এসময় সিদ্ধিরগঞ্জের সিআইখোলা, বাতান পাড়া এলাকার ইজিবাইক গ্যারেজগুলোতে অভিযান পরিচালিত হয়। অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার তারিফ আল তাওহীদ।
এছাড়া উপস্থিত ছিলেন ডিপিডিসির সিদ্ধিরগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুর রহমান, সহকারী প্রকৌশলী মো. রাহুল, উপসহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, মো. সানোয়ার হোসেন এবং মো. অলিউল্লাহ।
অভিযানে সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় জসিমের মালিকানাধীন ইজিবাইক গ্যারেজে একটি মিটারে দু’টি প্রতিষ্ঠানে সংযোগ থাকার অপরাধে বিদুৎ আইনের ৩৮ ধারা অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়। অতিরিক্ত প্রতিষ্ঠানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
আরও পড়ুন:
পরে বাতান পাড়া এলাকার রাজার ইজিবাইক গ্যারেজে একই ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয়। এসময় পাশেই মজিবরের মালিকানাধীন আরেকটি গ্যারেজে বিদ্যুৎ চুরি প্রমাণ পায় অভিযানে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এই অভিযোগে গ্যারেজ মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে গোদনাইল চৌধুরী বাড়ি এলাকায় সাকিলের গ্যারেজে অতিরিক্ত বিদ্যুৎ ব্যাবহারের কারণে বিদ্যুৎ আইন ৩৮ ধারা অনুযায়ী এক লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের দায়িত্বে থাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তারিফ আল তাওহীদ বলেন, ‘বিদ্যুতের অপচয়, অপব্যবহার ও অবৈধ ব্যবহার ঠেকাতে ইজিবাইক গ্যারেজগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যেখানেই অনিয়ম পাওয়া যাবে, সেখানেই ব্যবস্থা নেয়া হবে। আজকের অভিযানে চার প্রতিষ্ঠানকে বিভিন্ন ধারায় ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’





