
নয় মাস পর ভোমরা বন্দর দিয়ে এলো ১০০ টন কাঁচা মরিচ
প্রায় নয় মাস পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। গতকাল (সোমবার, ৩ আগস্ট) প্রথম দফায় ১০টি ট্রাকে প্রায় ১০০ টন কাঁচা মরিচ দেশে এসেছে। দীর্ঘদিন পর আমদানি কার্যক্রম পুনরায় শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীরা।

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ৯ মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রায় ৯ মাস পর কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। আজ (সোমবার, ৩ আগস্ট) দুপুরে ভারত থেকে কাঁচা মরিচ বোঝাই দুটি ট্রাক স্থলবন্দরের পানামা পোর্টে প্রবেশ করে।

হিলির ১৬ প্রতিষ্ঠানকে ৫ হাজার টন কাঁচা মরিচ আমদানির অনুমতি
দেশের বাজারে দাম স্বাভাবিক রাখতে হিলি স্থলবন্দরের ১৬টি আমদানিকারক প্রতিষ্ঠান ৫ হাজার ১৫০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি পেয়েছে।

পাইকারি থেকে খুচরা—নারায়ণগঞ্জে সবজির দামে ঊর্ধ্বগতি, বেড়েছে তিনগুণ পর্যন্ত
নারায়ণগঞ্জে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে সব ধরনের সবজির দাম। গত কয়েকদিনের ব্যবধানে পাইকারি থেকে খুচরা—সব পর্যায়েই দামের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম, যা প্রায় তিনগুণ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। ফলে নিত্যপ্রয়োজনীয় বাজার করতে গিয়ে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু, কমেছে দাম
শারদীয় দুর্গাপূজার টানা ছয়দিনের ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। আজ (শনিবার, ৪ অক্টোবর) বেলা ১১টা থেকে বন্দরে আসতে শুরু করেছে ভারতীয় কাঁচা মরিচ বোঝাই ট্রাক। আর বন্দরে কাঁচা মরিচ আসায় গতকালের থেকে কেজিতে ১০০ টাকা কমেছে দাম। আমদানি বাড়লে আরও দাম কমে আসবে বলছেন ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দরে বেড়েছে কাঁচা মরিচের আমদানি, কমছে দাম
দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি হচ্ছে কাঁচা মরিচ। কাঁচা মরিচের আমদানি বাড়লেও চাহিদা না থাকায় বন্দরে কমেছে দাম। প্রকারভেদে কেজিতে ৫০ থেকে ৬০ টাকা কমে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে। ব্যবসায়ীরা বলছেন অতিরিক্ত গরমে আমদানিকৃত কাঁচা মরিচ পচে যাওয়ার পাশাপাশি মান খারাপ হওয়ায় দাম কমেছে।

ময়মনসিংহে সবজি বাজারে নাভিশ্বাস, আড়াইশো পেরিয়ে মরিচের কেজি
সপ্তাহের ব্যবধানে ময়মনসিংহে সব ধরনের সবজির দাম বেড়েছে। এর মধ্যে কাঁচা মরিচের দাম সবথেকে বেশি। বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ কিনতে ব্যয় করতে হচ্ছে ২৪০ থেকে ২৮০ টাকা। বাজেটে কাটছাঁট করেও বাজার করতে এসে কুলিয়ে উঠতে পারছেন না ভোক্তারা।

৮ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে শুরু ভারত থেকে কাঁচা মরিচ আমদানি
দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে প্রায় ৮ মাস বন্ধের পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ভারত থেকে কাঁচা মরিচ বোঝাই একটি মিনি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি শুরু হয়। প্রতি মেট্রিক টন কাঁচা মরিচ ৫০০ ডলারে শুল্কায়ন হবে। প্রথম দিন দুই ট্রাকে ৯ টন ৮৪৮ কেজি কাঁচা মরিচ আমদানি হয়েছে।

মেহেরপুরে ঊর্ধ্বমুখী মাছ ও সবজির দাম
মেহেরপুরে গত কয়েকদিন থেকেই ঊর্ধ্বমুখী পেঁয়াজ, রসুন ও কাঁচা মরিচের দাম। সপ্তাহের ব্যবধানে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। গত সপ্তাহে মেহেরপুর বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৩০ থেকে ৩৫ টাকায়। বর্তমানে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। ঊর্ধ্বমুখী রসুন, কাঁচা মরিচ ও আদার দাম।

কয়েকদিনের ব্যবধানে বেড়েছে আলু, পেঁয়াজ ও চালের দাম
গত কয়েক দিনের ব্যবধানে বেড়েছে আলু, পেঁয়াজ ও চালের দাম। বিক্রেতারা বলছেন দেশি পেঁয়াজের উৎপাদন পর্যাপ্ত না হওয়ার কারণেই দেখা দিয়েছে ঘাটতি। এসব নিত্যপণ্যের দাম বাড়ায় ক্ষোভ ছিল ক্রেতাদের কণ্ঠেও।

দেশের বিভিন্ন স্থানে কমেছে সবজির দাম
সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দেশের বিভিন্ন স্থানে কমেছে সবজির দাম। পাশাপাশি তিন দিনের ব্যবধানে কেজিতে ১০০ টাকা পর্যন্ত কমেছে কাঁচা মরিচের দর। নিন্মমুখী চাষের মাছের দামও।

মরিচ চাষে লোকসান গুণছেন মানিকগঞ্জের চাষিরা
গেল বছরের মতো এবারও মরিচ চাষে লোকসান গুণতে হচ্ছে মানিকগঞ্জের চাষিদের। পাতা কুঁকড়ানো রোগ আর বৈরি আবহাওয়ায় উৎপাদন কমেছে প্রায় তিন চতুর্থাংশ। ফলন বিপর্যয়ে উৎপাদন খরচ ওঠানো নিয়েই দুশ্চিন্তায় জেলার মরিচ চাষিরা।