কৃষি মন্ত্রণালয়ের অধীনে প্রকৌশল বিভাগ করতে প্রতিমন্ত্রী শাহে আলমের নির্দেশ

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম | ছবি: সংগৃহীত
0

কৃষি মন্ত্রণালয়ের অধীনে একটি প্রকৌশল বিভাগ করতে কৃষি সচিবকে নির্দেশনা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

আজ (বৃহস্পতিবার, ১৪ মে) সন্ধ্যায় রাজধানীর ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্সে কৃষি প্রকৌশল বিভাগ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন:

এ সময় প্রতিমন্ত্রী অভিযোগ করেন, প্রশাসনের সুবিধাবাদীরা বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে একাধিক অধিদপ্তর করে বিশৃঙ্খলা তৈরি করেছে। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রশাসনিক কার্যক্রম।

তাই, দেশের ভালোর জন্য অভিজ্ঞদের এক ছাতার নিচে আনার পরামর্শ দেন তিনি।

এফএস