প্রমোদতরীতে ভাইরাসের সংক্রমণ কোনো মহামারীর শুরু নয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

হান্টাভাইরাস
হান্টাভাইরাস | ছবি: রয়টার্স
0

পশ্চিম আফ্রিকার উপকূল থেকে ছেড়ে আসা প্রমোদতরীতে হান্টাভাইরাস শনাক্ত হলেও এটি কোনো মহামারীর নয়। এছাড়া পরিস্থিতিটি ছয় বছর আগে করোনার মতো ভয়াবহ নয় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিবিসির এক প্রতিবেদন বলছে, হান্টাভাইরাসের সন্দেহভাজন আটটি ঘটনার মধ্যে পাঁচটি নিশ্চিত করা গেছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন তিনজন।

হান্টাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে কোভিড-১৯ মহামারীর মতো কোনো উদ্বেগ নেই বলে নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিবিসির প্রতিবেদন অনুসারে, হান্টাভাইরাসের সন্দেহভাজন আটটি ঘটনার মধ্যে মোট পাঁচটি নিশ্চিত করা গেছে। ৬৯ বছর বয়সী এক ডাচ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন তিনজন। এছাড়া ডাচ নারীর স্বামী ও এক জার্মান নারীও মারা যাওয়ার ঘটনাগুলো তদন্তাধীন।

প্রথমে হান্টাভাইরাস ইঁদুরজাতীয় প্রাণীর মাধ্যমে ছড়ায় বলে জানানো হলেও পরে মানুষ থেকে মানুষে সংক্রমণের তথ্য নথিভুক্ত করা হয়। ডব্লিউএইচও জানায়, এই ভাইরাস ছড়ানোর প্রক্রিয়া কোভিড বা ইনফ্লুয়েঞ্জার মতো নয়।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের একটি দল আক্রান্তদের শনাক্তকরণ ও তদন্ত, স্বাস্থ্যকর্মীদের নির্দেশনা দিচ্ছে। দলটি জাহাজে সংক্রমণ প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া, পরীক্ষাগার তদন্ত পরিচালনা এবং জাহাজটিতে চিকিৎসা সামগ্রী সরবরাহের কাজ করেছে।’

আরও পড়ুন:

এদিকে এক ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস গেব্রেয়াসুস জানান, ২৮ দেশের প্রায় ১৫০ যাত্রী ও নাবিক বহন করা জাহাজ থেকে গেল ২৪ এপ্রিল সেন্ট হেলেনা দ্বীপে কয়েক ডজন যাত্রী নেমে যান। তার মতে, ভাইরাসে আক্রান্ত প্রথম দু’জন ব্যক্তি পাখি দেখতে আর্জেন্টিনা, চিলি ও উরুগুয়ে যান। সেখানেই একটি জায়গায় হান্টা ভাইরাস বহনকারী ইঁদুরের একটি প্রজাতি পাওয়া যায়।

স্টিফেন ডুজারিক বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন বিশেষজ্ঞ কাবো ভার্দে থেকে জাহাজটিতে উঠেছেন। তার সঙ্গে নেদারল্যান্ডসের দুইজন চিকিৎসক এবং একজন বিশেষজ্ঞ আছেন। জাহাজটি ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানো পর্যন্ত তারা সেখানেই থাকবেন। তারা জাহাজে প্রত্যেক যাত্রী এবং নাবিকের স্বাস্থ্য পরীক্ষা করে সংক্রমণের ঝুঁকি মূল্যায়নের জন্য তথ্য সংগ্রহ করছেন।’

এ ভাইরাসের প্রাদুর্ভাব সাধারণত ছয় সপ্তাহ পর্যন্ত থাকতে পারে। গেল বৃহস্পতিবার ওশানওয়াইড এক্সপেডিশন জানায়, ব্রিটিশ ওভারসিজ টেরিটরি সেন্ট হেলেনায় এমভি হন্ডিয়াস থেকে অন্তত ১২টি ভিন্ন দেশের ২৯ জন যাত্রী নেমে গেছেন।

জাহাজ থেকে একটি মরদেহও নামানো হয়। সেক্ষেত্রে আরও বেশি রোগী শনাক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান টেড্রোস গেব্রেয়াসুস। এ অবস্থায় যুক্তরাষ্ট্র, কানাডাসহ ১২ দেশকে সতর্ক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এসএস