সত্যিকারের পারফরমাররা হয়তো এমনই হন। ম্যাচে সামান্য ভুল অথবা গোল করার সুযোগ মিস করলেই ভোগেন মানসিক যন্ত্রণায়। আর সেই ভুলের মাশুল যদি দলকে বাঁচা-মরার সন্ধিক্ষণে নিয়ে যায় তবে তো কথাই নেই। ঠিক এমনই হয়েছে- চলতি বিশ্বকাপে মিশরের বিপক্ষে ১৯ মিনিটের মাথায় মেসির পেনাল্টি মিসের পর।
আরও পড়ুন:
আসরে দ্বিতীয়বারের মত পেনাল্টি মিস করার পর নিজের ওপর ক্ষেপে যান আর্জেন্টাইন মহাতারকা। রুদ্ধশ্বাস জয়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেটিই ফুটে ওঠে। করেন নিজের সমালোচনা।
শেষ সময়ে যখন কোটি ভক্ত-সমর্থকসহ সবাই একরকম দলের শেষই দেখে ফেলেছেন তখনও হাল না ছেড়ে দলকে মৃত্যুকূপ থেকে টেনে তোলার মানসিকতা রাখায় নিজের সতীর্থদের ভূয়সী প্রশংসা করেন দলের কাপ্তান।
চলতি বিশ্বকাপে নবাগত কেপ ভার্দের পর দ্বিতীয়বারের মতো এমন এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হলো বর্তমান চ্যাম্পিয়নরা। তবে সেসব উতরে গেছে দল। এবার অপেক্ষা নকআউটের বাকি ম্যাচগুলোর।





