
সরকারি চাকরিজীবীদের প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কত? সেই প্রজ্ঞাপন জারি
সরকারি চাকরিজীবীদের সাধারণ ভবিষ্যৎ তহবিল বা জিপিএফ (General Provident Fund - GPF) এবং প্রদেয় ভবিষ্যৎ তহবিল বা সিপিএফ (Contributory Provident Fund - CPF)-এ চলতি অর্থবছরের জন্য মুনাফা বা সুদের হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ (Finance Division, Ministry of Finance) এই নতুন প্রজ্ঞাপন প্রকাশ করে। এতে সর্বনিম্ন ১১ শতাংশ থেকে সর্বোচ্চ ১৩ শতাংশ পর্যন্ত তিন স্তরে (স্ল্যাবভিত্তিক) মুনাফার হার পুনর্নির্ধারণ করা হয়েছে।

তিন বছর পর সুদের হার বাড়ালো মার্কিন ফেডারেল রিজার্ভ
মূল্যস্ফীতির লাগাম টানতে দীর্ঘ তিন বছরের মধ্যে এই প্রথম সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা এবং রেকর্ড মূল্যস্ফীতির মুখে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে এই সিদ্ধান্ত নেয়া হলো।

ডলারের বিপরীতে ৭ মাসের মধ্যে সর্বোচ্চে ইয়েন
জাপানের কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব জাপান (বিওজে) দ্রুত সুদের হার বাড়াতে পারে—এমন আভাস এবং জাপানি বিনিয়োগকারীদের অর্থ দেশে ফিরিয়ে আনার সম্ভাবনায় ডলারের বিপরীতে ৭ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠেছে ইয়েন। বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ইইউতে যোগদানের আলোচনা শুরুর প্রশ্নে আইসল্যান্ডে ভোটগ্রহণ, দ্বিধাবিভক্ত ভোটাররা
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সদস্যপদ পাওয়ার বিষয়ে নতুন করে আলোচনা শুরু করা হবে কি না, তা নির্ধারণে আজ (শনিবার, ২৯ আগস্ট) একটি গণভোটে অংশ নিয়েছেন আইসল্যান্ডের নাগরিকেরা। জীবনযাত্রার ব্যয়, সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং নিজেদের জলসীমায় মাছ ধরার অধিকারের মতো বিষয়গুলো সামনে রেখে এ প্রশ্নে দেশটির জনগণ দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন।

ডলারের বিপরীতে ইয়েনের টানা দরপতন; শুধু হস্তক্ষেপে সমাধান দেখছেন না বিশ্লেষকেরা
জাপানের চাঙ্গা শেয়ারবাজার দেশটির মুদ্রা ইয়েনের মান আরও কমিয়ে দিতে ভূমিকা রাখছে। আইজি মার্কেট অ্যানালিস্ট ফ্যাবিয়ান ইপ জানান, বিপুলসংখ্যক বিদেশি বিনিয়োগকারী জাপানি শেয়ারে বিনিয়োগের পাশাপাশি ইয়েনের সম্ভাব্য আরও দরপতনের ঝুঁকি মোকাবিলায় ‘হেজিং’ কৌশল অবলম্বন করছেন, যা মুদ্রার ওপর বাড়তি চাপ তৈরি করছে। বিজনেস ইন্সাইডারের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুদ্ধ পরিস্থিতিতে টালমাটাল মার্কিন অর্থনীতি, ৩ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতির রেকর্ড
ইরান যুদ্ধের আঁচ গিয়ে লেগেছে খোদ মার্কিনদের ওপর। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২ দশমিক ৪ শতাংশের ঘরে থাকা মূল্যস্ফীতি মে মাসে বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ২ শতাংশে। টানা তিন মাসের অর্থনৈতিক পতনে মার্কিন ভোক্তা মনোভাব গিয়ে ঠেকেছে তলানিতে। ২০২৭ সালের মধ্যেই যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার পূর্বাভাস দিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ অর্থনৈতিক পরিষেবা প্রতিষ্ঠান জেপি মরগ্যান।

যুদ্ধ পরিস্থিতির মধ্যেও অপরিবর্তিত রাখছে সুদের হার
যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনৈতিক ঝুঁকির মধ্যেও বেশিরভাগ দেশের কেন্দ্রীয় ব্যাংক তাদের সুদের হার অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছে। মূল্যস্ফীতিকে লাগামের মধ্যে রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে দেশগুলো।

সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশের নীচে আসবে: গভর্নর
আগামী সেপ্টেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৭ শতাংশের নীচে নেমে আসবে বলে প্রত্যাশা করছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। আজ (মঙ্গলবার, ৩ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে গভর্নর তার এ প্রত্যাশার কথা জানান। একইসঙ্গে মূল্যস্ফীতি কমলে সুদের হার কমানো হবে বলেও জানান তিনি।

সুদের হার ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ডিসিসিআইয়ের উদ্যোগ
নতুন বছরে সুদের হার কমানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রা বিনিময় হার কমানোর লক্ষ্যে কাজ করার কথা জানিয়েছে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) প্রেসিডেন্ট তাসকিন আহমেদ। আজ (শনিবার, ১১ জানুয়ারি) ডিসিসিআই অডিটোরিয়ামে দেশের সম সাময়িক অর্থনীতির সার্বিক পরিস্থিতি এবং ২০২৫সালে সংগঠনটির একটি কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন।

ব্যাংক ঋণের সুদহার বাজারের ওপর ছেড়ে দেওয়া হবে: গভর্নর
ব্যাংক ঋণের সুদের হার বাজারের ওপর ছেড়ে দেওয়া হবে বলে জানিয়ছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। আজ (রোববার, ৫ মে) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দুই দিনব্যাপী 'ডেভেলপমেন্ট স্টাডিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স' এ যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

প্রবৃদ্ধি লক্ষ্যের সাথে বিনিয়োগ বাড়াতে উৎপাদন খাতেই ৪১% বিনিয়োগ দরকার
প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার সাথে বিনিয়োগ বাড়াতে হলে আসছে অর্থবছরে উৎপাদন খাতে অন্তত ৪১ শতাংশ বিনিয়োগ করতে হবে। আর মূল্যস্ফীতির সাথে সমন্বয়ের মাধ্যমে আমানতের সুদের হার বাড়িয়ে ধরে রাখতে হবে ব্যাংকের তারল্য। আজ (বৃহস্পতিবার, ১৩ জুন) রাজধানীতে প্রস্তাবিত বাজেট নিয়ে এক আলোচনায় এমন মতামত দিলেন অর্থনীতিবিদরা।

ফেডারেল রিজার্ভে সুদের হার অপরিবর্তিত
সুদের হার অপরিবর্তিত রেখেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ।