
সিরিজ নির্ধারণী ম্যাচের আগে বিশ্রামে দল, তবে আলোচনায় বিতর্কিত রান আউট
সিরিজ নির্ধারণী ম্যাচের আগেরদিন বাংলাদেশ-পাকিস্তান অনুশীলন না করলেও কোচদের সরব উপস্থিতিতে ব্যস্ত সময় পার করেছেন রিপন মণ্ডল-জাকের আলী অনিকরা। অনুশীলন না হলেও মিরাজ-সালমান ইস্যুতে উত্তপ্ত ক্রিকেট বিশ্বের আঁচ লেগেছে মিরপুরেও। 'মিরাজ-আঘা' রান আউট কাণ্ড নিয়ে মুখ খুলেছেন সাবেক ক্রিকেটার ও দায়িত্বপ্রাপ্তরা।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে কাল মুখোমুখি নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে রোববার মাউন্ট মঙ্গানুইতে মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ১২টায়।

নারী বিপিএল: ক্রিকেটারদের মধ্যে বাড়তি আগ্রহ ও আমেজ, সাজাচ্ছেন নানা পরিকল্পনা
প্রথমবার নারী বিপিএল আয়োজিত হতে যাওয়ায় ক্রিকেটারদের মধ্যে বাড়তি আগ্রহ ও আমেজ দেখা যাচ্ছে। ড্রাফটের সময় প্রকাশ করার পর থেকেই অনুশীলন আর ফিটনেস নিয়ে কাজ শুরু করে দিয়েছেন নারী ক্রিকেটাররা, সাজাচ্ছেন নানা পরিকল্পনা।

আফগানিস্তান সিরিজে উইন্ডিজ দলে বড় পরিবর্তন
আফগানিস্তানের বিপক্ষে সিরিজে থাকছেন না ওয়েস্ট ইন্ডিজের চার ক্রিকেটার শেই হোপ, রোস্টন চেইস, শেরফেন রাদারফোর্ড ও আকিল হোসেন।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য পাকিস্তান দল ঘোষণা
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি পর্ব হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। এ সিরিজের জন্য সালমান আঘাকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের তৃতীয় টেস্টে ভালো শুরু ওয়েস্ট ইন্ডিজের
মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের তৃতীয় টেস্টে নিউজিল্যান্ডের বড় সংগ্রহের জবাবে ভালো শুরু পেয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। উদ্বোধনী জুটিতে ১১০ রান তুলে দিন শেষ করেছে সফরকারীরা।

সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে চালকের আসনে অস্ট্রেলিয়া
অ্যাডিলেডে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে চালকের আসনে স্বাগতিক অস্ট্রেলিয়া। ট্রাভিস হেডের সেঞ্চুরিতে ভর করে অজিদের লিড ৩৫৬ রানের।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে সন্ধ্যায় মাঠে নামবে বাংলাদেশ-আয়ারল্যান্ড
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ মাঠে নামবে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় ১ম ম্যাচ হেরে ব্যাকফুটে লিটন বাহিনী। সিরিজে ফিরতে চাইলে আজ জিততেই হবে টাইগারদের। চট্টগ্রামে ম্যাচটি শুরু হবে আজ (শনিবার, ২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টায়।

টি-টোয়েন্টি সিরিজে আজ সন্ধ্যায় লড়বে বাংলাদেশ-আয়ারল্যান্ড
আয়ারল্যান্ড সিরিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন অধিনায়ক লিটন দাস। আগের সিরিজের ভুলের পুনরাবৃত্তি না করে ম্যাচ পরিস্থিতি অনুযায়ী কঠিন অবস্থা থেকে বের হয়ে আসায় মনোযোগ দিতে চান কাপ্তান লিটন। টেস্ট সিরিজের পর এবার ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ১ম ম্যাচে মুখোমুখি হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও আয়ারল্যান্ড। চট্টগ্রামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায়।

হাইলাইন ডিফেন্সে আবারও ধাক্কা: মালয়েশিয়ার কাছে ১-০ গোলে হারলো বাংলাদেশ নারী দল
ত্রিদেশীয় নারী ফুটবল সিরিজে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। শুরু থেকে দাপট দেখালেও হাইলাইন ডিফেন্স খেলার সুযোগকে কাজে লাগিয়ে ম্যাচের আধঘণ্টায় এগিয়ে যায় প্রতিপক্ষ। এদিকে নারী ফুটবলের উন্নয়নে প্রয়োজনে কোচ পিটার বাটলারের হাইলাইন ডিফেন্স কৌশল পরিবর্তনে কথা বলছেন নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে বাংলাদেশ দল
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ দল। আজ (মঙ্গলবার, ২৫ নভেম্বর) সকাল ১১ টার কিছু পর নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে পৌঁছান তারা। এসময় সদ্য টেস্ট সিরিজ জেতা দলটিকে বেশ ফুরফুরে মেজাজেই দেখা যায়।

সাড়া জাগিয়েছে রাজের ‘এটা আমাদেরই গল্প’
পারিবারিক গল্প নিয়ে নতুন সিরিজ রিন নিবেদিত 'এটা আমাদেরই গল্প' এরই মধ্যে দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। নাটকটিতে অভিনয় করছেন এই সময়ের একঝাঁক জনপ্রিয় তারকা।