মৌলভীবাজার
এআই দিয়ে এমপির আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগ, গ্রেপ্তার ২

এআই দিয়ে এমপির আপত্তিকর ভিডিও ছড়ানোর অভিযোগ, গ্রেপ্তার ২

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে আপত্তিকর ভিডিও বানিয়ে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে পারভেজ আলম খান (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ নিয়ে এ মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হলো।

মৌলভীবাজারের অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে যুবকের মৃত্যু

মৌলভীবাজারের অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে যুবকের মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা বাগানে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে খোকন পাত্র (৫০) নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল (শুক্রবার, ৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তার মৃত্যু হয়।

পর্যটন ও রিসোর্ট বিনিয়োগে দিগন্ত উন্মোচন ছুটি গ্রুপের

পর্যটন ও রিসোর্ট বিনিয়োগে দিগন্ত উন্মোচন ছুটি গ্রুপের

বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা শিল্পে গত এক যুগে যে কয়েকটি দেশিয় ব্র্যান্ড ধারাবাহিকভাবে নতুন মানদণ্ড তৈরি করেছে তাদের মধ্যে ছুটি গ্রুপ অন্যতম। ২০১২ সালে গাজীপুরের সুকুন্দীতে একটি রিসোর্ট নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি আজ দেশের পর্যটন, রিসোর্ট পরিচালনা এবং হসপিটালিটি-ভিত্তিক বিনিয়োগ খাতে একটি শক্তিশালী ও বহুমাত্রিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজারে ইয়াবা, নগদ টাকা ও প্রাইভেটকারসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজারে ইয়াবা, নগদ টাকা ও প্রাইভেটকারসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে ৮ হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৪ লাখ ৪০ হাজার টাকা এবং একটি প্রাইভেট কার জব্দসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

কুলাউড়ায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহন; ইউপি সদস্যকে জরিমানা

কুলাউড়ায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহন; ইউপি সদস্যকে জরিমানা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর এলাকায় মনু নদীর বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলন, মজুদ ও পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রেল বিভাগের আধুনিকায়নে পরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী

রেল বিভাগের আধুনিকায়নে পরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে আকস্মিক পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এসময় তিনি বলেন, ‘সরকার রেল বিভাগকে আরও আধুনিক, গতিশীল ও জনবান্ধব করতে পরিকল্পনা গ্রহণ করেছে। ঢাকা-সিলেট রেললাইনটি দীর্ঘদিনের পুরোনো। জনগণের স্বার্থে এই রেলপথে কী কী উন্নয়ন করা যায়, তা আমরা পর্যালোচনা করছি।’

হবিগঞ্জে যাওয়ার পথে শ্রীমঙ্গলে পুলিশি বাধায় এনসিপি

হবিগঞ্জে যাওয়ার পথে শ্রীমঙ্গলে পুলিশি বাধায় এনসিপি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় পুলিশের ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ (বুধবার, ২৯ জুলাই) বিকেল ৫টার দিকে প্রায় এক ঘণ্টার বাগ্‌বিতণ্ডার পর তারা যাত্রা শুরু করেন। হবিগঞ্জে পৌঁছে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে তাদের।

কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার

কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে পুলিশের বিশেষ অভিযানে একটি দেশিয় তৈরি একনালা পাইপগান উদ্ধার হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ জানায়, গতকাল (মঙ্গলবার, ২৮ জুলাই) দিবাগত রাত পৌনে ১১টায় শমশেরনগর বাজার থেকে পুলিশ পরিত্যক্ত পাইপগানটি উদ্ধার করা হয়।

মৌলভীবাজারে সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে যুবক গ্রেপ্তার

মৌলভীবাজারে সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে যুবক গ্রেপ্তার

মৌলভীবাজার জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সায়েক মিয়া (২৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা সদর মডেল থানা পুলিশ।

মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

মৌলভীবাজারে পিকআপ-সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

মৌলভীবাজারের বড়লেখায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আলী হোসেন (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হামহাম জলপ্রপাতে আটকা ১০ পর্যটক উদ্ধার

হামহাম জলপ্রপাতে আটকা ১০ পর্যটক উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলে হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ জন পর্যটককে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্থানীয় লোকজনের সহায়তায় নিরাপদে উদ্ধার করেছে।

শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত

‘রাইজ টুগেদার’ স্লোগানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হলো দেশের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল খাতের সুপারব্র্যান্ড ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ওয়ালটন ক্যাবলসের তিন শতাধিক ডিলার বা পরিবেশক ও বিক্রয় প্রতিনিধি অংশ নেন।