
অস্কার ২০২৬ বিজয়ী ঘোষণা: কারা পেলেন কোন পুরস্কার
বিশ্ব চলচ্চিত্রের মহাকুম্ভ খ্যাত একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার (Oscars 2026) বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। গত ১৫ মার্চ রাতে (বাংলাদেশ সময় সোমবার ভোর) লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার (Dolby Theatre) প্রাঙ্গণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে সোনালী ট্রফি তুলে দেওয়া হয়। এবারের আসরে সেরা সিনেমার মুকুট জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ (One Battle After Another) এবং সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন পল টমাস অ্যান্ডারসন (Paul Thomas Anderson)।

৯৮তম অস্কার: সেরা সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’; অভিনেতা মাইকেল বি জর্ডান
মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে বসেছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের আসর। ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের এ চূড়ান্ত আসরে ঘোষণা করা হয়েছে বিভিন্ন শাখার সেরাদের নাম।

অস্কারজয়ী ফিলিস্তিনি নির্মাতাকে তুলে নিয়ে গেছে ইসরাইলি বাহিনী
অস্কারজয়ী নো আদার ল্যান্ড সিনেমার সহ-পরিচালক হামদান বল্লাল অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতিদের হামলায় আহত হয়েছেন। এরপর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে যাওয়ার পথে তাকে গ্রেপ্তার করে ইসরাইলি বাহিনী। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

বিক্ষোভকারীদের বাধার মুখে অস্কারজয়ী তারকারা
কড়া নিরাপত্তার মধ্যে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হলো অস্কারের ৯৬তম আসর। অনুষ্ঠান শুরুর আগেই সেখানে জড়ো হন কয়েকশ' বিক্ষোভকারী। অবিলম্বে যুদ্ধবিরতি ও ইসরাইলি আগ্রাসন বন্ধের দাবি জানান তারা। নিরাপত্তার শঙ্কায় বন্ধ করে দেয়া হয় বেশ কয়েকটি সড়ক ও প্রবেশমুখ। অনুষ্ঠানে আসতে বাধা পান কয়েকজন অস্কারজয়ী তারকাও।