
কুষ্টিয়ায় সবধরনের সবজির দাম কমেছে
সরবরাহ বাড়ায় কুষ্টিয়ার বাজারে কমেছে সবধরনের সবজির দাম। আজ (শুক্রবার, ৩০ জানুয়ারি) সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই পৌর বাজারে ছিল ক্রেতা-বিক্রেতাদের সরগরম।

মৌসুমের শেষে ঊর্ধ্বমুখী সবজির বাজার
শীত মৌসুমের আমেজ শেষ না হতেই রাজধানীর বাজারে সবজির দাম বাড়তে শুরু করেছে। গত দুই থেকে তিন সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। শীতের ভরা মৌসুমে দাম কিছুটা সহনীয় থাকলেও মৌসুম শেষের দিকে আসায় এখন সবজির বাজার ঊর্ধ্বমুখী।

সবজি, মুরগি ও মাছের দামে ঊর্ধ্বগতি; বাজার মনিটরিংয়ে জোর দাবি
মৌসুমের শুরুতে সবজির দাম তুলনামূলক কম থাকলেও গত কয়েক সপ্তাহে তা কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। একই সময়ে মুলা, ফুলকপি ও শিমের দাম কেজিপ্রতি ২০ টাকা করে বেড়েছে। অন্যদিকে, ডিমের দাম কিছুটা কমলেও মুরগি ও মাছের দামে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। ফলে, নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে গিয়ে বাড়তি চাপের মুখে পড়ছেন সাধারণ ক্রেতারা। তাদের মতে, বাজারে নিয়মিত ও কার্যকর মনিটরিং জোরদার করলে দাম নিয়ন্ত্রণে আসতে পারে এবং কিছুটা স্বস্তি ফিরবে।

ময়মনসিংহে ৫০–৬০ টাকার নিচে মিলছে না সবজি; চড়া দামে বিপাকে ক্রেতারা
৫০ থেকে ৬০ টাকার নিচে কোনো সবজি মিলছে না ময়মনসিংহের বাজারে। আজ (শুক্রবার, ১৬ জানুয়ারি) ছুটির দিনে সকালে তুলনামূলক ফাঁকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতার ভিড়ে সরগরম হয়ে ওঠে নগরীর মেছুয়া বাজার। সপ্তাহের বাজার করতে আসা সাধারণ মানুষের ভিড় বাড়লেও, সবজির চড়া দামে পড়তে হচ্ছে ভোগান্তিতে।

সরবরাহ কম থাকায় ঊর্ধ্বগতি রাজধানীর সবজি বাজার
ছুটির দিনে সাপ্তাহিক চাহিদার অনুপাতে সবজির সরবরাহ কিছুটা কম রাজধানীর কারওয়ান বাজারে। তাই বেড়েছে বেশিরভাগ সবজির দাম। এদিকে, মাছ ও ডিমের দাম অনেকটা স্থির থাকলেও বাড়তি মশলার বাজার।

রাজধানীতে কমতে শুরু করেছে সবজির দাম, মাছের বাজারেও মিলছে স্বস্তি
প্রকৃতিতে শীতের আমেজ শুরু হতেই বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, সবজির মতো মাছের দামও কিছুটা কমেছে। এছাড়া নতুন দেশি পেঁয়াজ ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকায়।

কোন খাবার ফ্রিজে রাখা উচিত নয়; জানুন সঠিক সংরক্ষণ পদ্ধতি
অনেকে প্রতিদিন বাজার করলেও বেশিরভাগ মানুষ পুরো সপ্তাহের বাজার একসঙ্গে করে থাকেন। আর এসব সবজি, মাছ কিংবা মাংস সংরক্ষণের জন্য অনেকেই ফ্রিজকে নির্ভরযোগ্য মনে করেন। কিন্তু কিছু খাবার ফ্রিজে রাখলে তাদের স্বাদ, গুণগত মান ও পুষ্টিগুণ নষ্ট হয়ে যেতে পারে। তাই বাজার থেকে আনার পর কোন খাবার ফ্রিজে না রাখা উচিত, তা আগে থেকেই জানা জরুরি।

শীতের আগমনে সবজির দাম কমলেও পেঁয়াজের কেজিতে ১৫–২০ টাকা বৃদ্ধি
প্রকৃতিতে শীতের আমেজ আসতেই বাজারে কমতে শুরু করেছে সবজির দাম। তবে পেঁয়াজের দর এখনও বাড়তি। কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, মাছের দামও কমতির দিকে।

করলার তিতকুটে স্বাদে লুকিয়ে আছে বহু পুষ্টিগুণ
বাংলাদেশে করলা একটি অত্যন্ত পরিচিত সবজি। প্রায় প্রতিটি বাড়িতেই কমবেশি এ সবজি রান্না করা হয়। যদিও করলার তিতকুটে স্বাদ অনেকের পছন্দ নয়, তবু এর পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা একে বিশেষ করে তোলে। করলা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক হওয়ায় ডায়াবেটিস রোগীদের জন্য এটি উপকারী। এছাড়া এটি দৃষ্টিশক্তি উন্নত করে, ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে এবং হজমে সহায়তা করে। নিয়মিত পরিমাণমতো করলা খেলে ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে। তবে সতর্ক থাকা প্রয়োজন, অতিরিক্ত বা ভুলভাবে করলা খাওয়ার ফলে শারীরিক অস্বস্তি ও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই এর গুণাগুণ পেতে পরিমিত মাত্রায় করলা খাওয়াই বুদ্ধিমানের কাজ।

সবজির চারা চাষে সফল যশোরের কৃষক
শীতকালীন সবজি উৎপাদন না করে শুধু সবজির চারা চাষ করছেন যশোরের আব্দুলপুরের কয়েকশো কৃষক। বিশেষ ব্যবস্থাপনায় প্রায় ৩০ কোটি উন্নত মানের সবজির চারা উৎপাদন হচ্ছে এখানে, যার বাজার মূল্য ২৫ কোটি টাকারও বেশি। এখানকার উৎপাদিত সবজি চারা স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়।

রাজধানীর বাজারে উঠছে শীতের সবজি, সরবরাহ বাড়ায় স্বস্তিতে ভোক্তারা
রাজধানীতে উষ্ণ আবহাওয়ার মধ্যেই বাজারে উঠতে শুরু করেছে শীতের আগাম সবজি। কাওরানবাজারে, সরবরাহ কিছুটা বাড়ায় ভোক্তাদের নাগালে আসতে শুরু করেছে সবজির বাজার।

ময়মনসিংহে বাজারে কমেছে সবজির দাম
শুক্রবার ছুটির দিন থাকায় সকাল থেকে ক্রেতা বিক্রেতার হাকডাকে সরগরম ময়মনসিংহ নগরীর সবচেয়ে বড় পাইকারি ও খুচরা বাজার মেছুয়া বাজার। সপ্তাহের ব্যবধানে আজ (শুক্রবার, ২৪ অক্টোবর) সরবরাহ বাড়ায় সব ধরনের সবজির দাম মানভেদে কেজিতে কমেছে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত। সেই সঙ্গে ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলার মতো শীতকালীন সবজির সরবরাহও বেড়েছে।