ট্রাইব্যুনালে এ সংক্রান্ত একটি আবেদন জমা হয়েছে। যেখানে তাকে গ্রেপ্তার দেখানোর কথা উল্লেখ করা হয়েছে। আজই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এর শুনানি হবে।
এর আগে, গত বৃহস্পতিবার মাসুদ উদ্দীন চৌধুরীর কথোপকথনের সূত্র ধরে ৪৫ বছর পর গ্রেপ্তার করা হয় মোজাফফর হোসেনকে। এরপর তাকে নেয়া হয় জিয়া হত্যার ঘটনাস্থলে।
উল্লেখ্য, গতকাল (সোমবার, ২০ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, জিয়াউর রহমান হত্যা মামলার এ আসামির বিচার হবে কোর্ট মার্শালের মাধ্যমে। তবে প্রসিকিউশন জানিয়েছে মোজাফফরকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ও বিচারের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।





