হান্টাভাইরাস
হান্টাভাইরাসের প্রাদুর্ভাবে তিনজনের মৃত্যু, ঝুঁকিতে আরও কয়েক দেশ

হান্টাভাইরাসের প্রাদুর্ভাবে তিনজনের মৃত্যু, ঝুঁকিতে আরও কয়েক দেশ

হান্টাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এখন পর্যন্ত এক ডাচ দম্পতি ও এক জার্মান নাগরিকসহ তিনজনের মৃত্যু হয়েছে। সাধারণত বন্য ইঁদুরের মাধ্যমে এই ভাইরাস ছড়ালেও বিরল ক্ষেত্রে ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে এটি মানুষ থেকে মানুষেও সংক্রমিত হতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

নতুন করে আরও ৩ জনের শরীরে হান্টাভাইরাস শনাক্ত

নতুন করে আরও ৩ জনের শরীরে হান্টাভাইরাস শনাক্ত

পশ্চিম আফ্রিকার উপকূল ভ্রমণে যাওয়া প্রমোদতরীর আরও তিনজনের মধ্যে হান্টাভাইরাসের সংক্রমণ শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আগামী কয়েক দিনে আরও কিছু যাত্রী ও ক্রুর মধ্যে হান্টাভাইরাসের সংক্রমণ শনাক্ত হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংক্রমণ ঠেকাতে জাহাজ থেকে নামা ব্যক্তিদের আইসোলেশনে রাখার পরামর্শ সংস্থাটির। এদিকে স্পেনের উপকূলে সবশেষ দলটিকে উদ্ধারের পর ২৬ জন ক্রু নিয়ে নেদারল্যান্ডসের উদ্দেশে রওনা দিয়েছে হান্টাভাইরাস কবলিত জাহাজটি।

হান্টাভাইরাস প্রাদুর্ভাব: দেরিতে সাড়া সিডিসির, নেতৃত্বে ডব্লিউএইচও

হান্টাভাইরাস প্রাদুর্ভাব: দেরিতে সাড়া সিডিসির, নেতৃত্বে ডব্লিউএইচও

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জগামী ক্রুজ জাহাজ এমভি হন্ডিয়াসে হান্টাভাইরাস সংক্রমণের ঘটনায় অবশেষে সাড়া দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। সংস্থাটি জানিয়েছে, একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। জাহাজটি আজ (রোববার, ১০ মে) ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর কথা, সেখান থেকে মার্কিন যাত্রীদের নেব্রাস্কার একটি বিমানঘাঁটিতে সরিয়ে নেয়া হবে। দ্য গার্ডিয়ান প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রমোদতরীতে ভাইরাসের সংক্রমণ কোনো মহামারীর শুরু নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রমোদতরীতে ভাইরাসের সংক্রমণ কোনো মহামারীর শুরু নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

পশ্চিম আফ্রিকার উপকূল থেকে ছেড়ে আসা প্রমোদতরীতে হান্টাভাইরাস শনাক্ত হলেও এটি কোনো মহামারীর নয়। এছাড়া পরিস্থিতিটি ছয় বছর আগে করোনার মতো ভয়াবহ নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিবিসির এক প্রতিবেদন বলছে, হান্টাভাইরাসের সন্দেহভাজন আটটি ঘটনার মধ্যে পাঁচটি নিশ্চিত করা গেছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন তিনজন।

হান্টাভাইরাস আক্রান্ত তিনজনকে সরিয়ে নেয়া হলো; প্রমোদতরি ভিড়বে স্পেনে

হান্টাভাইরাস আক্রান্ত তিনজনকে সরিয়ে নেয়া হলো; প্রমোদতরি ভিড়বে স্পেনে

হান্টাভাইরাস সন্দেহে আক্রান্ত এক ব্রিটিশ চিকিৎসকসহ তিন ব্যক্তিকে প্রমোদতরি ‘এমভি হন্ডিউস’ থেকে চিকিৎসার জন্য সরিয়ে নেয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, নেদারল্যান্ডসের পথে থাকা ডাচ পতাকাবাহী ওই জাহাজ থেকে এক ব্রিটিশ ও এক ডাচ ক্রু এবং একজন যাত্রীকে উন্নত চিকিৎসার জন্য সরিয়ে নেয়া হয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

হান্টাভাইরাস আতঙ্কে নজর ইউরোপমুখী প্রমোদতরীতে

হান্টাভাইরাস আতঙ্কে নজর ইউরোপমুখী প্রমোদতরীতে

হান্টাভাইরাসের কবলে পড়া বিলাসবহুল প্রমোদতরীটি স্পেনের ক্যানারি দীপপুঞ্জে ভেড়ার অনুমতি পেয়েছে। এরইমধ্যে আফ্রিকার কেপ ভার্দে থেকে ইউরোপের দিকে যাত্রার প্রস্তুতি নিচ্ছে জাহাজটি। সেখানকার বন্দরে পৌঁছে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার পরই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কথা বলে তাদের দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। আর স্থানীয়দের নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। তবে হান্টাভাইরাসের বিষয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

আটলান্টিকে ভার্দেগামী জাহাজে সন্দেহজনক ‘হান্টাভাইরাসে’ নিহত ৩

আটলান্টিকে ভার্দেগামী জাহাজে সন্দেহজনক ‘হান্টাভাইরাসে’ নিহত ৩

আটলান্টিক মহাসাগরে এক প্রমোদতরীতে সন্দেহজনক হান্টাভাইরাস সংক্রমণে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মৃত্যুর আগে আক্রান্ত ব্যক্তিদের জ্বর, মাথাব্যথা, পেটে ব্যথা ও ডায়রিয়া হয়েছিলো। আর্জেন্টিনা থেকে কেপ ভার্দেগামী এমভি হন্ডিয়াস জাহাজে এই প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে।