
আবু সাঈদের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁওয়ে ১১ দলের র্যালি
জুলাই আন্দোলনের অন্যতম নায়ক আবু সাঈদের দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী ও ১৬ জুলাই শহিদ দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৬ জুলাই) বিকালে ১১ দলীয় জোট ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে অবস্থিত জুলাই চত্বর থেকে একটি র্যালি বের করেন ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।

আবু সাঈদ জুলাইয়ের শহিদদের ইমাম, জুলাই বিপ্লবের রূহানী নেতৃত্ব: নাহিদ ইসলাম
জুলাই শহিদ দিবসে রংপুরের পীরগঞ্জে জুলাইয়ের প্রথম নিহত আবু সাঈদের কবর জিয়ারত করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম, মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদসহ এনসিপির শীর্ষ নেতারা।

প্রতিশ্রুতির ফুলঝুরিতেই বন্দি আবু সাঈদের স্মৃতিস্তূপ
চলে যাওয়ার ৭৩০ দিন
চোখের সামনে কেটে গেছে দুই দুইটি বছর। কবরের পাশে রোপণ করা চারা গাছগুলো এখন ডালপালা মেলেছে, পত্র-পল্লবের রঙ হতে শুরু করেছে গাঢ় সবুজ। কিন্তু যে সন্তান বুক চিতিয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে পতন ঘটিয়েছিল একটি ‘স্বৈরাচারী’ শাসনের; সেই সন্তানহারা পিতার বুকের ভেতরের ক্ষত কিংবা শোকাতুর চাহনির কি কোনো রং হতে পারে?

শহিদদের পবিত্র আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ সরকার: প্রধানমন্ত্রী
বর্তমান সরকার চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের পবিত্র আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বুধবার, ১৫ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এ কথা জানান।

১৬ জুলাই ‘শহিদ দিবস’, ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’: ইশরাক
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানিয়েছেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আবু সাঈদসহ সব শহিদদের স্মরণে ১৬ জুলাইকে ‘শহিদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে ৫ আগস্টকে ‘গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করা হবে।

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবির সাবেক উপাচার্য রশীদকে ট্রাইব্যুনালে হাজির
আবু সাঈদ হত্যা মামলায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক মো. হাসিবুর রশীদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আজ (রোববার, ১৭ মে) দুপুরে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে: অ্যাটর্নি জেনারেল
জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। জানান, বর্তমান সরকার জুলাই বিপ্লবের সেই চেতনারই বহিঃপ্রকাশ। আজ (শুক্রবার, ১০ এপ্রিল) সকালে জেলার কোটচাঁদপুর পাইলট হাইস্কুল ময়দানে স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনালের রায়ে পরিবারের অসন্তুষ্টি
জুলাই গণঅভ্যুত্থানে প্রথম নিহত আবু সাঈদ হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়ায় অসন্তুষ্টি জানিয়েছেন আবু সাঈদের পরিবার। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলায় গ্রেপ্তার দুই পুলিশ সদস্য এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।

পলাতক মশিউর ও আসাদুজ্জামানের ১০ বছরের কারাদণ্ড
আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল)। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, প্রত্যাশিত বিচার হবে, অপরাধ প্রমাণে সক্ষম হয়েছে প্রসিকিউশন।

নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে—জামায়াত আমিরের প্রত্যাশা
আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে জামায়াতের পলিসি সামিটে অংশ নিয়ে তার বক্তব্যের সময় এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।