অস্কার ২০২৬ বিজয়ী ঘোষণা: কারা পেলেন কোন পুরস্কার

অস্কার বিজয়ীরা
অস্কার বিজয়ীরা | ছবি: সংগৃহীত
0

বিশ্ব চলচ্চিত্রের মহাকুম্ভ খ্যাত একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার (Oscars 2026) বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। গত ১৫ মার্চ রাতে (বাংলাদেশ সময় সোমবার ভোর) লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার (Dolby Theatre) প্রাঙ্গণে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে সোনালী ট্রফি তুলে দেওয়া হয়। এবারের আসরে সেরা সিনেমার মুকুট জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ (One Battle After Another) এবং সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন পল টমাস অ্যান্ডারসন (Paul Thomas Anderson)।

অভিনয় বিভাগে বাজিমাত করেছেন মাইকেল বি জর্ডান (Michael B. Jordan), যিনি ‘সিনার্স’ সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। অন্যদিকে সেরা অভিনেত্রীর ট্রফি নিজের করে নিয়েছেন জেসি বাকলি (Jessie Buckley)। কারিগরি ও প্রোডাকশন ডিজাইনে আধিপত্য দেখিয়েছে ‘ফ্রাঙ্কেনস্টাইন’ এবং ভিজুয়াল ইফেক্টসে প্রত্যাশিতভাবেই সেরার খেতাব জিতেছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। চলুন জেনে নিই, উল্লেখযোগ্য বিভাগে এখন পর্যন্ত কারা কোন পুরস্কার পেলেন—

আরও পড়ুন:

এক নজরে ৯৮তম অস্কার বিজয়ীদের তালিকা (Oscar 2026 Full Winners List)

বিভাগ (Category) বিজয়ী (Winner) / চলচ্চিত্র (Movie)
সেরা সিনেমা (Best Picture) ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
সেরা অভিনেতা মাইকেল বি জর্ডান (সিনার্স)
সেরা অভিনেত্রী জেসি বাকলি
সেরা পরিচালক পল টমাস অ্যান্ডারসন
সেরা পার্শ্ব অভিনেতা শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
সেরা পার্শ্ব অভিনেত্রী অ্যামি ম্যাডিগান (ওয়েপনস)
সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম সেন্টিমেন্টাল ভ্যালু
সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম কেপপ ডেমন হান্টার্স
সেরা ভিজুয়াল ইফেক্টস অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ
সেরা সিনেমাটোগ্রাফি ও মৌলিক সংগীত সিনার্স
সেরা কস্টিউম, মেকাপ ও প্রোডাকশন ডিজাইন ফ্রাঙ্কেনস্টাইন
সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম মিস্টার নোবডি এগেনস্ট পুতিন
সেরা মৌলিক গান গোল্ডেন (কেপপ ডেমন হান্টার্স)
সেরা সাউন্ড এফ১ (F1)

আরও পড়ুন:


এসআর