আইসিটি আইনের বৈধতা চ্যালেঞ্জ করা রিট হাইকোর্টে খারিজ

হাইকোর্ট
হাইকোর্ট | ছবি: সংগৃহীত
0

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি রেজাউল হকের হাইকোর্টের বেঞ্চ এই রিট আবেদন শুনানি করে খারিজ করে দেন।

রিটের শুনানিতে আইনজীবী মহসিন রশীদ বলেন, ‘আইসিটি আইনটিকে অবৈধ দাবি করে এই ট্রাইব্যুনালকে বিচারিক হত্যার হাতিয়ার হিসেবে ব্যাখ্যা দেন। গত ৭ জুন রিট আবেদনটি করা হয়। ২০০৯ ও ২০২৪ সালে আইসিটি আইনের সংশোধনী আনা হয়েছে।’ এছাড়া হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার কথাও জানান রিটকারি আইনজীবী।

আরও পড়ুন:

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে জামায়াতের নেতাদের মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেয়া হয়। বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের মন্ত্রী, এমপিদের বিচার চলছে। একইসঙ্গে বিভিন্ন অভিযোগে পুলিশ, র‌্যাব, বিজিবি, সেনাবাহিনীর সদস্যদেরও বিচার চলমান রযেছে।

এসএইচ