাড়ি
যশোরের বেনাপোল স্থলবন্দরে খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে কোটি টাকার আমদানিকৃত গাড়ি। আমদানিকারকরা খালাস না নেয়ায় মূল্যবান গাড়িগুলো ইয়ার্ডের জায়গা দখল করে আছে। যে কারণে দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বর্জ্য সংগ্রহে বুয়েটের বিশেষজ্ঞদের সহায়তা নেয়ার পরিকল্পনা ডিএসসিসির
রাজধানীর বর্জ্য সংগ্রহ পদ্ধতিকে আরও আধুনিক ও স্বাস্থ্যসম্মত করতে বিশেষ উদ্যোগ নিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ বিষয়ে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা রয়েছে জানিয়ে ডিএসসিসি প্রশাসক আব্দুস সালাম বলেছেন, অলিগলি থেকে বর্জ্য সংগ্রহে বুয়েটের বিশেষজ্ঞদের সহায়তায় ছোট ও আধুনিক প্রযুক্তির গাড়ি ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে।

হবিগঞ্জে ৩ বছরের কমিটি ৮ বছর ধরে বহাল; নেতৃত্বশূন্য চা বাগান
৩ বছরের কমিটি দিয়ে ৮ বছর ধরে চলছে হবিগঞ্জের চা বাগান পঞ্চায়েত, ভ্যালি ও শ্রমিক ইউনিয়ন। বছরের পর বছর ধরে নির্বাচন না হওয়ায় নেতৃত্বশূন্য হয়ে পড়েছে বাগানগুলো।

স্বস্তির নিরাপদ ঈদযাত্রা পেতে চলেছে মানুষ: সড়কমন্ত্রী
স্বস্তির নিরাপদ ঈদযাত্রা এবার পেতে চলেছে মানুষ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আজ (সোমবার, ১৬ মার্চ) মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।

যুক্তরাজ্যে গাড়ি চলে বামে, যুক্তরাষ্ট্রে ডানে; বাংলাদেশ কেন ব্রিটিশদের পথেই?
বিশ্বের মানচিত্রে একটি অদ্ভুত বৈপরীত্য লক্ষ্য করা যায়। যুক্তরাজ্যে গাড়ি চলে রাস্তার বাম পাশে (Driving on the left in UK), আর যুক্তরাষ্ট্রে ডান পাশে (Driving on the right in USA)। একই পৃথিবী ও একই প্রযুক্তি হওয়া সত্ত্বেও এই নিয়ম আলাদা কেন? আর বাংলাদেশই বা কেন ব্রিটিশদের মতো বাম পাশেই গাড়ি চালায়? এর পেছনে রয়েছে মধ্যযুগীয় রীতি (Medieval custom), ঔপনিবেশিক প্রভাব (Colonial influence), শিল্পবিপ্লবের বাস্তবতা এবং রাজনীতির সূক্ষ্ম হিসাব।