
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হার এক্সেলেন্সি লিস্টিওয়াতি। আজ (রোববার, ৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

যোগ করা সময় নিয়ে বিতর্ক; ফিফার ব্যাখ্যা চায় মালয়েশিয়া
ইন্দোনেশিয়া ও বাংলাদেশের ম্যাচ ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। মূলত যোগ করা সময় নিয়ে তৈরি হওয়া এ বিতর্ক নিয়ে ফিফার কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যার দাবি জানিয়েছে মালয়েশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন।

ফিফা আসিয়ান কাপে শূন্য হাতে বিদায় বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলের বিশাল ব্যবধানে হেরে লজ্জা আর হতাশায় টুর্নামেন্ট শেষ করলো বাংলাদেশ। এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আসিয়ান কাপের ফাইনালে পৌঁছেছে স্বাগতিক ইন্দোনেশিয়া। আর টানা তিন হারে কোনো পয়েন্ট না পেয়ে শূন্য হাতেই আসিয়ান কাপ থেকে বিদায় নিলো হামজা-জামালরা।

কারাগারে বন্দীদের জন্য বিলাসবহুল অ্যাপার্টমেন্ট; ইন্দোনেশিয়ায় ৫ কর্মকর্তা বরখাস্ত
ইন্দোনেশিয়ার একটি কারাগারে বন্দীদের ব্যবহারের জন্য বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মতো আবাসন কমপ্লেক্স খুঁজে পাওয়ার পর কারা প্রধানসহ (ওয়ার্ডেন) পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাজধানী জাকার্তার কাছে বোগোরের সিবিনং কারাগারে সরকারি পর্যবেক্ষণ সংস্থার আকস্মিক পরিদর্শনে ধরা পড়ে এই অনিয়ম। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইন্দোনেশিয়ায় স্বস্তির বৃষ্টি, বিষাক্ত ধোঁয়াশা থেকে রক্ষা পেলো পন্তিয়ানাক
ইন্দোনেশিয়ার বোর্নিও দ্বীপে কয়েক সপ্তাহ ধরে চলা তীব্র দাবানল ও তা থেকে সৃষ্ট বিষাক্ত ধোঁয়াশার পর স্বস্তির বৃষ্টি নেমেছে। এতে দেশটির পশ্চিম কালিম্যানতান প্রদেশের পন্তিয়ানাক শহরের বাসিন্দারা দমবন্ধ করা বিষাক্ত বাতাসের হাত থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইন্দোনেশিয়ায় ফেরিডুবি: নিহতের সংখ্যা বেড়ে ৬৪, এখনো নিখোঁজ ৭১
ইন্দোনেশিয়ার জাভা সাগরে দুই সপ্তাহ আগে ডুবে যাওয়া একটি ফেরি থেকে আরও একাধিক মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। এতে ভয়াবহ এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪ জনে পৌঁছেছে। অ্যাসসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইন্দোনেশিয়ার দাবানল সংকট: বিমান ও অগ্নিনির্বাপক দল পাঠাচ্ছে মালয়েশিয়া
ইন্দোনেশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে মালয়েশিয়ার সহায়তা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে জাকার্তা। পরিস্থিতি মোকাবিলায় ইন্দোনেশিয়ায় বিমান, হেলিকপ্টার ও ৫০ জনের বেশি অগ্নিনির্বাপক কর্মী পাঠাবে কুয়ালালামপুর। আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি এ তথ্য জানান।

ইন্দোনেশিয়ায় দাবানলের প্রভাব: বাড়ছে শ্বাসকষ্টজনিত রোগ, ২০ শতাংশই শিশু
আগ্নেয়গিরি ও দাবানলের প্রভাবে বিষাক্ত বাতাসে শ্বাসকষ্টজনিত রোগ বেড়েছে ইন্দোনেশিয়ায়। দাবানলের কারণে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্তের প্রায় ২০ শতাংশই শিশু। গেল আগস্ট মাসে প্রাণ হারিয়েছে ১৭শ' মানুষ। ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় বিষাক্ত হয়ে উঠেছে সিঙ্গাপুরের বাতাস। এদিকে, ইকুয়েডরের কুইটো অঞ্চলের দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে আবাসিক এলাকায়। দাবানলের কারণে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের কিছু অংশ খালি করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

আনাক ক্রাকাতোয়া থেকে অগ্নুৎপাত; জাকার্তায় উড়োজাহাজ চলাচল ব্যাহত
ইন্দোনেশিয়ার জাকার্তার কাছে অবস্থিত দেশের প্রধান বিমানবন্দর সুকর্ন-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সক্রিয় আগ্নেয়গিরি আনাক ক্রাকাতাও থেকে উদগিরণ হওয়া ছাই রাজধানীর আকাশে ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল; ধোঁয়ায় আচ্ছন্ন দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশ
ইন্দোনেশিয়ার কালিম্যানতান ও সুমাত্রা দ্বীপে ভয়াবহ দাবানলের কারণে সৃষ্ট বিষাক্ত ধোঁয়াশা ছড়িয়ে পড়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশে। টানা চার সপ্তাহ ধরে চলতে থাকা এই দাবানলে ইন্দোনেশিয়া ছাড়াও মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই ও ফিলিপাইন তীব্র বায়ুদূষণ ও স্বাস্থ্যঝুঁকির মুখে পড়েছে। আরব নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইন্দোনেশিয়ার দাবানলের ধোঁয়ায় ছেয়ে পড়লো মালয়েশিয়া
ফিলিপাইনের পর ইন্দোনেশিয়ায় সৃষ্ট দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছে প্রতিবেশী মালয়েশিয়াতেও। মারাওয়াক প্রদেশের একাংশে জরুরি অবস্থা জারি করেছে মালয় প্রশাসন।

ইন্দোনেশিয়ায় বিনামূল্যের স্কুল খাবারে বিষক্রিয়া, অসুস্থ সহস্রাধিক শিক্ষার্থী
ইন্দোনেশিয়ায় সরকারের বিনামূল্যের স্কুল খাবার খেয়ে গত এক সপ্তাহে ১ হাজার ৭০০ জনের বেশি মানুষ খাদ্য বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর অগ্রাধিকারভিত্তিক এই ব্যয়বহুল কর্মসূচি ঘিরে শুরু থেকেই স্বাস্থ্যগত ঝুঁকি ও দুর্নীতির অভিযোগ উঠছে। ডয়চে ভেলের প্রতিবেদনে তথ্য উঠে এসেছে।