
আমদানিনির্ভরতা কমিয়ে কৃষি-খাদ্যপণ্যের উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর
দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি নির্ভরতা কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘দেশে উৎপাদন করা সম্ভব—এমন কৃষি ও খাদ্যপণ্যের ক্ষেত্রে আমদানির ওপর নির্ভরতা ধীরে ধীরে কমাতে হবে। এ জন্য গবেষণা, উন্নত জাত, আধুনিক প্রযুক্তি, সেচ ও যান্ত্রিকীকরণের সুবিধা দ্রুত কৃষকের কাছে পৌঁছে দিয়ে দেশিয় উৎপাদন বৃদ্ধিতে আরও জোর দিতে হবে।’

ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে দাম যৌক্তিক পর্যায়ে রাখতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
কৃষির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের পোল্ট্রি খাতকে আরও এগিয়ে নিতে ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে দাম যৌক্তিক পর্যায়ে রাখার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

ইতালির কৃষিতে অবদান প্রবাসী বাংলাদেশিদের, সংগ্রাম-অর্জনে লিখছেন নতুন গল্প
ইউরোপের দেশ ইতালির কৃষিখাতে এক অভাবনীয় বিপ্লব ঘটিয়েছেন বাংলাদেশি খামারিরা। নিজস্ব পুঁজি ও সাহসিকতার ওপর ভর করে সবুজ প্রান্তরে আজ হাসছে বাংলাদেশি প্রবাসীদের স্বপ্ন। শুধু শস্য উৎপাদনই নয়, ইতালির খাদ্য সংস্কৃতিতেও যোগ হচ্ছে বাংলাদেশিদের এই নতুন দিগন্ত। ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের এই অভূতপূর্ব সফলতা, স্থানীয় অর্থনীতির সমৃদ্ধি এবং তাদের প্রতিদিনের সংগ্রাম ও অর্জন জন্ম দেয় নতুন নতুন গল্পের।

যোগাযোগের বেহাল দশায় মাঠেই নষ্ট সবজি; বিপাকে দক্ষিণাঞ্চলের চাষিরা
দক্ষিণাঞ্চলের চাষিদের সবজির ফলন ভালো হলেও দুর্গম যোগাযোগ ব্যবস্থায় হচ্ছে স্বপ্ন ভঙ্গ।। সময়মতো সবজি বাজারজাত করার সুবিধা না থাকায় প্রতিবছর কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে তাদের। গ্রামীণ অর্থনীতির চাকা সচলে যোগাযোগ ব্যবস্থা সহজ করতে কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে কৃষিবিভাগ।

রেকর্ড শস্য মজুত, নতুন রপ্তানিকারক; এল নিনোর ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি
কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘সুপার’ এল নিনোর প্রভাব মোকাবিলায় প্রস্তুত হচ্ছে বিশ্ব খাদ্যব্যবস্থা। প্রায় রেকর্ড পরিমাণ শস্য মজুত, উন্নত প্রযুক্তি এবং ব্রাজিল ও রাশিয়ার মতো নতুন বড় রপ্তানিকারক দেশগুলোর উত্থানের ফলে অতীতের তুলনায় এবারের বিশ্ব খাদ্য সরবরাহ ব্যবস্থা অনেক বেশি সহনশীল।

আ.লীগ দেশের অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে গেছে: স্থানীয় সরকারমন্ত্রী
গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বন্যা-জলাবদ্ধতায় বিপর্যস্ত হাতিয়ার কৃষি; পুঁজি হারিয়ে দিশেহারা কৃষক
টানা কয়েক দিনের ভারী বর্ষণ, জোয়ারের পানি এবং দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার কৃষি খাতে বড় ধরনের বিপর্যয় নেমে এসেছে। পানি কমে যাওয়ার পর মরে যাচ্ছে সবজি গাছ, নুয়ে পড়ছে বীজতলার চারা। মাঠের পর মাঠ ফসল তলিয়ে যাওয়ায় পুঁজি হারিয়ে দিশেহারা হয়ে পড়ছেন প্রান্তিক কৃষকরা।

প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে জানিয়েছেন, গবেষণা, আধুনিক প্রযুক্তি ও যান্ত্রিকীকরণের মাধ্যমে দেশের কৃষিকে প্রযুক্তিনির্ভর, লাভজনক ও টেকসই খাতে রূপান্তরে একগুচ্ছ উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার। এ লক্ষ্যে ডিজিটাল কৃষি ব্যবস্থার সম্প্রসারণ, প্রায় ২ কোটি ৭৫ লাখ কৃষককে ডিজিটাল প্ল্যাটফর্মে আনা, স্মার্ট কৃষি প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, কৃষিযন্ত্রের সম্প্রসারণ এবং জলবায়ু-সহিষ্ণু কৃষি উন্নয়নে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

মাঝ আষাঢ়েও বৃষ্টিহীন রাজশাহী; আমন আবাদে দুশ্চিন্তায় কৃষক
মাঝ আষাঢ়েও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই রাজশাহীতে। তাতে শুষ্ক বরেন্দ্র এখনও ধুলোয়-ধূসর আমন চাষের মাঠ-ঘাট। বৃষ্টি না হওয়ায় চাষিরা অতিরিক্ত খরচে বীজতলা করেছেন সেচের পানিতে। তাই আমনের আবাদে কৃষকের অপেক্ষা বৃষ্টির পানির, নয়তো বাড়বে উৎপাদন খরচ। তবে, এ অবস্থায় মাঠ পর্যায়ে কৃষি যন্ত্রাংশ ও পানি পেতে নানা সহায়তায় কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৯ সাংবাদিক
কৃষি বিষয়ক বিশেষ প্রতিবেদনের জন্য বাংলাদেশ এগ্রিকালচার রিপোটার্স-বিএআরএফ মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৯ সাংবাদিক।

সারের দাম বাড়ায় পরিবেশবান্ধব কৃষিতে ঝুঁকছেন মানিকগঞ্জের কৃষকরা
মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাব পড়ছে কৃষি খাতেও। আন্তর্জাতিক বাজারে বেড়েছে সারের দাম। এতে দেশের কৃষকদের উৎপাদন খরচও বাড়ছে। এমন পরিস্থিতিতে মানিকগঞ্জের সিংগাইরে আড়াই হাজার কৃষক খুঁজছেন ভিন্ন পথ। রাসায়নিক নির্ভরতা কমিয়ে তারা ঝুঁকছেন পরিবেশসম্মত কৃষি চর্চায়।

যশোরে আঞ্চলিক কর্মশালায় প্রকৃতির বৈরী আচরণে স্মার্ট কৃষির আহ্বান
জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষিতে বাড়ছে নানা ধরনের ঝুঁকি। খরা, অতিবৃষ্টি, জলাবদ্ধতা ও লবণাক্ততার মতো চ্যালেঞ্জ মোকাবিলায় জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থার ওপর গুরুত্ব দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ লক্ষ্যে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট (সিএসএডব্লিউএম) প্রকল্পের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আঞ্চলিক কর্মশালা।