হামাস
হামাসের শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরাইলের

হামাসের শীর্ষ নেতাকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় হামাসের অন্যতম শীর্ষ সামরিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত রায়েদ আল-হাদ্দাদ নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গত কয়েক মাস ধরে গাজায় ইসরাইলি বাহিনীর আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডের লড়াইয়ে তিনি নেতৃত্ব দিয়ে আসছিলেন। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।

আকস্মিক হামলার জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরাইলি সেনাপ্রধানের

আকস্মিক হামলার জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরাইলি সেনাপ্রধানের

ইসরাইলের সীমান্তে যেকোনো সময় আকস্মিক হামলার মোকাবিলায় সব পর্যায়ে উচ্চ ও স্থায়ী সতর্কাবস্থা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল ইয়াল জামির। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার প্রধান শিক্ষা এটাই বলে মনে করেন তিনি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হামাসের ১ কমান্ডারসহ ৩ জনকে হত্যার দাবি ইসরাইলের

হামাসের ১ কমান্ডারসহ ৩ জনকে হত্যার দাবি ইসরাইলের

গাজায় হামাসের ১ কমান্ডারসহ তিন সদস্যকে হত্যার দাবি করেছে ইসরাইল। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজায় হামলা অব্যাহত: মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপের আহ্বান হামাসের

গাজায় হামলা অব্যাহত: মধ্যস্থতাকারীদের হস্তক্ষেপের আহ্বান হামাসের

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় হামলা অব্যাহত রাখায় ইসরাইলের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে মধ্যস্থতাকারী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামাসের মুখপাত্র হাজেম কাশেম জানান, এ ধরনের ন্যক্কারজনক হামলার মধ্যে দিয়ে যুদ্ধবিরতিতে অংশ নেয়া মধ্যস্থতাকারী দেশগুলোর অবদানকে উপেক্ষা করেছে তেল আবিব। এদিকে, মানবিক সাহায্যের লক্ষ্যে গাজায় অভিমুখে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা।

বৈরুতে ধ্বংসস্তূপ, ইসরাইলের বিমান হামলা অব্যাহত

বৈরুতে ধ্বংসস্তূপ, ইসরাইলের বিমান হামলা অব্যাহত

ইসরাইলের গত কয়েক দিনের বিমান হামলার পর বৈরুতে ধ্বংসযজ্ঞ ও ক্ষতিগ্রস্ত ভবনের নতুন ছবি প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স। লেবাননের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানীর কাছে দুই দফা হামলায় গতরাতে তিনজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) সকালে বৈরুতের দক্ষিণাঞ্চলেও নতুন হামলার আবারও খবর এসেছে। এলাকাটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ব্রিটিশ সংবাদমাধ্যমে বিবিসি এ তথ্য জানিয়েছে।

গাজায় গণহত্যার পরও ইসরাইলকে মোদির সমর্থন

গাজায় গণহত্যার পরও ইসরাইলকে মোদির সমর্থন

গাজায় গণহত্যার পরও ইসরাইলকে সমর্থন জানালেন ভারতের প্রধানমন্ত্রী। ইসরাইল সফরের প্রথম দিনে পার্লামেন্টের ভাষণে হামাসের প্রতি তীব্র নিন্দা জানান মোদি। অন্যদিকে ভারতকে বন্ধু উল্লেখ করে একই লক্ষ্যে কাজ করার আশা প্রকাশ করেন নেতানিয়াহু।

ইসরাইলি দখলদারিত্ব চললে অস্ত্র ত্যাগ করবে না হামাস: খালেদ মেশাল

ইসরাইলি দখলদারিত্ব চললে অস্ত্র ত্যাগ করবে না হামাস: খালেদ মেশাল

গাজায় ইসরাইলি দখলদারিত্ব চললে অস্ত্র ত্যাগ করবে না হামাস। আল জাজিরা ফোরামের এক বক্তব্যে এ কথা জানান সংগঠনটির শীর্ষ নেতা খালেদ মেশাল। তার মতে, নিরস্ত্র জনগণকে সহজেই শিকারে পরিণত করবে ইসরাইল। তাই গাজায় অনুকূল পরিবেশ তৈরি আগে প্রয়োজন। এদিকে, আরব লীগ প্রধান জানান, ফিলিস্তিনি রাষ্ট্র কেবল ফিলিস্তিনিদের দ্বারাই শাসিত হতে হবে।

আলোচনা ছাড়াই গাজার ভবিষ্যৎ নিয়ে কুশনারের ‘মাস্টার প্ল্যান’

আলোচনা ছাড়াই গাজার ভবিষ্যৎ নিয়ে কুশনারের ‘মাস্টার প্ল্যান’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও আবাসন ব্যবসায়ী জারেড কুশনার গেল সপ্তাহে সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে এক মাস্টার প্ল্যান তুলে ধরেন। ফিলিস্তিনিদের সঙ্গে কোনোরকম আলোচনা ছাড়াই গাজার নগর কাঠামো কেমন হবে, তার একটি চিত্র তুলে ধরা হয় এ মাস্টার প্ল্যানে। যার মধ্যে রয়েছে, আবাসিক ভবন, তথ্য কেন্দ্র, সমুদ্রতীরবর্তী অবকাশযাপন কেন্দ্র, পার্ক, খেলাধুলার ব্যবস্থা এবং একটি বিমান বন্দর।

হামাস-ইসরাইল যুদ্ধবিরতি শর্তের প্রথম ধাপ সম্পন্ন, ট্রাম্পের প্রশংসা নেতানিয়াহুর

হামাস-ইসরাইল যুদ্ধবিরতি শর্তের প্রথম ধাপ সম্পন্ন, ট্রাম্পের প্রশংসা নেতানিয়াহুর

সবশেষ জিম্মির মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে শেষ হলো হামাস-ইসরাইলের প্রথম ধাপের যুদ্ধবিরতির সব শর্ত। পরবর্তী ধাপ বাস্তবায়নের পথ পরিষ্কার এবং শর্ত অনুযায়ী খুলে দেয়া হচ্ছে রাফাহ সীমান্ত। এ ঘটনায় নিজের প্রতিনিধিদের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প। হোয়াইট হাউজ বলছে, অসম্ভবকে সম্ভব করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের ভূঁয়সী প্রশংসা করেছেন নেতানিয়াহুও।

গাজায় নতুন আতঙ্ক: শ্বাসতন্ত্রের সংক্রমণ শিশু ও বৃদ্ধদের জন্য ঝুঁকিপূর্ণ

গাজায় নতুন আতঙ্ক: শ্বাসতন্ত্রের সংক্রমণ শিশু ও বৃদ্ধদের জন্য ঝুঁকিপূর্ণ

তীব্র শীত আর ঝড়ের পূর্বাভাসের মধ্যে যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর নতুন আতঙ্কের নাম শ্বাসতন্ত্রে ভাইরাসের সংক্রমণ। নতুন এ ভাইরাসে আক্রান্তদের অধিকাংশই শিশু ও বয়স্ক এবং তাদের উপসর্গ করোনার মতো বলছেন চিকিৎসকরা। এদিকে, ফিলিস্তিনি টেকনোক্র্যাট কমিটির কাছে গাজার প্রশাসনিক ক্ষমতা হস্তান্তর করতে প্রস্তত হামাস।

লেবাননে আবারও হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী

লেবাননে আবারও হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী

লেবাননের দক্ষিণাঞ্চলের আনান শহরে আবারও হামলা শুরু করেছে ইসরাইলি বাহিনী। তাদের বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ভবন। ইসরাইলের দাবি, হামাস ও হিজবুল্লাহর সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এদিকে গাজায় হামলা চালিয়ে এক শিশু ও হাসপাতালের কর্মীকে হত্যা করেছে ইসরাইলিরা। লন্ডনে নতুন দূতাবাস চালু আশার আলো দেখাচ্ছে বলে জানিয়েছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত।

হামাসকে অস্ত্র জমা দেয়ার শর্ত ট্রাম্পের: না মানলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি

হামাসকে অস্ত্র জমা দেয়ার শর্ত ট্রাম্পের: না মানলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি

যেকোনো মূল্যে হামাসকে অস্ত্র জমা দিতে হবে, এ শর্ত না মানলে কঠোরতম পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (সোমবার, ২৯ ডিসেম্বর) ফ্লোরিডায় ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর ট্রাম্প আরও মন্তব্য করেছেন, গাজায় স্থিতিশীলতা আনতে অবিলম্বে শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ কার্যকর করতে হবে। এদিকে ৮০ বছরের প্রথা ভেঙে মার্কিন প্রেসিডেন্টকে ‘ইসরাইল অ্যাওয়ার্ড’ দেয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু।