
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার হুমকি ট্রাম্পের; ইরান বলছে— ‘ফাঁকা বুলি’
শিগগিরই হরমুজ প্রণালিকে ঘোষণা করবেন যুক্তরাষ্ট্রের অংশ হিসাবে, প্রতিজ্ঞা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তার দাবি, যুদ্ধে বাজেভাবে হারছে ইরান। যদিও সবটাই ফাঁকা বুলি বলে ট্রাম্পের হুমকি খারিজ করে দিয়েছে তেহরান। অন্যদিকে ইরান যুদ্ধের জন্য কখনোই ক্ষমা চাইবেন না বলে গ্যাসের বাড়তি দাম মেনে নিতে জনগণের প্রতি আহ্বান ট্রাম্পের।

ইরানকে বাগে আনতে উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র
যুদ্ধ নয়, এবার ইরানকে বাগে আনতে ভিন্ন উপায় খুঁজছে যুক্তরাষ্ট্র। সেই লক্ষ্যে তেহরানের ওপর অনির্দিষ্টকালের নৌ অবরোধ এবং আরও অর্থনৈতিক চাপ প্রয়োগের পরিকল্পনা করছে ওয়াশিংটন। পাশাপাশি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্র আত্মবিশ্বাসী বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। তবে হরমুজ প্রণালি নিয়ে ‘ভুল হিসাব-নিকাশের’ বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে ইরান।

ইরান যুদ্ধ শেষের আশায় ট্রাম্প; উত্তেজনা কাটেনি হরমুজে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ। যুক্তরাষ্ট্র, ইরান ও ওমান হরমুজ প্রণালি ফের চালুর বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। তবে চুক্তি হলেও হরমুজের নিয়ন্ত্রণ তেহরানের হাতেই থাকবে, দাবি ইরানের। অন্যদিকে সৌদি যুবরাজ বিন সালমান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও লোহিত সাগরে হুথিদের হামলার বিষয়ে আলোচনা করেছেন। এর মধ্যে যৌথ মহড়ায় সফলভাবে অ্যারো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করেছে ইসরাইল-যুক্তরাষ্ট্র। এদিকে হরমুজ প্রণালির কাছে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে।

সুপ্রিম কোর্টের রায়ের পরও জন্মসূত্রে নাগরিকত্বে নতুন কড়াকড়ি ট্রাম্পের
সুপ্রিম কোর্টের রায় সত্ত্বেও জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার লক্ষ্যে আবারও দু’টি নতুন নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল (বৃহস্পতিবার, ৬ আগস্ট) ওভাল অফিসে এ সংক্রান্ত এক প্রেসিডেন্সিয়াল নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি। নতুন এ আদেশগুলির লক্ষ্য হচ্ছে কথিত বার্থ ট্যুরিজম বা সন্তান জন্মদানের উদ্দেশে যুক্তরাষ্ট্র ভ্রমণ বন্ধ এবং কিছু নির্দিষ্ট দেশের নাগরিকের সন্তানদের নাগরিকত্বের অধিকার সীমিত করা।

চুক্তি স্বাক্ষরের জন্য এটিই ইরানের ‘শেষ সুযোগ’—ট্রাম্পের হুঁশিয়ারি
ইরানকে আবারও হুঁশিয়ারি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, চুক্তি সই করে ইরানে মার্কিন হামলা এড়ানোর জন্য এটিই ইরানের ‘শেষ সুযোগ’।

অভিবাসন সংকটে স্পেন, ট্রাম্পের দায়—উদারপন্থী অভিবাসন
মরক্কো থেকে রাতারাতি ৬০ হাজার অভিবাসনপ্রত্যাশী স্পেনের সেউতায় অনুপ্রবেশ করলেও স্বেচ্ছায় দেশে ফিরে গেছেন ৪৮ হাজারেরও বেশি মানুষ। তবে দুর্গম পথ পাড়ি দিতে দিয়ে প্রাণ গেছে ৫৭ জনের। অভিবাসীদের এই অনুপ্রবেশকে স্পেনের অখণ্ডতার লঙ্ঘন হিসেবে দেখছেন প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ। আর ট্রাম্পের মতে, অতি উদারপন্থী অভিবাসন আইনের কারণেই এই বিপর্যয় দেখলো স্পেন। যদিও ফিরে যাওয়ার সময় দেশের অর্থনৈতিক দুরবস্থা ও কাজের সংকট নিয়ে অভিযোগ করেছেন মরক্কোর অভিবাসীরা।

প্রথমবারের মতো আজ ঢাকায় আসছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্টের মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। আজ (বৃহস্পতিবার, ৩০ জুলাই) দুপুরে ঢাকায় পৌঁছেই পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করবেন তিনি।

জেনেরিক ওষুধে শুল্ক বসাচ্ছে যুক্তরাষ্ট্র, চাপে ভারত-বাংলাদেশ
যুক্তরাষ্ট্রে শেষ হচ্ছে জেনেরিক ওষুধের শুল্কবিহীন প্রবেশাধিকার। আগামী দু’বছর এ সুবিধা থাকলেও তৃতীয় বছর ১০০ এবং তারপর থেকে ২০০ শতাংশ শুল্ক গুণতে হবে রপ্তানিকারক দেশগুলোকে। যুক্তরাষ্ট্রকে অভ্যন্তরীণভাবে ওষুধ উৎপাদনে সমৃদ্ধ করতে এবং মার্কিন ভোক্তা পর্যায়ে খরচ কমিয়ে আনতে এ সিদ্ধান্ত, গতকাল (মঙ্গলবার, ২১ জুলাই) জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ সিদ্ধান্তে এরইমধ্যে সরগরম ওষুধশিল্পের রাজধানীখ্যাত ভারত। প্রভাব পড়তে পারে বাংলাদেশেও।

চীনের বিরুদ্ধে মার্কিন ভোটার তথ্য চুরির অভিযোগ ট্রাম্পের
২০২০ সালের যুক্তরাষ্ট্রের নির্বাচনে চীনের হস্তক্ষেপ ছিলো বলে সরাসরি অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার, ১৬ জুলাই) ওয়াশিংটনে দেয়া প্রাইমটাইম ভাষণে একথা বলেন তিনি। এসময় ট্রাম্প আরও জানান, চীন যুক্তরাষ্ট্রের প্রায় ২২ কোটি ভোটারের তথ্য বেআইনিভাবে সংগ্রহ করেছে। এতে নাগরিকদের নাম, ঠিকানা, ফোন নম্বর, রাজনৈতিক দলের পরিচয় এবং ভোটার নিবন্ধনের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সংবেদনশীল তথ্য রয়েছে বলেও দাবি করেন তিনি। তবে ট্রাম্পের এমন অভিযোগ নাকচ করে দিয়েছে চীন।

ক্রিপ্টো ও আবাসন ব্যবসায় ২২০ কোটি ডলার আয় ট্রাম্পের; ‘স্বার্থের সংঘাত’ দেখছেন বিশেষজ্ঞরা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত ব্যবসায় আয়ের সব রেকর্ড ভেঙে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার প্রকাশিত এক আর্থিক বিবরণী থেকে জানা গেছে, গত এক বছরে তিনি বিভিন্ন উৎস থেকে ২২০ কোটি ডলারের (প্রায় ২৮ হাজার কোটি টাকা) বেশি আয় করেছেন। বেসরকারি নাগরিক থাকাকালীন ২০২৪ সালে তার যা আয় ছিল, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর তা প্রায় চার গুণ বেড়েছে। দ্য হিল ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কিয়েভ-মস্কোর শান্তিচুক্তিতে আসা উচিত— মন্তব্য ট্রাম্পের
ইউক্রেনে হামলা অব্যাহত রাশিয়ার
কিয়েভের সঙ্গে মস্কোর শান্তিচুক্তিতে আসা উচিত মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি দু’দেশের মধ্যকার যুদ্ধ বন্ধে যথাসাধ্য চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এমন মন্তব্যের পরও ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। স্থানীয় সময় বুধবার (১৭ জুন) মধ্যরাতে ইউক্রেনের দক্ষিণপূর্বাঞ্চলের একটি শহরে রুশ বাহিনীর রাতভর হামলায় একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছে আরও সাতজন।

মার্কিন বন্দর অবরোধের চাপেই চুক্তিতে বাধ্য হচ্ছে ইরান: ট্রাম্প
ইরানের বিরুদ্ধে মার্কিন নৌ-অবরোধ অভূতপূর্ব চাপ সৃষ্টি করেছে এবং এর ফলেই দেশটি একটি ‘শক্তিশালী চুক্তিতে’ উপনীত হতে বাধ্য হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কে একটি বাস্কেটবল ম্যাচ উপভোগ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। খবর আল জাজিরা।