
সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পরিবারের আবেদন
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের পরিবারের সদস্যরা। আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালামের আপিল চলবে কি না, আদেশ ৭ সেপ্টেম্বর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কি না, সে বিষয়ে আদেশের জন্য ৭ সেপ্টেম্বর দিন ঠিক করেছেন আপিল বিভাগ।

শেখ হাসিনার মৃত্যুদণ্ড হাজারবার দিলেও কম হবে: মীর স্নিগ্ধ
জুলাই আন্দোলনে শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, শেখ হাসিনা যে অন্যায় করেছেন, তাতে হাজার বার মৃত্যুদণ্ড দিলেও সেটি কম হয়ে যাবে। আজ (সোমবার, ১৭ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সেনা কর্মকর্তাদের গুম মামলা থেকে নিজের নাম প্রত্যাহার করলেন ব্যারিস্টার সরোয়ার
পেশাগত অসদাচরণ এড়াতে আনুষ্ঠানিকভাবে সেনা কর্মকর্তাদের গুমের দুই মামলা ও রামপুরায় ২৮ জনকে হত্যা মামলার আইনজীবী পদ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ব্যারিস্টার এম. সরোয়ার।

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আশুলিয়ায় ছয়জনকে হত্যা ও মরদেহ পোড়ানোর ঘটনায় করা মামলায় ১৬তম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। আজ (বৃহস্পতিবার, ৩০ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

অপরাধী সেনাসদস্যদের ট্রাইব্যুনালে হাজিরা ‘বড় অর্জন’— গুমে ক্ষতিগ্রস্ত পরিবারের মন্তব্য
অপরাধী সেনাসদস্যদের ট্রাইব্যুনালে হাজির করতে পারাকে ‘বিশাল অর্জন’ বলে মন্তব্য করেছেন পতিত সরকারের আমলে গুমের শিকার হওয়া ব্যক্তিরা। আজ (বুধবার, ২২ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিদের হাজিরার পর গণমাধ্যমকর্মীদের তারা এ কথা বলেন।

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলায় আসামি পক্ষের যুক্তিতর্ক শুরু
গণঅভ্যুত্থান দমনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার আসামি পক্ষের যুক্তিতর্ক শুরু হয়েছে। আজ (সোমবার, ২০ অক্টোবর) সকালে বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বাধীন ৩ সদস্যে ট্রাইব্যুনালে এ যুক্তিতর্ক শুরু হয়।

শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য দিচ্ছেন নাহিদ ইসলাম
মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম। আজ (বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর) বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল বেঞ্চে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

অপরাধের দালিলিক প্রমাণ রয়েছে, বিচার বানচালের চেষ্টা করে পার পাবে না: চিফ প্রসিকিউটর
সাক্ষীদের সাক্ষ্যের পাশাপাশি, ভিডিও ফুটেজের মতো দালিলিক প্রমাণ দেয়া হয়েছে, তাই জুলাই আগস্ট হত্যাযজ্ঞের হত্যাকারীরা বিচার প্রক্রিয়া বানচাল করার চেষ্টা করে পার পাবে না বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আজ (সোমবার, ১১ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট রাজধানীর চানখারপুলে শহিদ শাহরিয়ার খান আনাসসহ ছয় জনকে হত্যার অভিযোগে মামলায় সূচনা বক্তব্য শেষে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

মানবতাবিরোধী অপরাধ: ১৫ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানসহ মোট ৪৫ জনের বিরুদ্ধে ১৫ অক্টোবরের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছে। আজ (রোববার, ২০ জুলাই) সকালে এ মামলার অভিযুক্ত ৪৫ জনের মধ্যে ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রসিকিউশন পক্ষ তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য তিন মাস সময় চাইলে ট্রাইব্যুনাল এ নির্দেশ দেয়।

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এবি পার্টির অভিনন্দন
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। আজ (রোববার, ১১ মে) বিকেল ৫টায় এ উপলক্ষ্যে রাজধানীর বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এক ‘অভিনন্দন অভিযাত্রা’ বের করে দলটি।

জুলাই গণহত্যার বিচারে আইন সংশোধনের সুপারিশ, গুরুত্ব পাবে ভিডিও ফুটেজ আলামত
জুলাই গণহত্যার বিচার নিয়ে যেন কোনো বিতর্ক তৈরি না হয় সেজন্য আইন সংশোধনের সুপারিশ আন্তর্জাতিক আইনজ্ঞদের। তারা বলছেন, বিচারের প্রতিটি প্রক্রিয়ায় যাতে অপরাধীর আত্মপক্ষ সমর্থনের অবারিত সুযোগের সঙ্গে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখা হবে জানিয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, ভিডিও ফুটেজের মতো ডিজিটাল আলামত গুরুত্বপূর্ণ সাক্ষ্য হিসেবে গুরুত্ব পাবে। ১৯৭৩ সালের আইন দিয়ে ২০২৪ সালের বিচার বিতর্কে তিনি আরও জানান, বিদ্যমান আইনে এ বিচার করতে বাঁধা নেই।