অপহরণ
নারীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ; জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড

নারীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ; জামালপুরে ৩ জনের মৃত্যুদণ্ড

জামালপুর সদরের রশিদপুরে বহুল আলোচিত সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ইউপি সদস্যসহ তিনজনকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

অপহরণ ও চাঁদাবাজি: যুবশক্তি নেতাসহ ৫ জন কারাগারে

অপহরণ ও চাঁদাবাজি: যুবশক্তি নেতাসহ ৫ জন কারাগারে

দিনাজপুরে এক ব্যক্তিকে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গসংগঠন যুবশক্তির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আরিফ মুনসহ পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ (মঙ্গলবার, ৭ জুলাই) সকালে পাঁচ আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন।

টাঙ্গাইলে ভাতিজাকে হত্যার দায়ে চাচার মৃত্যুদণ্ড

টাঙ্গাইলে ভাতিজাকে হত্যার দায়ে চাচার মৃত্যুদণ্ড

টাঙ্গাইলের গোপালপুরে ভাতিজাকে হত্যার দায়ে চাচা মো. নুরনবীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়াও অপহরণের দায়ে তাকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং মরদেহ গুমের দায়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়।

শেরপুরে অপহরণ ও মুক্তিপণ দাবি মামলার প্রধান আসামি গ্রেপ্তার

শেরপুরে অপহরণ ও মুক্তিপণ দাবি মামলার প্রধান আসামি গ্রেপ্তার

শেরপুরে শিশু অপহরণ ও ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলার পলাতক প্রধান আসামি নাজিম মিয়াকে (২০) ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

পঞ্চগড়ে শিশু হত্যা মামলায় যুবকের ১৭ বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে শিশু হত্যা মামলায় যুবকের ১৭ বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে পাঁচ বছর বয়সী শিশু মোবাশ্বের হোসেনকে অপহরণ করে হত্যার ঘটনায় অভিযুক্ত সিয়াম আহম্মেদ মিঠুকে (২২) মোট ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে, যা ক্ষতিপূরণ হিসেবে নিহত শিশুর পরিবারকে প্রদান করা হবে।

নাইজেরিয়ায় ৩টি স্কুলে সশস্ত্র হামলা; ৩৯ শিক্ষার্থী ও ৭ শিক্ষক অপহৃত

নাইজেরিয়ায় ৩টি স্কুলে সশস্ত্র হামলা; ৩৯ শিক্ষার্থী ও ৭ শিক্ষক অপহৃত

নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওইয়ো অঙ্গরাজ্যে একাধিক স্কুলে হামলা চালিয়ে ৩৯ শিক্ষার্থী ও ৭ শিক্ষককে অপহরণ করেছে বন্দুকধারীরা। অপহৃত শিক্ষার্থীদের বয়স ২ থেকে ১৬ বছরের মধ্যে। গত সপ্তাহে এই হামলা চালানো হলেও সোমবার স্থানীয় কর্মকর্তা ও একটি খ্রিস্টান সংগঠন এই তথ্য নিশ্চিত করেছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বান্দরবানে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ

বান্দরবানে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী থেকে ৩ রাবার শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। আজ (বুধবার, ২২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ইউনিয়নের আলীক্ষ্যং মৌজার মুসতইল্লা পাহাড় এলাকায় অবস্থিত আবীর রাবার বাগানের স্টাফ কোয়ার্টার থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃতরা সবাই রোহিঙ্গা নাগরিক বলে জানা যায়।

ইরাকে মার্কিন ফ্রিল্যান্স সাংবাদিক অপহরণ

ইরাকে মার্কিন ফ্রিল্যান্স সাংবাদিক অপহরণ

ইরাকের রাজধানী বাগদাদে একজন মার্কিন ফ্রিল্যান্স সাংবাদিককে অপহরণ করা হয়েছে। গতকাল (মঙ্গলবার, ৩১ মার্চ) সন্ধ্যায় শেলি কিটলসন নামে এই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র-ভিত্তিক সংবাদ মাধ্যম আল-মনিটরে লেখালেখি করতেন শেলি।

যশোরে অপহরণের ৯ দিন পর ব্যবসায়ীকে উদ্ধার

যশোরে অপহরণের ৯ দিন পর ব্যবসায়ীকে উদ্ধার

যশোর থেকে অপহৃত ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে ৯ দিন পর উদ্ধার করেছে র‍্যাব-৬-এর যশোর ক্যাম্পের সদস্যরা। গতকাল (বুধবার, ১১ মার্চ) গভীর রাতে চৌগাছা উপজেলার খলসি এলাকায় বিশেষ অভিযানে তাকে উদ্ধার করা হয়।

আবারও দস্যু আতঙ্কে পাথরঘাটা: সাগরে যেতে ভয়, কমছে মাছের সরবরাহ

আবারও দস্যু আতঙ্কে পাথরঘাটা: সাগরে যেতে ভয়, কমছে মাছের সরবরাহ

আবারও দস্যু আতঙ্কে দিন কাটছে বরগুনার পাথরঘাটার জেলেদের। গভীর সাগর ছাড়িয়ে দস্যুদের থাবা এখন উপকূলেও। একের পর এক অপহরণ, নির্যাতন ও মুক্তিপণের ঘটনায় জীবিকা নিয়ে শঙ্কায় পড়েছেন নদীতীরবর্তী মানুষ। ভয়ে সাগরে না নামায় হাটবাজারে আশঙ্কাজনক হারে কমছে মাছের সরবরাহ।

পাবনায় দাদি-নাতনি হত্যাকাণ্ড: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের, তদন্তে ডিবি পুলিশ

পাবনায় দাদি-নাতনি হত্যাকাণ্ড: অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের, তদন্তে ডিবি পুলিশ

পাবনার ঈশ্বরদীতে চাঞ্চল্যকর দাদি-নাতনি হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় গতকাল (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) সন্দেহভাজন দু’জনকে আটক করেছে পুলিশ।

বাড়ির উঠানে দাদিকে হত্যা, সরিষা খেতে মিললো নাতির মরদেহ

বাড়ির উঠানে দাদিকে হত্যা, সরিষা খেতে মিললো নাতির মরদেহ

পাবনার ঈশ্বরদীতে দাদিকে হত্যার পর নাতিকে অপহরণ করে ধর্ষণ ও হত্যার অভিযোগ উঠেছে। গতকাল (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের ভবানিপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।