
প্রস্তাবিত নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে দেশিয় শিল্পকে সুরক্ষা, জনস্বাস্থ্য রক্ষা এবং পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার উৎসাহিত করতে বেশকিছু পণ্যের ওপর শুল্ক ও কর বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। সেজন্য এসব পণ্যের আমদানি খরচ ও বাজারমূল্য বৃদ্ধি পেতে পারে। আজ (বৃহস্পতিবার, ১১ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এই বাজেট উপস্থাপন করা হবে।

বাজেট ২০২৬-২৭: করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বাজেটে ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য বিদ্যমান করমুক্ত আয়সীমা ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ ৭৫ হাজার টাকা করার প্রস্তাব দেয়া হয়েছে। এই সুবিধা ২০২৬-২৭ এবং ২০২৭-২৮ করবর্ষের জন্য প্রযোজ্য হবে।

কমেছে তৈরি পোশাক রপ্তানি; শুধু লভ্যাংশে কর বসানোর পরামর্শ অর্থনীতিবিদদের
গত ১১ মাসে আগের অর্থবছরের তুলনায় তৈরি পোশাক রপ্তানি কমেছে ৩ দশমিক ৪১ শতাংশ। এর সাথে যুক্ত হয়েছে মার্কিন নতুন শুল্ক আরোপের প্রস্তাব। এমন পরিস্থিতিতে খাতটিকে টিকিয়ে রাখতে বাজেটে উৎসে কর কমানোর দাবি ব্যবসায়ীদের। পাশাপাশি বাজেটের ঘাটতি নিয়েও তাদের কপালে চিন্তার ভাঁজ। এদিকে রপ্তানি মূল্যের ওপর নয়, বরং শুধু লভ্যাংশের ওপর কর বসানোর পরামর্শ অর্থনীতিবিদদের।

টেলিকম খাতে সরকারি করের চাপের প্রভাব গ্রাহকসেবায়!
আয়ের প্রতি ১০০ টাকায় ভ্যাট-ট্যাক্স ও অন্যান্য ফি বাবদ প্রায় ৫৬ টাকা সরকারের কোষাগারে দিতে হয় মোবাইল ফোন অপারেটরদের। অভিযোগ আছে উচ্চহারে কর আদায়ের কারণে সেবার মান বাড়াতে মনোযোগী নয় অপারেটরগুলো। এতে গ্রাহকরা যেমন পাচ্ছেন না মানসম্পন্ন সেবা তেমনি অতিরিক্ত দামে কল ও ডাটা ব্যবহার করতে হচ্ছে। বাজারে প্রতিযোগিতা সক্ষমতা টিকিয়ে রাখতে করপোরেট করের হার কমানোর দাবি অপারেটরগুলোর। এছাড়া টেলিকম খাতে সরকারি নীতি বছর বছর পরিবর্তন না করে তা দীর্ঘমেয়াদে নির্ধারণের আহ্বান বিশ্লেষকদের।

ফরিদপুরে সড়ক দুর্ঘটনা: ট্রাক কেটে অ্যাম্বুলেন্স, ফিটনেস নেই বিআরটিসি বাসেরও!
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাসের সঙ্গে একটি অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অ্যাম্বুলেন্সটি ১৭ বছর ধরে রাস্তায় চললেও বিআরটিএ অফিস থেকে কাগজপত্র হালনাগাদ করা হয়নি। এর নির্মাণও হয়েছে ছোট ট্রাক কেটে।

বাজেটে রাজস্ব ঘাটতি কমাতে নতুন খাত থেকে কর আদায়ের পরামর্শ সিপিডির
রাজস্ব আহরণ পদ্ধতির পরিবর্তন না হলে আগামী অর্থবছরে ১ লাখ ৩০ হাজার কোটি টাকার মতো ঘাটতি থাকবে বলে শঙ্কা প্রকাশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির পরামর্শ নতুন নতুন খাত থেকে কর আদায় করা জরুরি। তবে বর্তমান বৈশ্বিক বিবেচনায় খাদ্যে ভর্তুকি বাড়াতে তাগিদ দেন বক্তারা।

নিত্যপণ্যের দাম বাড়লেও কমছে না ট্যাক্সের বোঝা; কোন পথে মিলবে সমাধান?
বর্তমানে রাজস্বের প্রায় ৬৫ থেকে ৭০ শতাংশই আসে পরোক্ষ কর থেকে। যার সরাসরি প্রভাব পড়ে জনগণের পকেটে। নিত্যপণ্যের দাম বাড়লেও ট্যাক্সের বোঝা কমছে না। রাজধানীতে ভ্যাট নিয়ে আলোচনায় অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলেছেন, বৈষম্য কমাতে পরোক্ষ কর কমিয়ে প্রত্যক্ষ কর বা আয়করের ওপর জোর দিতে হবে।

চাঁদপুর পৌর কর দ্বিগুণ বৃদ্ধি, নাগরিকদের ক্ষোভ
চলতি অর্থ বছর প্রায় দ্বিগুণ বেড়েছে চাঁদপুর পৌরসভার আয়কর। কর বৃদ্ধিতে বিপাকে পড়েছে পৌরবাসী। তাদের দাবি, বিনা নোটিশে পৌর কর বাড়ানো হলেও নাগরিক সুযোগ-সুবিধা বাড়েনি খুব একটা। আর পৌর কর্তৃপক্ষের দাবি, আইন মেনে ন্যায্যভাবেই নির্ধারণ করা হয়েছে পৌর কর।

এ-চালানের মাধ্যমে ট্রেজারিতে ২৪ ঘণ্টা শুল্ক-কর জমা দেয়ার ব্যবস্থা চালু
এ-চালানের মাধ্যমে সরকারি ট্রেজারিতে শুল্ক-কর সরাসরি জমা দেয়ার ব্যবস্থা চালু করলো সরকার। এখন থেকে দিনের যেকোনো সময় এ-চালানের মাধ্যমে সরকারি ট্রেজারিতে শুল্ক ও করের অর্থ সরাসরি জমা দেয়া যাবে। এতে বন্দর থেকে পণ্য খালাসে ব্যবসায়ীদের হয়রানি কমবে। তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে অর্থ জমা হওয়ায় সরকারও এই অর্থ দ্রুত কাজে লাগাতে পারবে।

এনবিআর ঐক্য পরিষদের সভাপতিসহ ৬ কর্মকর্তার দুর্নীতির অনুসন্ধানে দুদক
ঘুষের বিনিময়ে কর দাতাদের কর ফাঁকি দেয়ার সুযোগ করে দেয়ার অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ছয় কর্মকর্তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ (রোববার, ২৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

রাজস্ব ফাঁকি রোধে এনবিআরের বিশেষ অভিযানে ৯৯৪ কোটি টাকা আদায়
গত ৯ মাসে রাজস্ব ফাঁকি শনাক্ত ও আদায়ে ব্যাপক সফলতা দেখিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের মে পর্যন্ত সময়কালে ভিন্ন ভিন্ন অভিযানে প্রায় ৯৯৪ কোটি টাকা রাজস্ব আদায় করেছে সংস্থাটি। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল-আমিন শেখ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (মঙ্গলবার, ২৪ জুন) এ তথ্য জানানো হয়।

২০২৫-২৬ অর্থবছরের বাজেট নিয়ে বরিশালের ব্যবসায়ী নেতাদের মিশ্র প্রতিক্রিয়া
২০২৫-২৬ অর্থবছরের বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বরিশালের ব্যবসায়ী নেতারা। বরিশালের ব্যবসায়ীরা ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে বলেন, দেশের বর্তমান বাজেট গতানুগতিক হলেও কিছুটা পরিবর্তন হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে বাজেট আরো বৃদ্ধি করা দরকার।