
ওমরাহ শেষে চুল ছোট করা না কি ন্যাড়া—কী বলছে শরীয়ত? জানুন সঠিক নিয়ম
ওমরাহ পালনের পর ইহরাম (Ihram) থেকে মুক্ত হওয়ার জন্য পুরুষদের মাথা ন্যাড়া করা বা চুল ছোট করা একটি আবশ্যিক বিধান। সম্প্রতি ভারতের দারুল উলুম দেওবন্দের দারুল ইফতা (Darul Ifta) এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ফতোয়া প্রদান করেছে, যা ওমরাহ পালনকারীদের অনেক দিনের সংশয় দূর করেছে।

হজের সময় কি নারীদের পর্দা করতে হবে? জেনে নিন সঠিক নিয়ম
হজ ও ওমরাহ পালনের সময় নারীদের পর্দার বিধান নিয়ে একটি ভুল ধারণা প্রচলিত আছে যে, এ সময় পর্দা করতে হয় না। কিন্তু ইসলামি শরিয়তের দৃষ্টিতে হজের সময় পর্দার বিধান শিথিল হওয়ার কোনো সুযোগ নেই; বরং ইহরামের অবস্থাতেও গায়রে মাহরাম (Non-Mahram) পুরুষদের সামনে পর্দা করা অপরিহার্য।

কাবা শরিফ প্রথমবার দেখে যে দোয়া পড়বেন: জেনে নিন সঠিক নিয়ম ও আমল
হজ বা ওমরাহর প্রধান লক্ষ্য থাকে মহান আল্লাহর ঘর কাবা শরিফ জিয়ারত করা। ইসলামের ইতিহাসে কাবা শরিফের গুরুত্ব অপরিসীম। মুমিন মুসলমান যখন প্রথমবার এই পবিত্র ঘরের দিকে তাকায়, তখন তার দোয়া কবুলের সম্ভাবনা অনেক বেশি থাকে। তাই কাবা দেখা এবং মসজিদে প্রবেশের সঠিক দোয়া ও আদব জানা জরুরি।

নুসুক কার্ড কী? হজযাত্রীদের কেন এটি বাধ্যতামূলক, পাবেন যেভাবে
পবিত্র হজের আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। চলতি বছর হজ পালন করতে যাওয়া বিশ্বের লাখো হজযাত্রীর জন্য একটি বিশেষ স্মার্ট কার্ড সাথে রাখা বাধ্যতামূলক করেছে সৌদি আরব। এই বিশেষ নথিটির নাম নুসুক কার্ড (Nusuk Card)। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এটি এমন এক স্মার্ট আইডি কার্ড যা ছাড়া কোনো হজযাত্রী পবিত্র স্থানগুলোতে প্রবেশ কিংবা কোনো ধরনের সরকারি সেবা গ্রহণ করতে পারবেন না।

সৌদি থেকে দেশে ফিরেছেন মুশফিক
মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ (সোমবার, ২ মার্চ) সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।

ওমরাহ শেষে দেশে ফেরার পথে একই পরিবারের ৫ জনসহ নিহত ৬ বাংলাদেশি
সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ছয়জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন, যিনি চিকিৎসাধীন আছেন। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ওমরাহ ভিসা নিয়ে নতুন নীতি গ্রহণ করলো সৌদি আরব
ওমরাহ ভিসায় সৌদি আরবে ৩ মাস থাকার অনুমতি পেলেও; এখন থেকে ইস্যু তারিখের ৩০ দিনের মধ্যে ওমরাহ না করলে বাতিল হবে ভিসা। অন্যান্য বছরের তুলনা এবারের শীত মৌসুমে বিদেশি ওমরাহ পালনকারীর সংখ্যা বাড়াতে, এ সপ্তাহ থেকে নতুন এ নীতি শুরু করছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

ওমরাহ পালনের উদ্দেশ্যে জামায়াত আমিরের ঢাকা ত্যাগ
পবিত্র মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (রোববার, ১৯ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা ত্যাগ করেন।

ওমরাহ স্বচ্ছ-সুশৃঙ্খল করতে নতুন নিয়ম চালু সৌদি আরবের
ওমরাহ পালন সবসময়ই মুসলিমদের জন্য স্বপ্নের সফর। তবে ভিসা, হোটেল বুকিং ও পরিবহন ব্যবস্থাপনায় জটিলতা অনেক সময় ভ্রমণকারীদের বিপাকে ফেলে। বিভিন্ন ধরনের জটিলতা এড়াতে সম্প্রতি সৌদি আরব নতুন নিয়ম চালু করেছে, যা ভ্রমণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুশৃঙ্খল করবে।

‘শারীরিকভাবে দুর্বল-অক্ষম ব্যক্তিদের হজে যেতে নিরুৎসাহিত করবে সরকার, প্রয়োজনে কঠোর হবে’
শারীরিকভাবে দুর্বল ও অক্ষম ব্যক্তিদের হজে যেতে নিরুৎসাহিত করা হবে এবং এ ব্যাপারে সরকার কঠোর হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

‘সিন্ডিকেট করে বিমানের টিকিটের দাম বাড়ানোর সুযোগ আর নেই’
পবিত্র হজ ও ওমরাহ পালনকে কেন্দ্র করে বিমানের টিকিট সিন্ডিকেশন করে বা গ্রুপ ভিত্তিক বুকিং দিয়ে আর দাম বাড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আজ (শুক্রবার, ২১ মার্চ) দুপুরে কক্সবাজার জেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

‘বাংলাদেশিদের জন্যে ওমরাহর ভিসা বন্ধ করেনি সৌদি আরব’
বাংলাদেশিদের জন্যে সৌদি আরব ওমরাহর ভিসা বন্ধ করেনি। তবে কমিয়ে আনার কারণে হোটেল বুকিং ও টিকিট নিয়ে এজেন্টদের সঙ্গে যোগাযোগ করলে মিলবে ভিসা। এমনটাই জানালেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এদিকে ওমরাহ করতে না পারলে টাকা ফেরত দেয়ার দাবি করেছে হাব।