মৌলভীবাজারের কমলগঞ্জে বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু

বজ্রপাতের ফাইল ছবি
বজ্রপাতের ফাইল ছবি | ছবি: এখন টিভি
0

মৌলভীবাজারের কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগানে বজ্রপাতে মিরন দাস পাইনকা নামের এক চা শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজ (শুক্রবার, ২ অক্টোবর) দুপুরে বাগানের পেঁচার পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরন দাস পাইনকা ওই বাগানের মদনপুর লাইনের বাসিন্দা পবন দাস পাইনকার ছেলে।

আরও পড়ুন:

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে শ্রীগোবিন্দপুর চা বাগানের পেঁচার পুল এলাকায় গরু চরাতে যান মিরন। দুপুরে হঠাৎ ঝড়-বৃষ্টির সঙ্গে তীব্র বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বাগান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসএইচ