চট্টগ্রামে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দ্বৈরথ আজ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দলের অধিনায়ক
বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দলের অধিনায়ক | ছবি : এখন টিভি
0

চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আজ (বুধবার, ১৭ জুন) বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলতে নামার আগে প্রতিপক্ষকে ছাড় না দেয়ার ঘোষণা টাইগার ক্যাপ্টেন লিটন দাসের। অন্যদিকে সিরিজ জেতা কঠিন হবে মানলেও আত্মবিশ্বাসী অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টি-টোয়েন্টিতে ইতিহাস লেখার অপেক্ষায় বাংলাদেশ। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের সিরিজে অবশ্য ভেন্যু আলাদা। চট্টগ্রামে দুপুর ২টায় তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অজিদের মুখোমুখি হবে টাইগাররা।

টি-টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়াকে হারানো সহজ হবে না বলেই বিশ্বাস লিটনের। তবে ঘরের মাঠে প্রতিপক্ষকে ছাড় না দেয়ার ঘোষণা টাইগার কাপ্তানের।

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস বলেন, ‘এই ফরমেটটাই তো হার্ড। আপনি শটার ফরমেটের খেলা যে কোনো টিমই আপনাকে অ্যাটাকিং মুভমেন্টে থাকে। ইনফ্যাক্ট যে কোন দলই যখন ব্যাটিং করে বোলিং করে ওই মাইন্ড সেটটা নিয়েই থাকে। আর অস্ট্রেলিয়া তো অবভিয়াসলি তারা বিগ নেম। সো তাদের তাদের বেস্ট ক্রিকেটটা খেলার চেষ্টা করবে অ্যান্ড অবভিয়াসলি আমরাও আমাদের বেস্ট ক্রিকেটটা খেলার চেষ্টা করব।’

আরও পড়ুন:

ওয়ানডে সিরিজে বাংলাদেশের পেস বোলিংয়ের সামনে অস্বস্তিতে ছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। টি-টোয়েন্টি সিরিজের আগেও তাই সবার কৌতূহল কেমন বোলিং লাইন আপ নিয়ে নামবে বাংলাদেশ। খেলতে নামার আগে অবশ্য বোলিং অ্যাটাক নিয়ে কিছুটা ধোঁয়াশাই রাখলেন লিটন।

তিনি বলেন, ‘এটা ডিপেন্ড করবে যে আমরা কোন উইকেটে খেলছি, কোন সারফেসে উইকেটটা বিহেভ কেমন হতে পারে অ্যান্ড দেন তাদের স্ট্রেন্থ পয়েন্ট উইক পয়েন্ট দেখে আমরা। যেহেতু দুইজনের বেশি তিনজনকে খেলানোর চান্স খুব কম, আবার খেলতেও পারে। সো দেখা যাক কালকে পর্যন্ত ওয়েট করেন একটু।’

এদিকে বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে জিততে চান অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। তবে কাজটা যে সহজ হবে না, সেটা ভালো করেই জানেন তিনি।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়ক মিচেল মার্শ বলেন, আমরা সিরিজ জয়ের আশা করছি। ভালো ক্রিকেট খেলার আশার করছি। তবে হ্যাঁ এটি অবশ্যই আমাদের জন্য কঠিন সফর।

বাংলাদেশের পেস ইউনিট নিয়ে প্রশংসা ঝরেছে মার্শের কণ্ঠে। সাফল্য পেতে পেসারদের বিপক্ষে খেলাটা চ্যালেঞ্জ হিসেবেই দেখছে অস্ট্রেলিয়া।

এফএস