রাজবাড়ীতে মাইক্রোবাস-ইজিবাইক সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: এখন টিভি
0

রাজবাড়ীর পাংশা কলেজ মোড়ের পাশে মাইক্রোবাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আদভিক (২) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

আজ (শুক্রবার, ১২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কলেজ মোড় ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আদভিক প্রাইভেটকারে থাকা যাত্রীদের একজন বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাইক্রোবাস কুষ্টিয়ার দিক থেকে রাজবাড়ীর দিকে যাচ্ছিলো। অপরদিকে ইজিবাইকটি রাজবাড়ী থেকে পাংশার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে কলেজ মোড় ইটভাটা এলাকার সামনে পৌঁছালে দু’টি যানবাহনের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়।

আরও পড়ুন:

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, ‘দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় জড়িত যানবাহন দুটি জব্দ করা হয়েছে।’

বিষয়টির তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এসএইচ