Recent event
শুনানি
দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আনিস আলমগীরকে

দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আনিস আলমগীরকে

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত। আজ (বুধবার, ২৮ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আপিল নিষ্পত্তির প্রথম দিনে ৫২ মনোনয়ন বৈধ, ১৫টি বাতিল করেছে ইসি

আপিল নিষ্পত্তির প্রথম দিনে ৫২ মনোনয়ন বৈধ, ১৫টি বাতিল করেছে ইসি

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ঢাকার স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা এবং কক্সবাজারে জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ। এছাড়াও জাতীয় পার্টির ৬টি আপিলের মধ্যে ৫টি বৈধ হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব। শনিবার আপিল নিষ্পত্তির প্রথম দিনে ৭০টি শুনানি শেষে ৫২টি মনোনয়ন বৈধ, ১৫টি বাতিল এবং স্থগিত হয়েছে ৩টি।

যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরো: জোরপূর্বক অপহরণের অভিযোগ, পরবর্তী শুনানি  ১৭ মার্চ

যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরো: জোরপূর্বক অপহরণের অভিযোগ, পরবর্তী শুনানি ১৭ মার্চ

প্রায় আধাঘণ্টার শুনানিতেও যুক্তরাষ্ট্রের আদালতে বেশ কয়েকবার নিজেকে নির্দোষ দাবি করলেন নিকোলাস মাদুরো। অভিযোগ করেন, জোরপূর্বক অপহরণ করা হয়েছে তাকে। সেইসঙ্গে আদালতে নিজেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বলে দাবি করেন। এদিকে, শুনানির সময় চোখের কোণে ও কপালে ব্যান্ডেজ ছিল মাদুরোর স্ত্রীর। তবে প্রথম দফা শুনানিতে জামিন আবেদন করেনি দুজনের কেউই। পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে আগামী ১৭ মার্চ।

মানবতাবিরোধী মামলায় হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের শুনানি চলছে

মানবতাবিরোধী মামলায় হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের শুনানি চলছে

আওয়ামী লীগ শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম ও নির্যাতনের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্বিতীয় দিনের মতো শুনানি চলছে। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি চলছে। আজ (মঙ্গলবার, ৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কড়া নিরাপত্তায় ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর দুই মামলায় জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর দুই মামলায় জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভীর নতুন করে শ্যোনন অ্যারেস্ট দেখানো পাঁচটি মামলার মধ্যে দুটি মামলার শুনানি হয়েছে। নারায়ণগঞ্জ থানা পুলিশের ওপর হামলা এবং ফতুল্লা থানার ইয়াসিন হত্যা মামলা দুটির শুনানি অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদের আদালতে। শুনানি শেষে আজ (বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর) আদালত তার জামিন না মঞ্জুর করেছেন।

ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জেড আই খান পান্না

ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন জেড আই খান পান্না

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। আজ (বুধবার, ৩ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে ট্রাইব্যুনাল-১ এ হাজির হয়ে তিনি নিজের বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন। সম্প্রতি মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাইব্যুনালের প্রতি আস্থা না থাকার কথা বলায় তাকে তলব করা হয়েছিল।

অন্তর্বর্তী সরকারের শপথ প্রক্রিয়ার বৈধতা সংক্রান্ত রিট আপিলের পরবর্তী শুনানি কাল

অন্তর্বর্তী সরকারের শপথ প্রক্রিয়ার বৈধতা সংক্রান্ত রিট আপিলের পরবর্তী শুনানি কাল

অন্তর্বর্তী সরকারের শপথের প্রক্রিয়ার বৈধতা নিয়ে দায়ের করা রিটের আপিলের ওপর প্রথম দিনের শুনানি শেষ। আগামীকাল (বুধবার, ৩ ডিসেম্বর) পরবর্তী শুনানি। আজ (মঙ্গলবার, ২ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির আপিল বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়।

পান্নার হাইকোর্টের দেয়া জামিন বহাল, শুনানি মুলতবির আদেশ প্রত্যাহার

পান্নার হাইকোর্টের দেয়া জামিন বহাল, শুনানি মুলতবির আদেশ প্রত্যাহার

সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখে শুনানি মুলতবির আদেশ প্রত্যাহার করেছেন আপিল বিভাগ। আজ (সোমবার, ১০ নভেম্বর) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

লতিফ সিদ্দিকীর জামিন আপিল বিভাগে বহাল; পান্নার বিষয়ে সিদ্ধান্ত এক সপ্তাহ পর

লতিফ সিদ্দিকীর জামিন আপিল বিভাগে বহাল; পান্নার বিষয়ে সিদ্ধান্ত এক সপ্তাহ পর

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ (সোমবার, ১০ নভেম্বর) শুনানি শেষে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। তবে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিনের বিষয়ে এক সপ্তাহ পর আদেশের জন্য রাখা হয়।

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে পরবর্তী শুনানি ২ নভেম্বর

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে পরবর্তী শুনানি ২ নভেম্বর

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের ওপর পঞ্চম দিনের শুনানি শেষ। আজ (বুধবার, ২৯ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি হয়েছে। শুনানি করেছেন বিএনপির পক্ষের আইনজীবী। পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী রোববার (২ নভেম্বর)।

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের ৫ম দিনের শুনানি চলছে

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আপিলের ৫ম দিনের শুনানি চলছে

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে পুনরায় আপিলের ওপর ৫ম দিনের শুনানি চলছে। আজ (বুধবার, ২৯ অক্টোবর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়। শুনানি করছেন বিএনপির পক্ষের আইনজীবী।

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের চতুর্থ দিনের শুনানি চলছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে শুনানি করছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। আজ (মঙ্গলবার, ২৮ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়।