
আজ রাতেই ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা যে ১০ জেলায়
সারাদেশে আবহাওয়া পরিস্থিতির (Weather condition) দ্রুত পরিবর্তন ঘটছে। আবহাওয়া অফিসের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আজ বুধবার রাত ১টার মধ্যে দেশের ১০টি জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় (Kalbaishakhi Storm) বয়ে যেতে পারে। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

১৬ থেকে ২০ মার্চ কেমন থাকবে আবহাওয়া
দেশের আট বিভাগেই আগামী পাঁচ দিন কম-বেশি বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কোথাও কোথাও দমকা থেকে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। সপ্তাহের শেষের দিকে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে বলেও পূর্বাভাসে বলা হয়েছে।

ভোটের দিন আবহাওয়া কেমন থাকবে, জেনে নিন পূর্বাভাস
আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের (13th National Parliament Election) ভোটগ্রহণ। এই দিন রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আবহাওয়া (Weather) মোটামুটি শুষ্ক থাকতে পারে। ভোটগ্রহণের দিন দেশের কোন বিভাগে তাপমাত্রা কেমন থাকতে পারে, তা নিয়ে বিস্তারিত পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদেরা (Meteorologists)। তাদের তথ্য অনুযায়ী, ভোটের দিন আবহাওয়া ভোটারদের জন্য বেশ সহনীয় ও চমৎকার (Comfortable weather) থাকবে।

১৬ থেকে ২২ জুন থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আগামী ১৬ থেকে ২২ জুন পর্যন্ত থেমে থেমে বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ (শুক্রবার, ১৩ জুন) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আবহাওয়াবিদ ড. আবুল কালাম আজাদ মল্লিক।

চলতি বছরের এপ্রিল-মে জুড়েও থাকবে গরমের দাপট
এপ্রিলের শুরু থেকেই দেশের কয়েক জেলায় দেখা গেছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। আর চলতি মাসে আরও দুটি মাঝারি তাপপ্রবাহেরও আভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর। এরইমধ্যে রাজধানীতেও বেড়েছে গরমের মাত্রা। আবহাওয়াবিদরা বলছেন, এ বছরও এপ্রিল-মে জুড়ে টানা দাপট থাকবে গরমের। আর বাতাসে জলীয় বাষ্প কম থাকায় গরমের অনুভূতিও হবে বেশি। এরই মধ্যে যার প্রভাব শুরু হয়েছে মহানগরীতে।

পিঠার গন্ধে মুখর রাজধানী, আড্ডায় সরগরম চায়ের দোকান
শীত ঘিরে রাজধানীর অলিগলিতে মিলছে পিঠার স্বাদ। পাশাপাশি চায়ের দোকানে জমে উঠছে আড্ডায়। চলমান এই তাপমাত্রা আরও কয়েক দিন অব্যাহত থাকার কথা বলছেন আবহাওয়াবিদরা।

আরও দুইদিন থাকবে ভারি বর্ষণ
দেশে আরও দুই-একদিন ভারি বৃষ্টি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিক বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

টানা বৃষ্টিতে গণপরিবহন সংকট, ভোগান্তিতে রাজধানীবাসী
রাজধানীতে টানা বৃষ্টিতে বেড়েছে ভোগান্তি। সকালে গণপরিবহন সংকটে পড়েন চলাচলকারীরা। একইসঙ্গে গুণতে হয় বাড়তি ভাড়া। অনেক এলাকায় তীব্র যানজটে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় রাজধানীবাসীকে। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমে যাবে।

আগামীকাল থেকে সারাদেশে বৃষ্টিপাত কমতে পারে: আবহাওয়া অফিস
ভিয়েতনামের উত্তরাঞ্চলে আঘাত হানা টাইফুন ইয়াগির প্রভাবে সৃষ্ট স্থল নিম্নচাপটি সামান্য উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে যশোর এলাকায় গভীর স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে। এর প্রভাবে আজ সারাদেশে বৃষ্টি হবে যা থাকবে আগামীকাল পর্যন্ত। তবে কাল থেকেই ধীরে ধীরে বৃষ্টিপাত কমে যাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ঢাকাসহ চার বিভাগে ভারি বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর
মৌসুমি বায়ুর প্রভাবে দেশে বৃষ্টিপাত বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন তারা। সেই সাথে চট্টগ্রামে ভারি বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের শঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

আরো শক্তিশালী হচ্ছে ক্রান্তীয় ঝড় ডেবি
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে আঘাত হানার পর এবার সাউথ ক্যারোলাইনার দিকে অগ্রসর হচ্ছে শক্তিশালী ক্রান্তীয় ঝড় ডেবি। বর্তমানে এটি আরও শক্তি সঞ্চয় করে আটলান্টিকে ফিরে এসেছে বলে জানিয়েছেন মার্কিন আবহওয়াবিদরা।

বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় লঘুচাপ
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে ও বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।