
কুয়াকাটায় সৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
কুয়াকাটা সংলগ্ন গঙ্গামতি সৈকত থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গতকাল (মঙ্গলবার, ৭ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ি মরদেহটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।

কুয়াকাটার সৈকতে ভেসে এসেছে ৫৬ ফুট মৃত ‘বেলিন তিমি’
পটুয়াখালীর কুয়াকাটার কাউয়ার চর সৈকতে ভেসে এসেছে ৫৬ ফুট দৈর্ঘ্য আর ১৮ ফুট প্রস্থের আরও একটি মৃত বেলিন প্রজাতির তিমি।

কুয়াকাটা সৈকত থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন সমুদ্র সৈকত থেকে বালু উত্তোলনের দায়ে মহিবুল্লাহ জমাদ্দার নামের এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

কুয়াকাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক পর্যটকের মৃত্যু, আহত ৩
পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রমণে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় জিসান (১৭) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন পর্যটক। আজ (সোমবার, ১ জুন) সকাল সাড়ে দশটার দিকে মেরিনড্রাইভ সড়কের মাঝি বাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। মৃত জিসান শরীয়তপুর জেলার পালং থানা এলাকার আমির হোসেনের ছেলে।

কক্সবাজার-কুয়াকাটা উন্নয়নে মালদ্বীপের অভিজ্ঞতা নিতে চায় বাংলাদেশ
দেশের পর্যটন খাত, বিশেষ করে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্রসৈকতের উন্নয়নে মালদ্বীপের অভিজ্ঞতা ও সহযোগিতা গ্রহণে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে পর্যটন খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

ঢাকা-কুয়াকাটা মহাসড়ক ৪ লেনে উন্নীত করার দাবি, আমতলীতে গণঅনশন
পদ্মা সেতু উদ্বোধনের পর দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন এলেও ঢাকা-কুয়াকাটা মহাসড়ক এখন এই অঞ্চলের মানুষের কাছে এক আতঙ্কের নাম। সরু রাস্তায় যানবাহনের কয়েক গুণ বাড়তি চাপের কারণে এই মহাসড়কটি এখন পরিণত হয়েছে ‘মৃত্যুফাঁদে’। এই পরিস্থিতিতে মহাসড়কটি দ্রুত চার লেনে উন্নীত করার দাবিতে বরগুনার আমতলীতে গণঅনশন কর্মসূচি পালন করেছে স্থানীয় সচেতন নাগরিক মহল।

কুয়াকাটায় শুরু হলো ৩ দিনব্যাপী বর্ষবরণ ও জলকেলি উৎসব
পর্যটন নগরী কুয়াকাটায় আদিবাসী রাখাইনদের উদ্যোগে আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) থেকে তিনদিন ব্যাপী ‘রাখাইন মাহা সাংগ্রাইন, বর্ষবরণ ও জলকেলি’ উৎসব শুরু হয়েছে।

কুয়াকাটায় শুরু হলো লাখো সনাতন ধর্মাবলম্বীর রাস উৎসব
কুয়াকাটা সাগরে লাখও সনাতন ধর্মাবলম্বীর পুণ্যস্নানের মাধ্যমে শুরু হয়েছে রাস উৎসব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারও পুণ্যার্থী ও দর্শনার্থীর সঙ্গে সৈকত এলাকা মুখর হয়ে ওঠে। পূজা অর্চনা, প্রার্থনা ও স্নানের মাধ্যমে তারা পরিবার, দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

রাজধানীতে চলছে বিমান বাংলাদেশ ট্যুরিজম ফেয়ার
কার্তিক মাস— হালকা শীত, আকাশে তুলোর মতো মেঘ। ভ্রমণপিপাসুদের মনেও যেন একরাশ নরম রোদ ছুঁয়ে যায়। সবমিলিয়ে ঘুরে বেড়ানোর মৌসুম। আর ঠিক এই সময়েই শুরু ১৩তম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার—যেখানে মিলছে দেশি–বিদেশি পর্যটন সংস্থার এক অনন্য মেলবন্ধন।

পটুয়াখালীতে র্যাবের মিনিবাসের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষ; নিহত ২, আহত ২১
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে র্যাবের মিনিবাসের সঙ্গে ধানসিঁড়ি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় র্যাবের সদস্যসহ ২ জন নিহত ও ২১ জন আহত হয়েছে।

টানা ছুটিতে কক্সবাজারে পর্যটকদের উচ্ছ্বাস
টানা ৪ দিনের ছুটিতে কক্সবাজার ও কুয়াকাটায় উৎসবে মেতেছেন নানা বয়সী মানুষ। সমুদ্রে ৩ নম্বর সতর্ক সংকেত উপেক্ষা করে অনেকেই নামছেন সৈকতের লোনা জলে। উৎসবকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করছেন সেনাবাহিনী, র্যাব ও পুলিশ। নিয়োজিত আছেন সৈকতের নিরাপত্তা কর্মীরা।

কুয়াকাটায় নির্মাণের আগেই ধসে পড়েছে সৈকত সড়ক
নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই ধ্বংস হয়ে গেল কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশে ৪ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত নান্দনিক সৈকত সড়ক। সমুদ্রের তীব্র ভাঙনে ধসে পড়েছে রাস্তায় অংশ। নিম্নমানের কাজ আর পরিকল্পনাহীনতায় সড়কের বেহাল দশা বলছেন স্থানীয়রা। এদিকে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরেও শেষ হয়নি কাজ। আলোর মুখ দেখেনি তদন্ত কমিটির প্রতিবেদনও। জনগণের টাকা গচ্চা যাওয়ার পর শেষমেশ প্রকল্পটি বন্ধের সুপারিশ করেছে পৌর কর্তৃপক্ষ।