এলডিসি
এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ৩ বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একইসঙ্গে তিনি এলডিসি উত্তরণের প্রস্তুতি পর্ব তিন বছর বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে দেশের এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ইইউ ও জি-৭৭

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে দেশের এলডিসি উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ইইউ ও জি-৭৭

বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে মসৃণ, টেকসই ও স্থিতিশীল উত্তরণ নিশ্চিতেই উরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং গ্রুপ অব ৭৭ অ্যান্ড চায়না (জি-৭৭) তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

টেকসই এলডিসি উত্তরণ নিশ্চিত করতেই প্রস্তুতিকাল বৃদ্ধি: বাণিজ্যমন্ত্রী

টেকসই এলডিসি উত্তরণ নিশ্চিত করতেই প্রস্তুতিকাল বৃদ্ধি: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর উদ্দেশ্য উত্তরণ বিলম্বিত করা নয়; বরং একটি টেকসই ও সুশৃঙ্খল উত্তরণ নিশ্চিত করা।

এলডিসি উত্তরণে রপ্তানি ঝুঁকি দেখছেন ব্যবসায়ীরা, সময় বাড়ানোর পরামর্শ

এলডিসি উত্তরণে রপ্তানি ঝুঁকি দেখছেন ব্যবসায়ীরা, সময় বাড়ানোর পরামর্শ

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের সব শর্ত বাংলাদেশ পূরণ করায় ২০১৮ সালে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি সিডিপির সুপারিশ অর্জন করে। তবে ব্যবসায়ী নেতাদের মতে, তথ্য-উপাত্ত নির্ধারণে ব্যবহৃত পদ্ধতি ছিল ত্রুটিপূর্ণ। তাদের আশঙ্কা, এ মুহূর্তে এলডিসি থেকে বেরিয়ে গেলে রপ্তানি বাণিজ্য বড় ধরনের সংকটে পড়বে দেশ। অন্যদিকে সাম্প্রতিক অভ্যুত্থান পরবর্তী প্রভাব এবং ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে বিবেচনায় রেখে, উত্তরণের সময় আরও কিছুটা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের।

নির্বিঘ্নে এলডিসি উত্তরণে ডব্লিউটিওর পূর্ণ সমর্থন কামনা প্রধান উপদেষ্টার

নির্বিঘ্নে এলডিসি উত্তরণে ডব্লিউটিওর পূর্ণ সমর্থন কামনা প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ যাতে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে কোনো প্রতিবন্ধকতার মুখে না পড়ে সে জন্য বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) পূর্ণ সমর্থন প্রয়োজন। তিনি মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংস্থাটির মহাপরিচালক ড. ন্গোজি অকোনজো-ইওয়েলার সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

‘এখন এলডিসি গ্র্যাজুয়েশনে গেলে তা হবে ব্যবসায়ীদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত’

‘এখন এলডিসি গ্র্যাজুয়েশনে গেলে তা হবে ব্যবসায়ীদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত’

এখন এলডিসি গ্র্যাজুয়েশনে গেলে তা হবে ব্যবসায়ীদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন আইসিসিবির সহ-সভাপতি একে আজাদ। আজ (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশ (আইসিসিবি) আয়োজিত এলডিসি গ্রাজুয়েশন: সাম অপশনস ফর বাংলাদেশ শীর্ষক এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি।

এলডিসি উত্তরণ: বিদেশি বিনিয়োগ সম্ভাবনা বনাম রপ্তানি চ্যালেঞ্জ, প্রস্তুতি কতটা

এলডিসি উত্তরণ: বিদেশি বিনিয়োগ সম্ভাবনা বনাম রপ্তানি চ্যালেঞ্জ, প্রস্তুতি কতটা

২০২৬ সালের ২৪ নভেম্বর এলডিসি থেকে উত্তরণ করবে বাংলাদেশ। এর ফলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে। বিশেষ করে বিদেশি বিনিয়োগ বাড়বে। তবে এলডিসি থেকে বেরিয়ে যাওয়ার পর বিশ্ববাজারে পণ্য রপ্তানিতে শুল্ক ও কোটামুক্ত সুবিধা হারানোর ঝুঁকি রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রপ্তানিপণ্য ও শিল্পে ভর্তুকি দেয়ার সুবিধা কমাতে হবে। সেক্ষেত্রে বেশকিছু কিছু কৌশল নেয়া গেলে সহজেই এসব চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।

এলডিসি উত্তরণ মসৃণ করতে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

এলডিসি উত্তরণ মসৃণ করতে দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে মসৃণ ও সময়মতো উত্তরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল সংস্থাকে জরুরি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। আজ (রোববার, ১১ মে) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এলডিসি উত্তরণ কমিটির সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠকে এলডিসি উত্তরণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

এলডিসি উত্তরণে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

এলডিসি উত্তরণে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণে সংশ্লিষ্টদের পূর্ণ উদ্যমে কাজ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ (মঙ্গলবার, ১৫ এপ্রিল) ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এলডিসি উত্তরণবিষয়ক এক সভায় প্রধান উপদেষ্টা এই নির্দেশনা দেন।

ট্রেড ফ্যাসিলিটেশন রোডম্যাপ বাস্তবায়ন জরুরি: বাণিজ্য উপদেষ্টা

ট্রেড ফ্যাসিলিটেশন রোডম্যাপ বাস্তবায়ন জরুরি: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তীর্ণ হওয়ার চ্যালেঞ্জ মোকাবিলায় ট্রেড ফ্যাসিলিটেশন রোডম্যাপ বাস্তবায়ন জরুরি। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের দক্ষতা ও প্রতিযোগী মনোভাব তৈরি করতে হবে।

পাচারকৃত অর্থ ফেরাতে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সহায়তা চান প্রধান উপদেষ্টা

পাচারকৃত অর্থ ফেরাতে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের সহায়তা চান প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে পাচার করা প্রায় ২৩৪ বিলিয়ন ডলার ফিরিয়ে আনার জন্য 'সম্পদ সনাক্তকরণ' কর্মকাণ্ডে বাংলাদেশকে সহায়তা করার জন্য ওপেন সোসাইটি ফাউন্ডেশনকে অনুরোধ করেন। আজ (বুধবার, ২৯ জানুয়ারি) ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সোরোস প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তাদের উন্নয়নে নতুন করে ভাবার সময় এসেছে: শিল্পমন্ত্রী

ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তাদের উন্নয়নে নতুন করে ভাবার সময় এসেছে: শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তাদের উন্নয়নে নতুন করে ভাবার ও পদক্ষেপ নেওয়ার সময় এসেছে। তাঁরাই আমাদের শিল্পোন্নয়ন তথা সার্বিক অর্থনৈতিক অগ্রগতির ভিত্তি রচনা করে। শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান বিসিক থেকে তারা প্রশিক্ষণ, প্লট বরাদ্দসহ বিভিন্ন কারিগরি সুবিধা পেয়ে থাকে। তবে এন্টারপ্রাইজ সৃষ্টির মূল ভিত্তি মূলধন বা পুঁজির অভাবে প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক ক্ষুদ্র উদ্যোক্তাগণের উদ্যোগসমূহ অঙ্কুরেই বিনষ্ট হয় বা বাস্তব রূপলাভ করতে পারে না। সেজন্য বিসিকের আওতায় কোন আর্থিক প্রতিষ্ঠান বা বিসিক ব্যাংকের মতো প্রতিষ্ঠান সৃষ্টি করা যেতে পারে।