
বুমরাহ-শাহিনদের পেছনে ফেলে শীর্ষে নাহিদ রানা
২০২৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে বোলারদের উইকেট-শিকারের তালিকাই বাংলাদেশের পেস বিপ্লবের সবচেয়ে বড় প্রমাণ। যেখানে শীর্ষে আছেন নাহিদ রানা। বুমরাহ-শাহিনদের মতো বড় নামকে পেছনে ফেলে লাল-সবুজের পতাকা ওপরেই তুলে রাখছেন তাসকিন-শরিফুলরাও।

আইডলের সাথেই সমান তাণ্ডব, ম্যাকাইতে শরিফুল-স্টার্কের ৬ উইকেট শিকার
ম্যাকাইতে দুই দলের দুই বাঁহাতি পেসারের দাপটে প্রথম দিনেই পড়েছে ১৮ উইকেট। বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের হারের জবাব দিতে নেমে মিচেল স্টার্কের আগুনঝরা বোলিংয়ে মাত্র ৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে শরিফুলের পেস তান্ডবে দিনের শেষে অস্বস্তিতে অস্ট্রেলিয়াও। দুইজনই তুলেছেন ৬টি করে উইকেট।

স্টার্কের তোপের পর শরিফুলের পাল্টা আঘাত: প্রথম দিন শেষে অজিদের লিড ১০১
সকালটা আভাস দিচ্ছিলো দিনটা ভালো যাবে না বাংলাদেশের। তবে, স্টার্ক ঝড়ে ৬৪ রানে অলআউটের পরও, শরিফুলের পাল্টা আঘাতে খেলায় ফিরেছে টাইগাররা। বাহাতি এই পেসারের ৬ উইকেটে বড় লিডের স্বপ্নটা এগিয়ে নিতে পারেনি অজিরা।

ভারতের বিপক্ষে ফলো অনের শঙ্কায় আফগানিস্তান
ভারতের বিপক্ষে ফলো অনের শঙ্কায় থেকে চন্ডীগড় টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছে আফগানিস্তান। স্বাগতিকদের করা ৮ উইকেটে ৫৬৪ রানের জবাবে আফগানদের সংগ্রহ পাঁচ উইকেটে ১১৩ রান।

৬ বলে ৬ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন মাইলস ডেভিস
ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ঘটেছে অবিশ্বাস্য কীর্তি। ৬ বলে ৬ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন পেসার মাইলস ডেভিস।

চট্টগ্রামের ‘ব্যাটিং স্বর্গে’ সিরিজ জয়ের লড়াই বৃহস্পতিবার
বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ
চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে আগামীকাল (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুরের মন্থর উইকেটের পর চট্টগ্রামের ব্যাটিং স্বর্গে অলিখিত ফাইনাল ম্যাচ উত্তাপ ছড়ানোর অপেক্ষায়। অবশ্য টাইগার পেস বোলিং কোচ শন টেইট উইকেট নিয়ে চিন্তা করছেন না, বরং তিনি যেকোনো অবস্থাতেই জিততে চান ম্যাচ।

হারিকেন্সের বর্ষসেরা খেলোয়াড়ের তালিকায় মনোনয়ন পেলেন রিশাদ
বিগ ব্যাশের দল হোবার্ট হারিকেন্সের ‘প্লেয়ার অফ দ্য ইয়ার’-এর জন্য মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন। বাংলাদেশি এ লেগি ছাড়াও মনোনয়ন পেয়েছেন নিখিল চৌধুরী, নাথান এলিস এবং ক্রিস জর্ডান। তবে বাকি তিন জনের তুলনায় কিছুটা এগিয়েই থাকছেন রিশাদ।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরসার প্রতীক হয়ে উঠছেন শ্যাডলি ভ্যান শ্যালউইক
টি-টোয়েন্টি বিশ্বকাপে গতি আর আগ্রাসনের অন্য নাম শ্যাডলি ভ্যান শ্যালউইক। পাওয়ার প্লে কিংবা ডেথ ওভার দুই জায়গাতেই চমক দেখিয়েছেন তিনি। মিতব্যয়ী বোলিং ও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট শিকার করে বিশ্বমঞ্চে জানান দিচ্ছেন নিজের সক্ষমতা।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে টানা তৃতীয় জয় বাংলাদেশের
নেপালে চলমান আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে টানা তৃতীয় জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। টাইগ্রেসদের করা ১৬৫ রানের জবাবে ১২৬ রানের বেশি করতে পারেনি থাই মেয়েরা। ৩৯ রানের জয়ে মূল পর্বে জায়গা নিশ্চিতে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা।

মিরপুরের ‘উইকেট বিতর্কে’ শান্তর আক্ষেপ, কোয়ালিফায়ারে রাজশাহীতে ফিরতে পারেন উইলিয়ামসন
মিরপুরের উইকেট বিতর্ক যেন পিছুই ছাড়ছে না। পিচ কিউরেটর পরিবর্তনেও বিপিএলে উইকেট নিয়ে ক্রিকেটারদের আক্ষেপ ঘুচাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভালো মানের উইকেট না পাওয়ায় কপালের দোষ দিলেন নাজমুল হোসেন শান্ত। এদিকে দ্বিতীয় কোয়ালিফায়ার্সে সিলেটের বিপক্ষে ম্যাচে কেন উইলিয়ামসনকে পাওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহীর।

অ্যাশেজ: ইংল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে বছরের শুরু অস্ট্রেলিয়ার
মর্যাদার অ্যাশেজের শেষ টেস্টেও জয় নিয়ে বছরের শুরুটা রাঙালো অস্ট্রেলিয়া। সিরিজের শেষ ম্যাচে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়েছে অজিরা। এ জয়ে ৪-১ ব্যবধানে অ্যাশেজ জিতলো স্টিভ স্মিথের দল।

অ্যাশেজ: চতুর্থ টেস্টের প্রথম দিনে বোলারদের দাপট
আরও একবার অ্যাশেজে দেখা গেল বোলারদের দাপুটে দিন। বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বোলাররা মিলে শিকার করেছেন ২০ উইকেট। আগে ব্যাট করতে নেমে দুই অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড এবং জ্যাক ওয়েদারাল্ড মিলে তুলেছিলেন ২৭ রান।