
যুদ্ধ বন্ধের তিন শর্ত দিলো ইরান
‘বৈধ অধিকার’ স্বীকৃতি, ক্ষতিপূরণ ও আন্তর্জাতিক গ্যারান্টি চায় তেহরান
যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের অবসানে কয়েকটি শর্ত দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গতকাল (বুধবার, ১১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি বলেন, ‘তেহরান আঞ্চলিক শান্তিতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে ইরানের ‘‘বৈধ অধিকার’’ স্বীকৃতি দিতে হবে, ক্ষয়ক্ষতির জন্য ‘‘ক্ষতিপূরণ’’ দিতে হবে এবং ভবিষ্যতে হামলা ঠেকাতে শক্ত ‘‘আন্তর্জাতিক গ্যারান্টি’’ নিশ্চিত করতে হবে।’ মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেশী থেকে হামলা হলে ‘বাধ্য হয়ে জবাব’ দেবে ইরান: পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, কোনো প্রতিবেশী দেশের ভূখণ্ড থেকে ইরানের ওপর হামলা হলে দেশটি ‘বাধ্য হয়ে জবাব’ দেবে। তবে এমন জবাবের অর্থ ওই দেশের সঙ্গে বিরোধ নয়। তুরস্কের সংবাদমাধ্যম তুর্কিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেশীদের সার্বভৌমত্বে সম্মান, তবে হামলা হলে মার্কিন–ইসরাইলি ঘাঁটি হবে টার্গেট: ইরান
ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা প্রতিবেশী দেশগুলোর স্বার্থ ও জাতীয় সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখায় এবং তাদের বিরুদ্ধে কোনো আক্রমণ চালায়নি। তবে ইরানের ওপর হামলা অব্যাহত থাকলে অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সব সামরিক ঘাঁটি ও স্বার্থকে প্রাথমিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান নিউজ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শনিবার বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্বিতীয় সপ্তাহে প্রবেশ করলেও তার দেশ কখনোই ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

প্রতিবেশী দেশ থেকে হামলা না এলে আর টার্গেট করা হবে না: মাসুদ পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, প্রতিবেশী কোনো দেশ থেকে ইরানের ওপর হামলা না হলে সেসব দেশকে আর লক্ষ্যবস্তু করা হবে না। তিনি জানান, গতকাল ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ এ সিদ্ধান্ত অনুমোদন করেছে। কাতাভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

আমাদের সেনারা শত্রুদের ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে: ইরানের প্রেসিডেন্ট
ইরানের সশস্ত্র বাহিনী তাদের ‘শত্রুদের ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে’ বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আজ (রোববার, ১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় তিনি এমন দাবি করেন।

ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্বে তিন সদস্যের পর্ষদ
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর অন্তর্বর্তী সময়ে দেশ পরিচালনার দায়িত্ব নেবে তিন সদস্যের একটি পর্ষদ।

ট্রাম্পকে কখনই হত্যার পরিকল্পনা করেনি ইরান: মাসুদ পেজেশকিয়ান
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কখনই হত্যার পরিকল্পনা করেনি ইরান। মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

দুই মাস আগে বসানো বিস্ফোরকে ইসমাইল হানিয়াকে হত্যা
প্রায় ২ মাস আগে স্থাপন করা একটি বিস্ফোরকের মাধ্যমেই হত্যা করা হয়েছে হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে। মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমসে উঠে এসেছে এই তথ্য। যে ভবনে তিনি অবস্থান করছিলেন, তাতে আগে থেকেই বিস্ফোরক স্থাপন করা ছিলো বলে নিউইয়র্ক টাইমসকে জানিয়েছে মধ্যপ্রাচ্য।

মাসুদ পেজেশকিয়ান যুগে কেমন হতে পারে ইরানের পররাষ্ট্রনীতি?
ইরানের নতুন প্রেসিডেন্টের হাত ধরে কেমন হতে পারে দেশটির পররাষ্ট্রনীতি? হামাস-ইসরাইল যুদ্ধেই বা ইরানের ভূমিকা কতটুকু কমতে পারে? সংস্কারবাদী নেতা মাসুদ পেজেশকিয়ান ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর নানা মহলে ঘুরপাক খাচ্ছে এসব প্রশ্ন।

ইরানে চলছে প্রেসিডেন্ট নির্বাচনের রান অফ
২০০৫ সালের পর প্রথমবারের মতো ইরানে চলছে প্রেসিডেন্ট নির্বাচনের রান অফ। পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার করা সংস্কারপন্থী প্রার্থী মাসুদ পেজেশকিয়ানের প্রতিদ্বন্দ্বিতা চলছে রক্ষণশীল সাঈদ জালিলির সঙ্গে। মূল্যস্ফীতির ঝড়ো হাওয়া মোকাবিলা করা সাধারণ ইরানীয়দের আগামী ৪ বছরের ভাগ্য লেখা আছে ব্যালট বক্সে।