
মিশর বন্দরে ড্রোন হামলায় ইসরাইলের সম্পৃক্ততা নিয়ে ইরানের সতর্কতা
মিশরের বন্দর দামিয়েত্তায় দুই জাহাজে ড্রোন হামলার ঘটনায় ইসরাইল জড়িত থাকতে পারে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি এই হামলার জন্য এখনও পর্যন্ত ইরানকে কোনোভাবে দায়ী করেনি মিশর সরকার

আসছে শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে
একবিংশ শতাব্দীর অন্যতম বিরল ও দীর্ঘতম পূর্ণ সূর্যগ্রহণের (Longest total solar eclipse of the 21st century) সাক্ষী হতে যাচ্ছে বিশ্ববাসী। আগামী ২০২৭ সালের ২ আগস্ট মহাজাগতিক এই বিরল ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকবে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও উত্তর আফ্রিকার মিশর। প্রায় ৭৫ বছর পর সৌদি আরবের পশ্চিম ও দক্ষিণাঞ্চলের এক বিস্তীর্ণ এলাকা এই সূর্যগ্রহণের সময় পুরোপুরি অন্ধকারে ঢেকে যাবে।

নিজ দেশে সমর্থকদের ভালোবাসায় সিক্ত সালাহরা
বিতর্কিত রেফারিংয়ে বুকে ক্ষোভ নিয়ে বিশ্বকাপ যাত্রা শেষে দেশে ফিরেই বীরের সম্মান পেয়েছে মিশর। বিমানবন্দরে সালাহ-জিকোদের বরণ করে নিতে নামে হাজারো মানুষের ঢল। আর একই সাথে আকাশভরা স্লোগানে ওঠে ন্যায্য বিচারের দাবিও।

কোয়ার্টারের আগে অনুশীলনে আর্জেন্টিনা; মেসিসহ গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা ছিলেন বিশ্রামে
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালকে সামনে রেখে গতকাল (বুধবার, ৮ জুলাই) অনুশীলন করেছে আর্জেন্টিনা। এ দিন অনুশীলন না করে সাইডলাইনে ছিলেন লিওনেল মেসিসহ নিয়মিত একাদশের বেশ কয়েকজন সদস্য। মূলত ফুটবলারদের শারীরিক চাপ কমাতে মেসিসহ গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রামে রেখেছিলেন কোচ লিওনেল স্কালোনি।

নিজের পেনাল্টি মিসের সমালোচনা করলেও সতীর্থদের অবিশ্বাস্য কামব্যাকে মুগ্ধ মেসি
মিশরের বিপক্ষে আর্জেন্টিনার অবিশ্বাস্য কামব্যাকে দলের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন অধিনায়ক লিওনেল মেসি। তবে পেনাল্টি মিস করায় নিজের সমালোচনাও করলেন তিনি।

২-০ থেকে ৩-২! বিশ্বকাপের ৩০০০তম গোলে আর্জেন্টিনার ইতিহাস সৃষ্টি
বিশ্বকাপের ইতিহাসে ১২ বারের প্রচেষ্টায় ২-০ গোলে পিছিয়ে থেকেও জয় পেলো আর্জেন্টিনা। দীর্ঘ ২০ বছরের অপেক্ষার অবসান ঘটালো লিওনেল স্কালোনির শিষ্যদের । ইতিহাস বলে বিশ্বকাপে দুই গোলে পিছিয়ে পড়লে আর ফেরা হয় না টিম আর্জেন্টিনার। সেই অসম্ভবকে সম্ভব করেই নতুন অধ্যায়ের জন্ম দিল আলবিসেলেস্তেরা।

কেনো ‘এক্স’ সংকেত দেখিয়েছিলেন মিশরের কোচ, এর অর্থ কী?
আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার রোমাঞ্চকর ম্যাচে রেফারিং বিতর্ক যখন তুঙ্গে, ঠিক তখনই ফুটবল বিশ্ব দেখল এক নজিরবিহীন ঘটনা। ম্যাচ চলাকালীন সময়ে মাঠের রেফারিদের উদ্দেশ্যে দুই হাত বুকের সামনে ক্রস করে ‘এক্স’ (X) আকৃতির একটি রহস্যময় সংকেত দেন মিশরের কোচ হোসাম হাসান (Egypt coach Hossam Hassan X signal)। মাথার ওপরে হাত তুলে দেখানো এই প্রতিবাদের পরপরই তাকে হলুদ কার্ড দেখান ম্যাচের ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ে। কিন্তু কী অপরাধে কার্ড পেলেন তিনি এবং এই ‘এক্স’ সংকেতের আসল অর্থ কী, তা নিয়ে অনেকের মনে ঝড় উঠেছে (Why Egypt Coach Showed X Signal vs Argentina & FIFA Anti Racism Protocol)।

রেফারিং বিতর্কে উত্তপ্ত মিশর–আর্জেন্টিনা ম্যাচ
টান টান উত্তেজনা, ম্যাচের ৭০ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকা। এরপরই নাটকীয় মোড়ে শেষ ১৩ মিনিটেই তিন গোল। মেসির জাদু আর স্কালোনির টেকনিকে ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। মিশর-আর্জেটিনার ৫ গোলের নাটকীয় এই ম্যাচ শেষে মাঠের বাইরে রেফারি নিয়ে সমালোচনা। ফিফার 'ফেয়ার প্লে' আর 'রেসপেক্ট' স্লোগানকে স্রেফ প্রহসন আখ্যা দিলেন মিশরীয় কোচ হোসাম হাসান।

অবিশ্বাস্য প্রত্যাবর্তন: মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টারে আর্জেন্টিনা
বিশ্বকাপের ইতিহাসে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শুরুতে মেসির পেনাল্টি মিস ও দ্বিতীয়ার্ধে ২-০ গোলে পিছিয়ে থেকেও এনজো ফার্নান্দেজের গোলে শেষ হাসি হাসলো আলবিসেলেস্তেরা।

জয় উৎসর্গ গাজাকে, এবারও ফিলিস্তিনের পাশে মিশরের কোচ
ফিলিস্তিনের মানুষকে বাঁচতে দিন, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে এমনই এক বার্তা দিলেন মিশরের কোচ হোসাম হাসান। রাউন্ড অব সিক্সটিন নিশ্চিত করার পরই ফিলিস্তিনের পতাকা উড়িয়েছিলেন তিনি। নিজেদের প্রথম বিশ্বকাপ নকআউট জয়টাও উৎসর্গ করেছিলেন গাজার যুদ্ধবিধ্বস্ত জনতাকে। হোসাম হাসানের সবশেষ সংবাদ সম্মেলনও থাকলো ফিলিস্তিনময়।

আর্জেন্টিনা বনাম মিশর লাইভ ম্যাচ, মোবাইলে দেখবেন যেভাবে
বিশ্বকাপের চলতি আসরে (FIFA World Cup 2026) এখন পর্যন্ত অপরাজিত রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ ষোলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে আজ (মঙ্গলবার, ৭ জুলাই) রাত ১০টায় আফ্রিকার শক্তিশালী দল মিশরের মুখোমুখি হচ্ছে মেসি বাহিনী। নকআউট পর্বের এই কঠিন সমীকরণে আজ যে দলই জিতবে, তারা সরাসরি পৌঁছে যাবে কোয়ার্টার ফাইনালে। ফলে আলবিসেলেস্তেদের জন্য এই ম্যাচটি যেমন বাঁচা-মরার লড়াই, তেমনি মোহাম্মদ সালাহর মিশরও আর্জেন্টিনাকে ছেড়ে কথা বলবে না (Watch Argentina vs Egypt Live Football Match Online)।

আর্জেন্টিনা বনাম মিশর, কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য একাদশ?
বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে (World Cup title defense campaign) এখন পর্যন্ত দারুণ ছন্দে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে নকআউট পর্বে ভুলের কোনো সুযোগ নেই; একটি হারই শেষ করে দিতে পারে আলবিসেলেস্তেদের শিরোপা ধরে রাখার স্বপ্ন। সেই কঠিন পরীক্ষায় আজ আটলান্টায় শেষ ষোলোর হাই-ভোল্টেজ ম্যাচে মিশরের মুখোমুখি হচ্ছে লিওনেল স্কালোনির দল।