পারমাণবিক অস্ত্র চায় না ইরান: মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান | ছবি: সংগ্রহীত
0

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না এবং এ বিষয়ে তারা ‘বিশ্বকে আশ্বস্ত করতে প্রস্তুত’ বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আজ (রোববার, ২৪ মে) ইরানের সরকারি গণমাধ্যম ইরনা (আইআরএনএ) বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেয়া এক পোস্টে পেজেশকিয়ানকে উদ্ধৃত করে ইরনা জানায়, ‘ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শহিদ হওয়ার আগেও আমরা ঘোষণা করেছিলাম এবং এখনো পুনর্ব্যক্ত করছি, আমরা বিশ্বকে এই নিশ্চয়তা দিতে প্রস্তুত যে আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করছি না।’

আরও পড়ুন:

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইরান অঞ্চলে কোনো ধরনের অস্থিতিশীলতা চায় না। মূলত ইসরাইলই এই অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।’ তবে চলমান আলোচনা প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, ‘ইরানের আলোচকেরা কোনো অবস্থাতেই দেশের ‘‘মর্যাদা ও সম্মানের’’ প্রশ্নে আপস করবেন না।’

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ইঙ্গিত দিয়েছেন, চলমান এই আলোচনা প্রসঙ্গে আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেকোনো সময় একটি ঘোষণা দিতে পারেন।

এএম