
রিয়াদের পর এবার বন্ধ দাম্মাম বিমানবন্দর
সৌদি আরব ও হুথিদের পাল্টাপাল্টি হামলার মধ্যে দেশটির কয়েকটি বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটছে। রিয়াদের কিং খালিদ বিমানবন্দরের পর এবার বন্ধ রয়েছে দাম্মাম বিমানবন্দরের কার্যক্রম। দাম্মামে অবতরণ করতে না পেরে ঢাকাগামী একটি ফ্লাইট অবতরণ করেছে কাতারের দোহায়। তবে জেদ্দা থেকে ঢাকায় এবং ঢাকা থেকে মদিনায় ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

রিয়াদ সম্মেলন থেকে বিশ্ববাজারে প্রভাব: ইরান যুদ্ধ যেভাবে বৈশ্বিক জ্বালানি সরবরাহ অচল করেছে
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হওয়া সত্ত্বেও আজ (রোববার, ১১ অক্টোবর) থেকে দেশটিতে শুরু হয়েছে ২৫তম ওয়ার্ল্ড পেট্রোলিয়াম কাউন্সিল এনার্জি কংগ্রেস। সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এই সম্মেলনের পাশাপাশি ১৭তম ইন্টারন্যাশনাল এনার্জি ফোরামের (আইইএফ) মন্ত্রিপর্যায়ের বৈঠকও শুরু হয়েছে, যা আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

ওমরাহ পালনে গিয়ে সৌদিতে হামলায় নিহত কুমিল্লার নাসরুল্লাহ
পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়ে হামলায় নিহত হয়েছেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাফেজ মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরী (৪৫)। তিনি উপজেলার ঢালুয়া ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা এবং হাফেজ মাহমুদুল্লাহর বড় ছেলে।

সৌদি আরবে হামলায় নিহত দুই বাংলাদেশির একজন বগুড়ার শাহেদ
সৌদি আরবের রাজধানী রিয়াদে হামলায় নিহত দুই বাংলাদেশির একজন শাহেদ আহম্মেদ (৩৬)। তার বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার মাদলা গ্রামে। চার বছর ধরে সৌদি আরবে শ্রমিক হিসেবে কাজ করছিলেন তিনি।

সৌদি-হুথি সংঘাত: মক্কা-মদিনা বাদে সব বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করার হুমকি
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পরদিন দেশটির সব বিমানবন্দর ও আকাশসীমা এড়িয়ে চলার জন্য বিভিন্ন আন্তর্জাতিক বিমান সংস্থা, যাত্রী ও বিমানবন্দরকর্মীদের প্রতি নতুন করে কঠোর সতর্কতা জারি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে গোষ্ঠীটি পবিত্র মক্কা ও মদিনা ছাড়া সৌদির বাকি সব বিমানবন্দর তাদের বাহিনীর ‘সামরিক অভিযানের ক্ষেত্র’ বলে ঘোষণা দেয়। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সৌদি আরবে বিমানবন্দরে হামলা: ফ্লাইট বাতিলে ভোগান্তিতে প্রবাসী বাংলাদেশিরা
সৌদি আরবে হামলার জেরে ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তিতে পড়েছেন প্রবাসী বাংলাদেশিরা। ছুটি শেষে কর্মস্থলে ফেরার অপেক্ষায় থাকা এসব যাত্রীর অনেকেই বিমানবন্দরে এসে জানতে পারেন, বাতিল হয়েছে তাদের ফ্লাইট। যাদের ভিসার মেয়াদ শেষের দিকে, তাদের দুশ্চিন্তা আরও বেশি। এদিকে রিয়াদ ও জেদ্দায় ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় আটকে পড়েছেন দুই দিকের যাত্রীরাই।

রিয়াদ বিমানবন্দরে হামলা ‘ভয়াবহ’; হুথিবিরোধী অভিযানে যোগ দেয়ার ইঙ্গিত ট্রাম্পের
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হওয়া প্রাণঘাতী হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এটিকে ‘ভয়াবহ’ বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কিং খালিদ বিমানবন্দরে হামলা: ঢাকা-রিয়াদ রুটে ৫ ফ্লাইট বাতিল
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলার পর তা বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে ঢাকা-রিয়াদ রুটে পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাংলাদেশ সময় আগামীকাল (সোমবার, ১২ অক্টোবর) রাত ৩টা পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকার কথা রয়েছে।

সৌদিতে হুথিদের হামলা বন্ধের তাগিদ যুক্তরাষ্ট্রের, মার্কিন নাগরিক নিহত নিশ্চিত
সৌদি আরবে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়ে এসব আক্রমণ অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে শনিবার রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলায় এক মার্কিন নাগরিক নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন তিনি। তবে এই হামলার দায় এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি হুথিরা। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এ তথ্য উঠে এসেছে।

রিয়াদ বিমানবন্দরে হামলার পর বন্ধ সব কার্যক্রম, আহত ৩০৯
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০৯ জন। আজ (শনিবার, ১০ অক্টোবর) এর এই হামলার পর বিমানবন্দরটির সব ধরনের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে কর্তৃপক্ষ। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রিয়াদের বিমানবন্দরে ড্রোন হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত তিন শতাধিক মানুষ। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার পর রিয়াদ বিমানবন্দরের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। স্থগিত রয়েছে সব ধরণের ফ্লাইট চলাচল। এতে বিপাকে পড়েছেন দেশের প্রবাসী ও ওমরার যাত্রীরা।

রিয়াদ বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ; বাতিল একাধিক ফ্লাইট
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার এক বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের পক্ষ থেকে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধির মধ্যেই এই ঘটনা ঘটলো।