কুষ্টিয়ায় বেড়েছে সব ধরনের সবজির দাম

কুষ্টিয়ার বাজার
কুষ্টিয়ার বাজার | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়ার বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। সপ্তাহ ব্যবধানে কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে অধিকাংশ সবজির দাম। অন্যান্য সবজিও বাড়তি দামেই বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। সাপ্তাহিক ছুটির দিনে কুষ্টিয়া পৌর বাজারে সকাল থেকেই ক্রেতাদের ভিড় থাকলেও বাড়তি দামে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া।

এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। বাজারে কাঁচামরিচ ১০০ টাকা, পেঁয়াজ ৪২, রসুন ৮০ থেকে ১০০, বেগুন ৯০ থেকে ১০০, করলা ৭০, ঢেঁড়স ও পটল ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এছাড়া কাঁচা কলা ২০ টাকা হালি, লাউ ২০ থেকে ৩০ টাকা এবং আলু ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বিক্রেতাদের দাবি, সম্প্রতি টানা ভারী বৃষ্টিতে সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হওয়ায় বাজারে সরবরাহ কমেছে। ফলে বাড়ছে সবজির দামও। এদিকে ক্রেতা সাধারণের দাবি নিয়মিত বাজার মনিটরিং চান তারা।

এ বিষয়ে কুষ্টিয়া কৃষি বিপণন কর্মকর্তা ইসরাত জাহান মুন বলেন, ‘বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিক নির্দেনায় মাঠে কাজ করছি। যদিও বাজার মনিটরিং চোখে পড়েনি ক্রেতা সাধারণের।’

এফএস