মৌলভীবাজারে দুই সিএনজির সংঘর্ষে একজন নিহত

সড়ক দুর্ঘটনা (প্রতীকি)
সড়ক দুর্ঘটনা (প্রতীকি) | ছবি: এখন টিভি
0

মৌলভীবাজারের কমলগঞ্জে দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে রুমালি বেগম (১৮) নামে এক তরুণী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। গতকাল (বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের শ্রীনাথপুর মূল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুমালি বেগম উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনায় আহতরা হলেন— হাফিজা (১৯), লিপন (২৮), নজির মিয়া (৫৫) এবং সিএনজি চালক শুভ চন্দ্র। তাদের মধ্যে হাফিজা ও নজির মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে শ্রীনাথপুর মূল সড়কে বিপরীত দিক থেকে আসা দু’টি সিএনজির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়ে সড়কে পড়ে থাকেন।

আরও পড়ুন:

পরে স্থানীয় বিভু ও তারেকসহ কয়েকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই হাসপাতালে একজন মারা যায়।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। দু’টি সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত দু’টি সিএনজি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএস