
দুর্যোগকালীন রোগীর সেবা নিশ্চিতে ফিল্ড হাসপাতাল নির্মাণ করছে সরকার
দুর্যোগকালীন রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ফিল্ড হাসপাতাল নির্মাণ করছে। ঢাকা মেডিকেল কলেজ মাঠে ২০ শয্যার ফিল্ড হাসপাতাল নির্মাণকাজ প্রায় শেষের পথে। হাম কিংবা ডেঙ্গুজ্বর বা কলেরার মতো রোগের প্রকোপ বাড়লে এ হাসপাতালে সেবা দেওয়া হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল হাসপাতাল নির্মাণ কাজ পরিদর্শন করেছেন।

চরম আবহাওয়ায় বাড়ছে কঙ্গো-সুদানে কলেরা সংক্রমণ
চলতি বছর কঙ্গোতে কলেরা আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত মৃত্যু সাত শতাধিক। চরম আবহাওয়া, দুর্বল স্যানিটেশন ও বিশুদ্ধ পানির অভাবে দেশটিতে দ্রুত ছড়িয়ে পড়ছে কলেরা। দক্ষিণ কিভু প্রদেশের স্বর্ণ খনির শ্রমিকদের মধ্যে প্রাদুর্ভাব ছড়িয়েছে সবচেয়ে বেশি। এদিকে সুদানে কলেরা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৭০ হাজার। দেশটির ১৮টি রাজ্যের ১৩টিতেই কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

নাইজেরিয়ার বন্যা কবলিত অঞ্চলে ছড়িয়ে পড়েছে কলেরা
নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলের বন্যা কবলিত একটি অঞ্চলে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে কলেরা। এখনও পর্যন্ত ৫ শতাধিক ডায়রিয়া আক্রান্ত রোগী শনাক্ত করেছে ৫টি এলাকার স্থানীয় কর্তৃপক্ষ।

তীব্র ডায়রিয়া ও কলেরা নিয়ে আইসিডিডিআরবিতে ভর্তি ১২০০ রোগী
রাজধানীতে ডায়রিয়া রোগীর প্রকোপ বেড়ে অবস্থা বিপদজনক বলছেন চিকিৎসকরা। ২৪ ঘণ্টায় আইসিডিডিআরবিতে ভর্তি হয়েছে ১ হাজার ২শ' রোগী। ভর্তি রোগীর প্রায় ৪০ শতাংশের তীব্র ডায়রিয়া ও কলেরা। চিকিৎসকরা জানান দেশের বিভিন্ন জায়গা থেকে রোগী আসছেন। বিশুদ্ধ পানি পান, খোলা খাবার না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

রাস্তার পাশের শরবতে মিলছে ক্ষতিকর ব্যাকটেরিয়া
গরমে এক গ্লাস ঠাণ্ডা পানি বা শরবত কতটা তাৎক্ষণিক স্বস্তি এনে দেয় তা কেবল রোদে পোড়া মানুষটাই জানেন। কিন্তু খোলা আকাশের নিচে ভ্রাম্যমাণ বিক্রেতাদের তৈরি শরবত কতটা নিরাপদ? এইসব শরবত নিয়ে টুকটাক পরীক্ষা হলেও নেই কোনো পাকাপোক্ত গবেষণা।

মোজাম্বিকের উত্তর উপকূলে ফেরি ডুবে নিহত ৯০
পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে কলেরার প্রকোপ থেকে বাঁচতে এলাকা ছাড়তে গিয়ে ফেরি ডুবে মারা গেছেন ৯০ জনের বেশি মানুষ। ফেরিটিতে প্রায় ১৩০ জন আরোহী ছিলেন। জীবিত উদ্ধার করা হয়েছে পাঁচজনকে।