
যে দুই জেলা থেকে শুরু হতে পারে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি, প্রতি মাসে মিলবে যত টাকা
বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের নির্বাচনি ইশতেহারের (Election Manifesto) অন্যতম আলোচিত প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ (Family Card) কর্মসূচি অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে। দারিদ্র্য বিমোচন ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সারা দেশে এই কর্মসূচি চালুর পরিকল্পনা থাকলেও প্রাথমিকভাবে উত্তরবঙ্গের (North Bengal) দুটি জেলা থেকে এর কার্যক্রম শুরু হতে পারে।

সংসদে উচ্চকক্ষ গঠনে বিএনপির অনড় অবস্থান; গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দলটির অবস্থান কী হবে?
বিএনপির দেয়া ইশতেহারে জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার রয়েছে। তবে দলটি বলছে, তারা গত অক্টোবরে স্বাক্ষর অনুযায়ী সনদ বাস্তবায়ন করতে চায়। বিএনপি সংস্কার আলোচনার শুরু থেকেই সংসদীয় আসনের অনুপাতে উচ্চকক্ষ গঠনের কথা বলে আসছে। দলটির অভিযোগ, তাদের উপেক্ষা করেই মোট ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন পদ্ধতি নিয়ে তৈরি হয়েছে গণভোটের প্রশ্ন। সবশেষ, ইশতেহারে নিজ দলের অবস্থানে ‘অটল’ থাকায় গণভোট নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, বিএনপি জয়লাভ করলে ‘রাজনৈতিক ও সাংবিধানিক সংকট’ তৈরি হবে।

বাংলাদেশের পাসপোর্টের বৈশ্বিক মর্যাদা বাড়ানো হবে: মঞ্জু
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোট ক্ষমতায় আসলে বাংলাদেশের পাসপোর্টের বৈশ্বিক মর্যাদা বাড়ানো হবে। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিএনপির নির্বাচনি ইশতেহার: দুর্বল অর্থনীতি ও বাস্তবায়নই মূল চ্যালেঞ্জ
ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষাক্ষেত্রে মিড ডে মিল, ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়াসহ ৫১ দফা ইশতেহার ঘোষণা দিয়েছে বিএনপি। ইশতেহার বাস্তবায়নে আইনের শাসন ও জবাবদিহিতাকেও সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে দলটি। তবে বিশ্লেষকরা বলছেন, দুর্বল অর্থনীতি পুনরুদ্ধার অন্যতম বড় চ্যালেঞ্জ দলটির জন্য। এছাড়া ইশতেহার বাস্তবায়নে রূপরেখা নির্ধারণও জরুরি বলে মত বিশেষজ্ঞদের।

প্রিয় তারেক রহমান, আসুন উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনা করি: শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনার মাধ্যমে নিজ নিজ দলের ইশতেহার জাতির সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

বিনামূল্যে শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেবে বিএনপি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ইশতেহারে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস এবং ওয়াই-ফাই বিতরণ, বেসরকারি বিশ্ববিদ্যালয়কে করমুক্ত করা, তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক এবং স্নাতকোত্তর পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষাসহ নানা প্রতিশ্রুতির কথা জানিয়েছে দলটি।

জামায়াতের ইশতেহার: অর্থনীতি ও নারী ক্ষমতায়নে সংশয় বিশ্লেষকদের
জামায়াতে ইসলামীর ইশতেহারে মানবিক বাংলাদেশ ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরা হলেও নেই অর্থনৈতিক উন্নয়নের স্পষ্ট বার্তা। নারীর ক্ষমতায়ন নিয়েও আরও ব্যাখ্যা থাকা প্রয়োজন মনে করছেন বিশ্লেষকরা। অন্যথায় এ ইশতেহার বাস্তবায়ন করা কঠিন হবে বলে জানান তারা।

শুক্রবার বিএনপির নির্বাচনি ইশতেহার; ৮ ফেব্রুয়ারি শেষ জনসভা: রিজভী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ইশতেহার আগামীকাল (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ (বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি) যৌথসভা শেষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

জামায়াত জোটে ইসলামী আদর্শ-ঐক্যের অভাব, তাই সম্পর্ক ছিন্ন করেছি: রেজাউল করীম
৩০ দফা মৌলিক ইশতেহার ঘোষণা
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, জামায়াত নেতৃত্বাধীন জোটে ইসলামী আদর্শ ও ঐক্যের অভাব রয়েছে এবং এ ধরনের রাজনৈতিক অবস্থান জাতির সঙ্গে প্রতারণার শামিল। এ কারণেই ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই জোটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা সময়ে তিনি এ কথা বলেন।

বিএনপি ৩১ দফাতেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে: সালাহউদ্দিন আহমদ
বিএনপি তাদের ৩১ দফাতেই গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ (বুধবার, ৪ ফেব্রুয়ারি) চকরিয়ায় রয়েল প্যালেস কমিউনিটি সেন্টারে আয়োজিত চকরিয়া পেকুয়ার সাংবাদিকদের সাথে 'মিট দ্য প্রেস ইউথ সালাহউদ্দিন' অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

অর্থনৈতিক সংকটের মধ্যে নির্বাচন, ইশতেহারে নজর সাধারণ মানুষের
দেশের অর্থনৈতিক সংকটের মধ্যেই দরজায় কড়া নাড়ছে নির্বাচন। এমন প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ইশতেহারের দিকে তাকিয়ে আছে সাধারণ মানুষ। অর্থনীতিবিদরা বলছেন, সংকটের এসময়ে ইশতেহারে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে অর্থনীতিকে। পাশাপাশি থাকতে হবে বাস্তবায়নের সুস্পষ্ট পরিকল্পনা।

নির্বাচনে বিএনপির ৮ প্যাকেজ নিয়ে ইশতেহার; বাস্তবতা চায় ভোটাররা
জাতীয় নির্বাচনে কৃষি, কর্মসংস্থান, চিকিৎসা ও নাগরিক সুবিধাসহ আটটি প্যাকেজ নিয়ে ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে বিএনপি। বিশ্লেষকদের মত, ইশতেহারে জুলাই আকাঙ্ক্ষা, দুর্নীতি, সুশাসনের পাশাপাশি আধিপত্যবাদবিরোধী অবস্থান পরিষ্কার না করলে তা প্রত্যাখ্যান করবেন ভোটাররা। শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, নতুন বাস্তবতায় জ্ঞাননির্ভর ইশতেহার প্রণয়নের পরামর্শ বিশেষজ্ঞদের।