হোয়াইটওয়াশ
টি-টোয়েন্টি সিরিজে লঙ্কানরা ‘ইংলিশ-ওয়াশ’

টি-টোয়েন্টি সিরিজে লঙ্কানরা ‘ইংলিশ-ওয়াশ’

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লঙ্কানদের হোয়াইটওয়াশ করলো ইংলিশরা।

নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসের সর্বনিম্ন র‌্যাঙ্কিংয়ে পাকিস্তান

নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসের সর্বনিম্ন র‌্যাঙ্কিংয়ে পাকিস্তান

সাম্প্রতিক সময়ে নিজেদের টেস্ট ক্রিকেটের সর্বনিম্ন বিন্দুতে পৌঁছেছে পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কাটা গেছে ১১ পয়েন্ট। তবে পরাজয়ের চেয়েও বড় সংকট, দল হিসেবে মেন ইন গ্রিনদের অস্তিত্বই যেন প্রশ্নের মুখে।

জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়ালো বাংলাদেশ

জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়ালো বাংলাদেশ

টানা দুই হারে আগেই সিরিজ হাতছাড়া হয়েছিল। শেষ ম্যাচে ছিল ২৫ বছর পর জিম্বাবুয়ের মাটিতে হোয়াইটওয়াশ হওয়ার চরম লজ্জা। তবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়ানডেতে চেনা ছন্দে ফিরলেন বাংলাদেশের ব্যাটাররা। স্বাগতিক বোলারদের ওপর দাপট দেখিয়ে জিম্বাবুয়েকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। সিরিজ হারলেও এই সান্ত্বনার জয়ে হোয়াইটওয়াশের শঙ্কা উড়িয়ে স্বস্তিতে মাঠ ছেড়েছে সৌম্য-তানজিদরা।

ঘরের মাঠে অজিদের কাছে টাইগারদের হোয়াইটওয়াশ

ঘরের মাঠে অজিদের কাছে টাইগারদের হোয়াইটওয়াশ

সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। এতে করে ঘরের মাঠেই অজিদের কাছে হোয়াইটওয়াশের লজ্জা পেল টাইগাররা।

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে দুপুরে মাঠে নামছে টাইগাররা

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে দুপুরে মাঠে নামছে টাইগাররা

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজ

তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে আজ (রোববার, ২১ জুন) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে অজিরা। শেষ ম্যাচে জয় পেয়ে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যেই নামবে তাওহীদ হৃদয়ের দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ালো অস্ট্রেলিয়া

শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়ালো অস্ট্রেলিয়া

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ১ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। হারলেও ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। এ জয়ে হোয়াইটওয়াশ এড়ালো অজিরা।

ঐতিহাসিক সিরিজ জয় শেষে এবার সমর্থকদের চোখ অজিদের হোয়াইটওয়াশের দিকে

ঐতিহাসিক সিরিজ জয় শেষে এবার সমর্থকদের চোখ অজিদের হোয়াইটওয়াশের দিকে

অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ। বল হাতে তাসকিন-মোস্তাফিজরা আগুন ঝরানোর পর ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সৌম্য-শান্তরা। সিরিজ জয়ের পর সমর্থকদের চোখ এখন হোয়াইটওয়াশে।

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ভারতকেও র‌্যাংকিংয়ে পেছনে ফেললো বাংলাদেশ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ভারতকেও র‌্যাংকিংয়ে পেছনে ফেললো বাংলাদেশ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে টেস্ট ইতিহাসের সেরা র‌্যাংকিংয়ে উঠে এলো বাংলাদেশ। উন্নতি হয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের র‌্যাংকিংয়েও। এই জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতকেও পেছনে ফেলেছে বাংলাদেশ।

পাকিস্তানকে হোয়াইটওয়াশ: সাবেক ক্রিকেটারদের উচ্ছ্বাস, প্রথম সিরিজেই সফল নির্বাচক নাঈম

পাকিস্তানকে হোয়াইটওয়াশ: সাবেক ক্রিকেটারদের উচ্ছ্বাস, প্রথম সিরিজেই সফল নির্বাচক নাঈম

ঘরের মাঠে প্রথমবার পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করায় উচ্ছ্বসিত দেশের সাবেক ক্রিকেটাররা। প্রথমবার নির্বাচক হয়েই সাফল্য পেয়েছেন নাঈম ইসলাম। বাড়তি তৃপ্তি শোনা গেল তার কণ্ঠে। প্রত্যাশা অ্যাওয়ে সিরিজেও ভালো করবে এই টেস্ট দল। আর এহসানুল হক সেজান বলছেন, ধারাবাহিক পরিশ্রমের সফল এ জয়।

সিলেট টেস্টে লড়াই ছাপিয়ে বড় চিন্তার নাম বৃষ্টি!

সিলেট টেস্টে লড়াই ছাপিয়ে বড় চিন্তার নাম বৃষ্টি!

পাকিস্তানকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করার হাতছানি বাংলাদেশের সামনে। তবে সিলেট টেস্টে টাইগারদের সবচেয়ে বড় চিন্তার নাম বৃষ্টি। টানা বৃষ্টিতে দ্বিতীয় টেস্টের আগে পুরোপুরি অনুশীলন করতে পারেনি কোনো দলই। ব্যাট-বলের লড়াই ছাপিয়ে বড় প্রশ্ন, শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়াবে না তো বৃষ্টি?

২৫ বছর পর টেস্টে ঘরের মাঠে ভারতকে হোয়াইটওয়াশ দক্ষিণ আফ্রিকার

২৫ বছর পর টেস্টে ঘরের মাঠে ভারতকে হোয়াইটওয়াশ দক্ষিণ আফ্রিকার

হ্যান্সি ক্রনিয়ের সেই কালজয়ী সিরিজের পর এবার টেম্বা বাভুমা। গৌহাটিতে প্রোটিয়ারা গড়লো ইতিহাস। ২৫ বছর পর টেস্টে ভারতকে তাদেরই ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জা দিলো দক্ষিণ আফ্রিকা। আর ঘরের মাঠে ভারত হজম করেছে নিজেদের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় হার।

আফগানদের হোয়াইটওয়াশের লজ্জা দিলো টাইগাররা

আফগানদের হোয়াইটওয়াশের লজ্জা দিলো টাইগাররা

সিরিজের শেষ টি-টোয়েন্টিতে সাইফ হাসানের ঝড়ো ব্যাটিংয়ে আফগানিস্তানকে ৬ উইকেটে হারালো টিম বাংলাদেশ। এ জয়ে প্রথমবারের মতো দেশের বাইরে আফগানদের হোয়াইটওয়াশ করলো টাইগাররা। বোলারদের অসাধারণ বোলিংয়ের পর ব্যাটারদের হিসেবি ব্যাটিংয়ে আফগানদের ধবলধোলাই করলো জাকেররা।