স্বতন্ত্র প্রার্থী
নির্বাচনি জামানত কী? কেন এবং কীভাবে বাজেয়াপ্ত হয় প্রার্থীদের অর্থ?

নির্বাচনি জামানত কী? কেন এবং কীভাবে বাজেয়াপ্ত হয় প্রার্থীদের অর্থ?

সদ্য সমাপ্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (13th National Parliamentary Election)। এই নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা ধানের শীষ, শাপলা কলি ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও, একটি বড় অংশের প্রার্থীর ভাগ্যে জুটেছে জামানত বাজেয়াপ্ত (Forfeiture of security deposit) হওয়ার গ্লানি। নির্বাচনের লড়াইয়ে নামার আগে প্রত্যেক প্রার্থীকে নির্বাচন কমিশনের কাছে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিতে হয়, যা মূলত প্রার্থীর সিরিয়াসনেস বা গুরুত্ব রক্ষার প্রতীক হিসেবে বিবেচিত।

হাঁস কোলে নিয়েই বিজয়োত্তর সংবাদ সম্মেলনে এলেন রুমিন ফারহানা

হাঁস কোলে নিয়েই বিজয়োত্তর সংবাদ সম্মেলনে এলেন রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে ৩৮ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা।

তারেক রহমানকে সমর্থনে দিয়ে সরে দাঁড়ালেন ঢাকা-১৭ আসনের চার স্বতন্ত্র প্রার্থী

তারেক রহমানকে সমর্থনে দিয়ে সরে দাঁড়ালেন ঢাকা-১৭ আসনের চার স্বতন্ত্র প্রার্থী

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ঢাকা-১৭ আসনের চার স্বতন্ত্র প্রার্থী। আজ (বুধবার, ১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা-১৭ আসনে তারেক রহমানের নির্বাচনি পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এ তথ্য জানান।

চট্টগ্রামের চন্দনাইশে ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রামের চন্দনাইশে ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম-১৪ আসনের চন্দনাইশে ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে সেনাবাহিনী। গতকাল (মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার আবদুল বারিহাট এলাকা থেকে মাইক্রোবাসটি আটক করা হয়।

টাঙ্গাইলে নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু

টাঙ্গাইলে নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু

টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ বাড়িতে পাঠানো হয়েছে। আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পৌরউদ্যান ও সাবালিয়া এলাকায় তাদের মৃত্যু হয়। নিহতরা হচ্ছেন, ছিলিমপুর চর পাকুল্লা দক্ষিণপাড়া গ্রামের নাম জোনাব আলী ও ছোনাট গ্রামের জিয়াউর রহমান।

ঢাকা-১৭ আসনে মোরগ মার্কার প্রার্থী সরে দাঁড়ালেন, তারেক রহমানকে সমর্থন

ঢাকা-১৭ আসনে মোরগ মার্কার প্রার্থী সরে দাঁড়ালেন, তারেক রহমানকে সমর্থন

ঢাকা-১৭ আসনে মোরগ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কাজী এনায়েতউল্লাহ নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে সমর্থনের ঘোষণা দিয়েছেন।আজ (সোমবার, ৯ ফেব্রুয়ারি) এ ঘোষণা দেন তিনি।

নোয়াখালীর সেনবাগে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ

নোয়াখালীর সেনবাগে স্বতন্ত্র ও বিএনপি প্রার্থীর গাড়িতে হামলার অভিযোগ

নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী মো. মফিজুর রহমান এবং বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদীন ফারুকের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। আজ (রোববার, ৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত উপজেলার পৃথক পৃথক স্থানে এ হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

সাদ্দামের পরিণতি যেন কোনো দলের কর্মীর কপালে না ঘটে: রুমিন ফারহানা

সাদ্দামের পরিণতি যেন কোনো দলের কর্মীর কপালে না ঘটে: রুমিন ফারহানা

সাদ্দামের মতো পরিণতি যেন কোনো দলের কোনো কর্মীর কপালে না ঘটে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ নির্বাচনি আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, সাদ্দামকে একদিনের জন্যও কারাগার থেকে বের করে আনবে এমন কোনো নেতা ছিল না। তাকে প্যারোলে বের করেনি। তার স্ত্রী এবং সন্তানের মরদেহ কারাগারে নেয়ার পর সে পাঁচ মিনিটের জন্য দেখতে পেরেছে।

আমার গণজোয়ার অনেকের ভয়ের কারণ: রুমিন ফারহানা

আমার গণজোয়ার অনেকের ভয়ের কারণ: রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী, আমার প্রতিপক্ষ হিসেবে যে বড় দল মাঠে আছে, তারা নির্বাচনের আগে যেকোনো কিছুই করতে পারে। সে কারণেই আমার যে একটা গণজোয়ার আছে; সেটা অনেকেরই ভয়ের কারণ হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন: ‘হাঁস’ পেয়ে রুমিন বললেন ‘চুরি করলে ব্যবস্থা নেব’

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন: ‘হাঁস’ পেয়ে রুমিন বললেন ‘চুরি করলে ব্যবস্থা নেব’

৪৮ প্রতীক চূড়ান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের ৪৮ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আজ (বুধবার, ২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রাশসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে তার কাঙ্ক্ষিত ‘হাঁস’ প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক পেয়ে রুমিন সাংবাদিকদের বলেন, ‘আমার এই হাঁস (প্রতীক) যদি কেউ চুরি করার চিন্তাও করে, আমি যথাযথ ব্যবস্থা নেব।’

নির্বাচন থেকে দাঁড়াতে প্রাণনাশের হুমকি, রাঙামাটির স্বতন্ত্র প্রার্থীর জিডি

নির্বাচন থেকে দাঁড়াতে প্রাণনাশের হুমকি, রাঙামাটির স্বতন্ত্র প্রার্থীর জিডি

রাঙামাটিতে ২৯৯ আসনের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাকে নির্বাচন থেকে দাঁড়াতে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে এ ঘটনায় তিনি রাঙামাটির কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। একই সঙ্গে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানা, ম্যাজিস্ট্রেটকে বুড়ো আঙুল দেখালেন রুমিন ফারহানা

আচরণবিধি লঙ্ঘন করায় জরিমানা, ম্যাজিস্ট্রেটকে বুড়ো আঙুল দেখালেন রুমিন ফারহানা

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে সমাবেশ করা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষের এক ব্যক্তিকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ম্যাজিস্ট্রেটকে বুড়ো আঙুল দেখিয়েছেন বিএনপির বহিষ্কৃত এ নেত্রী।