
রাঙামাটিতে জ্বালানি তেলের সংকট নেই: জেলা প্রশাসক
রাঙামাটিতে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন। এসময় ভোক্তাদের অহেতুক প্যানিকড না হওয়ার পরামর্শ দেন তিনি। আজ (শনিবার, ০৭ মার্চ) বেলা ১১টায় 'বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবেলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে আলোচনা সভা' অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশকে যেকোনো মূল্যে বিশ্বকাপ খেলতে দেয়া উচিত: পিসিবি চেয়ারম্যান
বাংলাদেশকে যেকোনো মূল্যে বিশ্বকাপ খেলতে দেয়া উচিত বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসীন নাকভী। আজ (শনিবার, ২৪ জানুয়ারি) তিনি এ কথা জানান।

পুরোনো টেলিকম লাইসেন্সিং পদ্ধতিতে ফেরার সম্ভাবনা নাকচ সরকারের
পুরোনো টেলিকম লাইসেন্সিং কাঠামোতে ফেরার কোনো সম্ভাবনা নাকচ করে দিয়েছে সরকার। তাদের মতে, আগের পদ্ধতিটি অকার্যকর ছিল এবং এ খাতের অগ্রগতির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল।

‘দুর্যোগ মোকাবিলায় গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে’
যেকোনো জাতীয় দুর্যোগ মোকাবিলায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আযম। আজ (শনিবার, ৭ ডিসেম্বর) সকালে গাজীপুরের টঙ্গীতে ইনস্টিটিউটের প্রকল্প এলাকা পরিদর্শন করে এ কথা জানান উপদেষ্টা।

এসডিজি বাস্তবায়নে এখনো পিছিয়ে বাংলাদেশ
বেসরকারি তথ্য যুক্তের পক্ষে এনজিও প্রতিনিধিরা
এসডিজি বাস্তবায়নে বিশ্বের অনেক দেশ বেশ এগিয়ে গেলেও পিছিয়ে আছে বাংলাদেশ। টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়নে দেশে মূল্যায়ন থাকা প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞরা। আর এক্ষেত্রে সরকারি ডেটার পাশাপাশি বেসরকারি ডেটা যুক্ত করার পক্ষে এনজিও প্রতিনিধিরা। রাজধানীতে এসডিজি বাস্তবায়ন নিয়ে নাগরিক প্লাটফর্মের এক আলোচনায় এসব মত উঠে আসে।

টয়োটা মোটরের মুনাফা বেড়েছে ১৭ শতাংশ
বছরের প্রথম প্রান্তিক শেষে টয়োটা মোটরের পরিচালন মুনাফা বেড়েছে ১৭ শতাংশ। খরচ কমানোর উদ্যোগের পাশাপাশি ডলারের বিপরীতে ইয়েনের বিনিময় হার দুর্বল থাকায় মুনাফা বেড়েছে বলে জানিয়েছে জাপানের এ গাড়ি নির্মাতা।